Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
ট্রাম্পের অভিশংসন বিল সিনেটে, বিচার শুরু মঙ্গলবার

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
17 January, 2020, 11:20 am
Last modified: 17 January, 2020, 12:18 pm

Related News

  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ট্রাম্পের ঘোষিত চুক্তিতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে রাজি হয়েছে, মার্কিন কর্মকর্তাদের দাবি
  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প
  • আলোচনায় অগ্রগতির সংকেত; সামাজিক মাধ্যমে ইরানকে ট্রাম্পের ‘উসকানি’

ট্রাম্পের অভিশংসন বিল সিনেটে, বিচার শুরু মঙ্গলবার

গত বুধবার প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) এ সংক্রান্ত বিল ২২৮-১৯৩ ভোটে পাস হয়। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে।
টিবিএস রিপোর্ট
17 January, 2020, 11:20 am
Last modified: 17 January, 2020, 12:18 pm
বৃহস্পতিবার অভিশংসন বিলটি উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অফিস থেকে অপসারণ করা হবে কিনা সে বিষয়ে সিনেটের অভিশংসনের বিচার প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অভিশংসন বিলটি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার শুরু হবে বিচার প্রক্রিয়া। 

কংগ্রেস ওয়াচডগরা বলছেন, কংগ্রেস দ্বারা অনুমোদিত ইউক্রেনের জন্য সুরক্ষা সহায়তা বন্ধ করে আইন লঙ্ঘন করেছে হোয়াইট হাউস। বার্তাকক্ষ রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস, তার কালো বিচার বিভাগীয় পোশাক পরে, এই বিচারের সভাপতিত্ব করার শপথ নেন। পরে সমবেত সিনেটরদের কাছে নিরপেক্ষ বিচার করার শপথ গ্রহণ করেন জন রবার্টস।

এসময় সিনেটে উপস্থিত ৯৯ জন সিনেটর একে একে তাদের সম্মতিতে স্বাক্ষর করেছেন।

গত বুধবার প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) এ সংক্রান্ত বিল ২২৮-১৯৩ ভোটে পাস হয়।

এই বিচার প্রক্রিয়ায় প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করছেন ডেমোক্র্যাট অ্যাডাম শিফ, প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) সাত সদস্য নিয়ে গঠিত দলের প্রধান তিনি। 

এর আগে গত ১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং ইউক্রেন ইস্যুতে কংগ্রেসের কর্মকাণ্ডে বাধা সৃষ্টির অভিযোগ তুলেছিলেন অ্যাডাম শিফ।   

নিরপেক্ষ সরকারী জবাবদিহিতা অফিসের (জিএও) মূল্যায়ন ট্রাম্পের জন্য একটি ধাক্কা ছিল। তবে সাক্ষীরা সাক্ষ্য দেবে কি না বা নতুন প্রমাণ বিবেচনা করা হবে কিনা এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যায় নি। ফলে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে তার বিচার করবে কিনা তা স্পষ্ট নয়।

তবে চূড়ান্ত অভিশংসনের জন্য উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের দোষী প্রমাণিত হওয়ার আশঙ্কা কম বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নথিতে স্বাক্ষর করেছেন নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি। এর পাশাপাশি নথিতে স্বাক্ষর করেছে ডেমোক্র্যাটিক দলীয় আইনপ্রণেতাদের একটি দল। এ দলটিই ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি লড়বে। 

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর নাগাদ নথিগুলো থেকে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সিনেট সভায় পড়ে শোনানো হয় বলে জানান রিপাবলিকান দলীয় সিনেট নেতা মিচ ম্যাকোনেল। এ অনুযায়ী, আগামী মঙ্গলবার শুরু হবে এই বিচার প্রক্রিয়া। 

এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন প্রেসিডেন্টের সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর আগে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও পদ ছাড়তে হয়নি কোনো প্রেসিডেন্টকেই। ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

Related Topics

টপ নিউজ

অভিশংসন / ইমপিচমেন্ট / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / ট্রাম্প / ডোনাল্ড ট্রাম্প / কংগ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ট্রাম্পের ঘোষিত চুক্তিতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে রাজি হয়েছে, মার্কিন কর্মকর্তাদের দাবি
  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প
  • আলোচনায় অগ্রগতির সংকেত; সামাজিক মাধ্যমে ইরানকে ট্রাম্পের ‘উসকানি’

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net