Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
দিল্লিতে জামানত হারালেন কংগ্রেসের ৬৩ প্রার্থী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 February, 2020, 12:20 pm
Last modified: 12 February, 2020, 12:29 pm

Related News

  • ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের চোখে পড়বে, তাই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি
  • সোনিয়া গান্ধী পাণ্ডুলিপিতে ‘কাটছাঁটের’ প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্মৃতিকথা প্রকাশ বাতিল করল পেঙ্গুইন
  • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক নেতা আটক
  • এপস্টিন ফাইলে থাকা শত শত প্রভাবশালীর নাম কংগ্রেসে পাঠালো মার্কিন বিচার বিভাগ
  • চট্টগ্রামে ১১৫ প্রার্থী মধ্যে ৭৮ জনই জামানত হারিয়েছেন

দিল্লিতে জামানত হারালেন কংগ্রেসের ৬৩ প্রার্থী

এবারও দিল্লি বিধানসভার ৭০ আসনের কোনোটি পুনরুদ্ধার করতে পারেনি কংগ্রেস। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে জামানত হারালেন তাদের ৬৩ প্রার্থী।    
টিবিএস ডেস্ক
12 February, 2020, 12:20 pm
Last modified: 12 February, 2020, 12:29 pm

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে একটি আসনও পায়নি দিল্লির একসময়কার প্রভাবশালী দল কংগ্রেস। এর পাঁচ বছর পর অনুষ্ঠিত নির্বাচনেও কংগ্রেসের ভোট খরা কাটেনি। 

এবারও দিল্লি বিধানসভার ৭০ আসনের কোনোটি পুনরুদ্ধার করতে পারেনি কংগ্রেস। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে জামানত হারালেন তাদের ৬৩ প্রার্থী।    

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে লাইভমিন্টের প্রতিবেদনে জানানো হয়, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৫ শতাংশেরও কম ভোট পায় কংগ্রেস, যাতে জামানত বাজেয়াপ্ত হয় ৬৩ প্রার্থীর।

দলটির ৬৬ প্রার্থীর মধ্যে মাত্র তিনজন জামানত রক্ষা করতে পেরেছেন। তারা হলেন গান্ধীনগরের অরবিন্দর সিং লাভলী, বাদলির দেবেন্দর যাদব ও কস্তুর্বা নগরের অভিষেক দত্ত।   

কোনো একটি আসনে পড়া মোট ভোটের ছয় ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। কংগ্রেসের বেশিরভাগ প্রার্থী ৫ শতাংশের কম ভোট পান।

এমনকি কালকাজি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা দিল্লি কংগ্রেসের প্রধান সুভাষ চোপড়ার মেয়ে শিবানি চোপড়াও জামানত রক্ষা করতে পারেননি। অথচ ১৯৯৮ সালের ৪ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত টানা তিন মেয়াদে  দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের শিলা দীক্ষিত।

২০১৩ সালের বিধানসভা নির্বাচনে নতুন দল আম আদমি পার্টি (এএপি) হানা দেয় তার দুর্গে। সেবার ৭০ আসনের দিল্লি বিধানসভায় তারা ২৮টি আসন পেয়ে কংগ্রেসকে তৃতীয় বানায়।

ওই নির্বাচনে সর্বাধিক ৩১ আসন পেয়েও সরকার গঠন করতে পারেনি বিজেপি। কংগ্রেস আট আসন পেয়ে এএপিকে সমর্থন দেয়, যাতে সরকার গঠন করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন অরবিন্দ কেজরিওয়াল। সেই থেকে দিল্লির মসনদের একচ্ছত্র অধিপতি তিনি।

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৭০ আসনের ৬৭টিই পায় এএপি। বিপরীতে বিজেপি পায় মাত্র তিনটি আসন।

নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ), কাশ্মীর দ্বিখণ্ডিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে উত্তাল ভারতে অনুষ্ঠিত এবারের দিল্লি বিধানসভা নির্বাচনেও জয়রথ থামেনি এএপির। দলটি এবার পেয়েছে ৬২ আসন। বিপরীতে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি আটটি আসন নিয়ে শূন্য হাতে বাড়ি ফিরিয়েছে কংগ্রেসের প্রার্থীদের। 
 
Related Topics

টপ নিউজ

দিল্লি বিধানসভা নির্বাচন / কংগ্রেস / জামানত বাজেয়াপ্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের চোখে পড়বে, তাই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি
  • সোনিয়া গান্ধী পাণ্ডুলিপিতে ‘কাটছাঁটের’ প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্মৃতিকথা প্রকাশ বাতিল করল পেঙ্গুইন
  • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক নেতা আটক
  • এপস্টিন ফাইলে থাকা শত শত প্রভাবশালীর নাম কংগ্রেসে পাঠালো মার্কিন বিচার বিভাগ
  • চট্টগ্রামে ১১৫ প্রার্থী মধ্যে ৭৮ জনই জামানত হারিয়েছেন

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net