Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
করোনার প্রকোপে ৪৪ হাজার কোটি টাকা লোকসান ইতালিয়ান ফুটবলে

খেলা

টিবিএস রিপোর্ট
05 August, 2023, 03:20 pm
Last modified: 05 August, 2023, 03:24 pm

Related News

  • বিক্রি বাড়লেও এপ্রিল-সেপ্টেম্বরে বাটার ক্ষতি ২৪ কোটি টাকা
  • তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের ক্ষতি ১.৭৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংকের প্রতিবেদন
  • মহামারি ও ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, বাড়ছে অবসায়নের ঘটনা
  • দু’বছরে বন্ধ ২৫ কারখানা, মহামারির লোকসানের বোঝায় কাহিল অ্যালুমিনিয়াম শিল্প  
  • ডেপের কারণে ৪৭-৫০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছে অ্যাম্বার হার্ডের: অভিনেত্রীর আইনি দলের দাবি!    

করোনার প্রকোপে ৪৪ হাজার কোটি টাকা লোকসান ইতালিয়ান ফুটবলে

করোনা মহামারির সময় সারা বিশ্বজুড়েই বন্ধ ছিলো খেলাধুলা। ইউরোপিয়ান ফুটবল লিগ গুলোর মধ্যে সবচেয়ে বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ইতালির লিগ ও এর ক্লাবগুলো। 
টিবিএস রিপোর্ট
05 August, 2023, 03:20 pm
Last modified: 05 August, 2023, 03:24 pm
সর্বশেষ ইউরোর চ্যাম্পিয়ন ইতালি। ছবি: এএফপি

করোনা ভাইরাসের প্রকোপে মারাত্মক আর্থিক লোকসানের মুখে পড়েছে ইতালিয়ান ফুটবল লিগের ক্লাবগুলো। ২০১৯ থেকে ২০২২, এই তিন বছরে ইতালিয়ান ফুটবল লিগের পেশাদার ক্লাবগুলো সম্মিলিতভাবে ৩.৬ বিলিয়ন ইউরো খুইয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার কোটি টাকা। 

করোনা মহামারির সময় সারা বিশ্বজুড়েই বন্ধ ছিলো খেলাধুলা। ইউরোপিয়ান ফুটবল লিগ গুলোর মধ্যে সবচেয়ে বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ইতালির লিগ ও এর ক্লাবগুলো। 

সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মাঠে ফুটবল ফিরলেও অর্থনৈতিক লোকসান কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব হয়নি। 

সম্প্রতি ইতালিয়ান ফুটবল ফেডারেশন ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, যা 'রিপোর্টক্যালসিও' নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সময়ে ইতালির ঘরোয়া ফুটবলের শীর্ষ তিন স্তরের ক্লাবগুলো বছরে গড়ে ১২০০ মিলিয়ন ইউরো বা প্রায় ১৫ হাজার কোটি টাকা করে হারিয়েছে। করোনা মহামারির আগের মৌসুমে এই ক্ষতি ছিল ৪১২ মিলিয়ন ইউরো বা প্রায় পাঁচ হাজার কোটি টাকা। 

শুধু ২০২১-২২ মৌসুমেই ক্ষতি হয়েছে ১৪০০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১৬ হাজার ৯০০ কোটি টাকা। প্রতিবেদনে যেটিকে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় লোকসান হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

হিমশিম খেতে থাকা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ঋণ সেই মৌসুমে ৫৬০০ মিলিয়ন ইউরো যা প্রায় ৬৮ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকেছে, এক বছরের ব্যবধানে যা ৪ দশমিক ৪০ শতাংশ বেশি।

বার্ষিক প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা কর্মকর্তারা অবশ্য করোনায় হওয়া ইতালিয়ান ফুটবলের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী। ২০৩২ ইউরো তুরস্কের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে চায় দেশটির ফেডারেশন। এটিকে কর্মকর্তারা ক্ষতি কাটিয়ে ওঠার দুর্দান্ত সুযোগ হিসেবে দেখছেন। 

Related Topics

টপ নিউজ

করোনা মহামারি / ইতালিয়ান ফুটবল / আর্থিক ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • বিক্রি বাড়লেও এপ্রিল-সেপ্টেম্বরে বাটার ক্ষতি ২৪ কোটি টাকা
  • তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের ক্ষতি ১.৭৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংকের প্রতিবেদন
  • মহামারি ও ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, বাড়ছে অবসায়নের ঘটনা
  • দু’বছরে বন্ধ ২৫ কারখানা, মহামারির লোকসানের বোঝায় কাহিল অ্যালুমিনিয়াম শিল্প  
  • ডেপের কারণে ৪৭-৫০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছে অ্যাম্বার হার্ডের: অভিনেত্রীর আইনি দলের দাবি!    

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net