Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
থাইল্যান্ডে আন্দোলনকারী ২ স্কুল শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 November, 2020, 05:15 pm
Last modified: 20 November, 2020, 05:26 pm

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ৮৭ বছরের বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের জেরে বিক্ষোভ, নতুন আবাসন নীতিতে উচ্ছেদে নিষেধাজ্ঞা স্পেনের
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ পার্টির
  • নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার আরও ২ আসামি কারাগারে

থাইল্যান্ডে আন্দোলনকারী ২ স্কুল শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা 

‘আন্দোলনের নেতাদের গ্রেফতার করতে থাকলে জেলেও স্থান সংকুলান হবেনা। কারণ গ্রেফতার করার সাথে সাথে আরও হাজার হাজার তরুণ জেগে উঠবে।’
টিবিএস ডেস্ক
20 November, 2020, 05:15 pm
Last modified: 20 November, 2020, 05:26 pm

থাইল্যান্ডে চলমান বিক্ষোভের জের ধরে আন্দোলনে অংশগ্রহণের কারণে এবার দুই স্কুল শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 
দেশটির প্রধানমন্ত্রী সাবেক জেনারেল প্রায়ুথ চান-ওচার অপসারণ, রাজতন্ত্রের প্রভাব কমানো ও সংবিধান সংশোধনের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে বেশ কিছুদিন ধরেই। প্রধানমন্ত্রী প্রায়ুথের নিষেধাজ্ঞার পরও হাজার হাজার নাগরিক বিক্ষোভে যোগ দেয়। অভিযুক্ত দুজন শিক্ষার্থী জানান, জরুরি আদেশ অমান্য করে বিক্ষোভে অংশগ্রহণ করার কারণেই তাদের তলব করে পুলিশ।  

এপ্রসঙ্গে শিক্ষার্থীদের একজন বেনজামাপোরন নিভাস (১৫) বার্তাসংস্থা রয়টার্সকে জানান, 'আন্দোলনের নেতাদের গ্রেফতার করতে থাকলে জেলেও স্থান সংকুলান হবেনা। কারণ গ্রেফতার করার সাথে সাথে আরও হাজার হাজার তরুণ জেগে উঠবে।'
শনিবার বিক্ষোভকারী শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামার পরিকল্পনা করেছে। সেদিনও তিনি আন্দোলনে উপস্থিত থাকবেন বলে জানান নিভাস। অভিযুক্ত আরেকজন শিক্ষার্থীর নাম লোপানাপাত ওয়াংপাইসিত (১৭)।   

পুলিশের একজন মুখপাত্র ইয়িংয়োস থেপজুমনং জানান, মামলার অভিযোগের ব্যাপারে জানার জন্য ওই দুজন শিক্ষার্থীকে তলব করা হয়েছে; আইনজীবী ও অভিভাবকের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 
গত জুলাইতে শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে এই সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। গত কয়েক মাস ধরে ব্যাপক ধর পাকড়ের পরও আন্দোলন দমাতে ব্যর্থ হয়েছে দেশটির সরকার। 

২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন সাবেক জেনারেল প্রায়ুথ। বিগত নির্বাচনে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারীদের দাবী অনুযায়ী পদত্যাগ করবেন না ঘোষণা দিয়েছেন তিনি। 

রাজতন্ত্র দেশটিতে কয়েক দশক ধরে সামরিক জান্তার শাসন টিকিয়ে রেখেছে অভিযোগ এনে সংবিধান সংশোধনের দাবী জানিয়েছে আন্দোলনকারীরা। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এব্যাপারে কোনো মন্তব্য করেনি রাজপরিবার। 
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রায়ুথ আইন অমান্য করে আন্দোলনে অংশ নিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেন। এক্ষেত্রে রাজপরিবার সংক্রান্ত আইন প্রয়োগ করা হতে পারে এমন আশঙ্কা করছেন আন্দোলনকারীরা। থাইল্যান্ডের আইনে রাজতন্ত্র ও রাজপরিবারের অসম্মানের ক্ষেত্রে দুই বছরের বেশি শাস্তির বিধান আছে। 

আন্দোলনকারীরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও গত মঙ্গলবার পুলিশ কাঁদুনে গ্যাস, জলকামানের ব্যবহার করে। এ ঘটনায় অন্তত ৫৫ জন আহত এবং ৬ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / বিক্ষোভ / মামলা / স্কুল শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ৮৭ বছরের বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের জেরে বিক্ষোভ, নতুন আবাসন নীতিতে উচ্ছেদে নিষেধাজ্ঞা স্পেনের
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ পার্টির
  • নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার আরও ২ আসামি কারাগারে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net