Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
ত্রিমুখী বিপর্যয়ের মুখে দক্ষিণ এশিয়ার ৯৬ লাখ মানুষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 July, 2020, 08:45 pm
Last modified: 23 July, 2020, 09:15 pm

Related News

  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • করোনার প্রকোপে ৪৪ হাজার কোটি টাকা লোকসান ইতালিয়ান ফুটবলে
  • মহামারি ও ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, বাড়ছে অবসায়নের ঘটনা
  • দু’বছরে বন্ধ ২৫ কারখানা, মহামারির লোকসানের বোঝায় কাহিল অ্যালুমিনিয়াম শিল্প  
  • করোনাকালে প্রায় ২৪ শতাংশ স্বাস্থ্যকর্মী বিভিন্ন মানসিক রোগে ভুগেছেন

ত্রিমুখী বিপর্যয়ের মুখে দক্ষিণ এশিয়ার ৯৬ লাখ মানুষ

আইএফআরসি সভাপতি সতর্ক করে বলেন, ‘‘বাংলাদেশ, ভারত ও নেপালের মানুষ এখন ব্যাপক বন্যা এবং কোভিড-১৯ এর প্রভাবে কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ার এক আর্থ-সামাজিক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছেন। তার সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো আছেই।
টিবিএস ডেস্ক
23 July, 2020, 08:45 pm
Last modified: 23 July, 2020, 09:15 pm

দক্ষিণ এশিয়ার তিন দেশ; বাংলাদেশ, ভারত ও নেপালে বন্যা পরিস্থিতির অবনতির সাথে সাথে মানবিক সঙ্কট চরম আকার ধারণ করেছে, বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির জোট- আইএফআরসি। কোভিড-১৯ মহামারির মধ্যে  বন্যা এবং পরিবেশ বিপর্যয় এ অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা ত্রিমুখী হুমকির মুখে পড়েছে বলে জানায় সংস্থাটি।    

আইএফআরসি মহাসচিব- জাগান চাপাগেইন বলেন, ''মৌসুমি বৃষ্টির প্রভাবে চলমান বন্যায় বাংলাদেশ, ভারত এবং নেপালের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যায় তাদের আবাদি জমির ফসল বিনষ্ট হয়েছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেখা দেওয়া বন্যার মধ্যে বর্তমান পরিস্থিতি ভয়াবহতম।'' 

চাপাগেইন জানান, ''প্রতিবছরই এ অঞ্চলের দেশগুলো মৌসুমি বৃষ্টির প্রভাবে কমবেশি বন্যা কবলিত হয়। কিন্তু, এবছরের প্রেক্ষাপট ভিন্ন। এবার কোভিড-১৯ সঙ্কট চলাকালে বন্যা এসেছে। ইতোমধ্যেই, বন্যায় আলোচিত তিন দেশে মোট ৫৫০ জন প্রাণ হারিয়েছেন। আর পানিবন্দি হয়ে পড়েছেন ১০ লাখ মানুষ।''

বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশের এক-তৃতীয়াংশ এখন বন্যা কবলিত। ভারত এবং নেপালের মতো উজানের দেশগুলো থেকে নেমে আসা পানির ঢলে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতি হবে, এমন আশঙ্কা করা হচ্ছে। চলমান বন্যায় ইতোমধ্যেই প্রভাবিত হয়েছেন ২৮ লাখ নাগরিক। আর পানিবন্দি হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১০ লাখ মানুষ। 

প্রতিবেশী ভারতে তীব্র বন্যায় ৬৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার এ প্রভাব বেশি পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী আসাম, পশ্চিমবঙ্গ, বিহার এবং মেঘালয় রাজ্যে। ভারতের জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা কেন্দ্র সূত্রে এ তথ্য জানায় আইএফআরসি। 

অন্যদিকে, নেপালে ভারি বৃষ্টিপাত জনিত ভূমিধ্বসে এপর্যন্ত ১১০ জন মারা গেছেন। বাংলাদেশ, ভারত এবং নেপালের সরকারি সূত্রে সর্বমোট ৫৫০ জনের মৃত্যুর খবর জনা গেছে। 

আইএফআরসি সভাপতি সতর্ক করে বলেন, ''বাংলাদেশ, ভারত ও নেপালের মানুষ এখন ব্যাপক বন্যা এবং কোভিড-১৯ এর প্রভাবে কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ার এক আর্থ-সামাজিক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছেন। তার সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো আছেই। চলমান বন্যায় কৃষিজমি প্লাবিত হওয়া এবং ফসল বিনষ্টের কারণে কোভিড-১৯ এ দরিদ্র হয়ে পড়া লাখ লাখ মানুষ অতি-দরিদ্রে পরিণত হতে পারেন।''  

বাংলাদেশে মানবিক সহায়তার লক্ষ্যে ইতোমধ্যেই ৮ লাখ সুইস ফ্রাঁ বরাদ্দ দিয়েছে আইএফআরসি। এর মধ্যে গত মাসেই বন্যার তীব্রতা বাড়ার পূর্বাভাস জানার পর দুই লাখ ৩০ হাজার ফ্রাঁ বরাদ্দ দেওয়া হয়।  

সংস্থাটির হয়ে কাজ করা স্বেচ্ছাসেবীরা বাংলাদেশ, ভারত ও নেপালে দুর্যোগ কবলিত মানুষের জন্য তারপুলিন, শুকনো খাবার, স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এপর্যন্ত ৩৫ হাজার বন্যার্তকে নগদ অর্থ সহায়তা দিয়েছে।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ এশিয়ায় বন্যা / করোনা মহামারি / আইএফআরসি / ত্রিমুখী দুর্যোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • করোনার প্রকোপে ৪৪ হাজার কোটি টাকা লোকসান ইতালিয়ান ফুটবলে
  • মহামারি ও ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, বাড়ছে অবসায়নের ঘটনা
  • দু’বছরে বন্ধ ২৫ কারখানা, মহামারির লোকসানের বোঝায় কাহিল অ্যালুমিনিয়াম শিল্প  
  • করোনাকালে প্রায় ২৪ শতাংশ স্বাস্থ্যকর্মী বিভিন্ন মানসিক রোগে ভুগেছেন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net