Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ডেল্টার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা ওমিক্রন ঠেকাতেও কাজ করবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 December, 2021, 12:25 pm
Last modified: 04 December, 2021, 12:40 pm

Related News

  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন

ডেল্টার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা ওমিক্রন ঠেকাতেও কাজ করবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতসহ বিশ্বব্যাপী প্রায় ৩৬টি দেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের খবর পাওয়া গেছে।
টিবিএস ডেস্ক
04 December, 2021, 12:25 pm
Last modified: 04 December, 2021, 12:40 pm
ছবি: ইউএনবি

মহামারি মোকাবেলায় করোনাভাইরাসের ডেল্টা ধরন ঠেকাতে যেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, সেগুলো ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের ভিত্তি হিসেবে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা। কিছু দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ভাইরাসের বিস্তারে ধীরতা আনতে পারে স্বীকার করে শুক্রবার এ কথা বলেন তারা।

বৃহস্পতিবার ভারতসহ বিশ্বব্যাপী প্রায় ৩৬টি দেশে ওমিক্রন সংক্রমণের খবর পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকার বাইরে যেসব দেশে করোনা সংক্রমণ বাড়ছে, এখনও পর্যন্ত সেই দেশগুলোর তালিকা ছোট। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, নতুন রূপটি শীঘ্রই প্রভাবশালী হয়ে উঠতে পারে। 

ওমিক্রন সম্পর্কে এখনও অনেক কিছুই অস্পষ্ট। ডেল্টা বা করোনার অন্যান্য ধরনের চেয়েও এটি বেশি সংক্রামক কিনা, যেমনটি সন্দেহ করছে বেশ কিছু স্বাস্থ্য কর্তৃপক্ষ; এটি মানুষকে আরও গুরুতরভাবে অসুস্থ করে করে দিতে সক্ষম কিনা কিংবা বর্তমান টিকাগুলো ধরনটির বিরুদ্ধে কতখানি কার্যকর, এসব ব্যাপারে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

ডব্লিউএইচও'র পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. তাকেশি কাসাই বলেন, "সীমানা নিয়ন্ত্রণ দেশে ভাইরাসের প্রবেশে কিছুটা বিলম্ব ঘটাতে পারে। তবে, প্রতিটি দেশ ও সম্প্রদায়কে ভাইরাসটির নতুন উত্থানের জন্য প্রস্তুত থাকতে হবে।" 

তিনি আরও বলেন, "এসবের মধ্যে ইতিবাচক খবর হল, ওমিক্রন সম্পর্কে আমাদের কাছে বর্তমানে যে তথ্য রয়েছে তার ওপর ভিত্তি করে বলা যায়, এর বিরুদ্ধে লড়াইয়ে বর্তমান দিকনির্দেশ পরিবর্তনের আপাতত প্রয়োজন নেই।" শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফিলিপাইন থেকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর অর্থ হল, টিকা দেওয়ার হার বৃদ্ধির পাশাপাশি, সামাজিক-দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, ও অন্যান্য নির্দেশনাগুলোই মেনে চলতে হবে বলে জানান ডব্লিউএইচও'র রিজিওনার ইমার্জেন্সি ডিরেক্টর ড. বাবাতুন্ডে ওলোওকুরে।

সেইসঙ্গে যথাযথ সময়ে রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, "এছাড়া, প্রয়োজন অনুসারে রোগীদের জন্য পর্যাপ্ত সংখ্যক আইসিইউ বেডের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।" 

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে, সংক্রমণ ও মৃত্যুর হার উভয়ই কম বলে জানা গেলেও ড. কাসাই সতর্ক করেছেন, এ অবস্থার পরিবর্তন আসতে পারে; পরিস্থিতি ভয়াবহ হতে পারে শীঘ্রই। তাই দেশগুলোকে অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। 

এই অঞ্চলে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে; এবং আশেপাশের আরও অনেক দেশেই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নতুন সংকটের মুখে আবারও বিশ্বজুড়ে লকডাইউন অর্থনীতিকে স্থবির করে তুলতে পারে এমন শঙ্কা দেখা দিয়েছে ইতোমধ্যেই। এর পরিপ্রেক্ষিতে ড.  কাসাই বলেন, "এটি স্পষ্ট যে মহামারিটি এখনও শেষ হয়নি এবং আমি জানি সবাই ওমিক্রন সম্পর্কে চিন্তিত। কিন্তু আজ আমি যে বার্তাটি দিতে চাই তা হল, করোনার ভবিষ্যত সংকট মোকাবেলা এবং এর স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবগুলো কমাতে আমাদের অবশ্যই দিক নির্দেশেনাগুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে।"


সূত্র: ইউএনবি/ এপি 

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / করোনা মহামারি / ওমিক্রন / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net