Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
ট্রাম্পের অভিশংসন: আদালতে নতুন ভিডিও উপস্থাপন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 February, 2021, 11:35 am
Last modified: 11 February, 2021, 12:10 pm

Related News

  • ইরানের ভয়ে ট্রাম্পের গোপনে তুরস্ক ছাড়ার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ও হাস্যরসের ছড়াছড়ি
  • ন্যাটো সম্মেলন শেষে বিমান বদলের কথা স্বীকার করলেন ট্রাম্প; বললেন, ‘এ রকম হুমকি অনেক পাই’
  • হরমুজ প্রণালি এখন ‘সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের
  • ইরানকে ‘ঠান্ডা মাথায়’ সামলাচ্ছি, ওদের ওপর অর্থনৈতিক চাপের ফল পেতে সময় দিচ্ছি: ট্রাম্প
  • ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা নাকচ, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল

ট্রাম্পের অভিশংসন: আদালতে নতুন ভিডিও উপস্থাপন 

ট্রাম্পই ছিলেন মূল প্ররোচনাকারী বা ‘ইনসাইটার-ইন-চিফ’
টিবিএস ডেস্ক
11 February, 2021, 11:35 am
Last modified: 11 February, 2021, 12:10 pm

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন আদালতের দ্বিতীয় দিনে, আগে প্রকাশিত হয় নি, এমন কিছু নতুন গ্রাফিক ভিডিও উপস্থাপন করা হয়েছে। সেখানে তার সমর্থকদের মার্কিন ক্যাপিটল বিল্ডিং এ হামলার দৃশ্য উঠে আসে। 

ট্রাম্পের নিজের বক্তব্য এবং টুইট ব্যবহার করেই অভিশংসন মামলার বিচারকার্যে অংশগ্রহণকারী ডেমোক্র্যাটরা যুক্তি দেন যে, ট্রাম্পই ছিলেন মূল প্ররোচনাকারী বা 'ইনসাইটার-ইন-চিফ'। 
 
অপ্রকাশিত সিকিউরিটি ফুটেজে উঠে আসে বিক্ষোভকারীরা আইনপ্রণেতাদের কতটা কাছে চলে এসেছিল! পুলিশবাহিনী ভেতরে অবস্থিত কর্মকর্তাবৃন্দকে সুরক্ষিত করতে তৎপর ছিল; কাছেই কয়েক গজের ভেতরে দাঙ্গাবাজদের দেখা যায় ক্যাপিটল ভবনের প্রাচীর ডিঙ্গিয়ে প্রবেশ করতে। 
 
উত্তেজিত অডিওতে শোনা যায়, নিরাপত্তা কর্মীদের সাহায্যের জন্য বারবার অনুরোধ করা হচ্ছিল, ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদেরও নানা সহিংস কার্যক্রম দেখা যায় নতুন ভিডিওচিত্রে। ডেলিগেট স্টেসি প্লাসকেট প্রমাণ উপস্থাপনের মাধ্যমে যুক্তি দেন যে, এই সাবেক প্রেসিডেন্ট সহিংসতায় 'ইচ্ছাকৃতভাবে উৎসাহ' দিয়েছেন । শুধু তাই নয়, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সসহ তিনি শীর্ষ কর্মকর্তাদের জীবন ঝুঁকির মাঝে ফেলেছেন। 

স্পিকার ন্যান্সি পেলোসির অফিসে বন্দুকসহ এক দাঙ্গাবাজকে দেখা যায়। ছবি-বিবিসি

প্রসিকিউশন পরিচালনাকারী দলের প্রধান জ্যামি রাসকিন বলেন, ট্রাম্প কোন নীরব দর্শক ছিলেন না। অনেক আগে থেকেই তিনি লোকজনকে প্রস্তুত করে আসছিলেন। আর তার চূড়ান্ত পরিণতিই ক্যাপিটল হিলের হামলা।

প্রসিকিউশন দলের অন্য সদস্যরাও তাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ট্রাম্পের পোস্ট এবং  টুইট বার্তা তুলে ধরে তার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন।

৬ই জানুয়ারির ফুটেজটি নিরীক্ষণ শেষে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিশংসন আদালতে বলা হয়, সেদিন ক্যাপিটল হিলে হামলা ও জনবিদ্রোহ ট্রাম্পের নির্দেশেই হয়েছে।
 
এরপরই আদালতে একের পর এক ভিডিও চিত্র উপস্থাপনের মাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। 
 
একটি ক্লিপে রিপাবলিকান সিনেটর এবং প্রাক্তন প্রেসিডেনশিয়াল ক্যান্ডিডেট মিট রমনিকে একজন পুলিশ অফিসার কর্তৃক সুরক্ষিত স্থানে সরিয়ে নিতে দেখা যায়। 

অন্য একটি ভিডিওতে দেখা গেছে যে, নির্বাচনী ফলাফল অস্বীকার না করায় একদল বিক্ষোভকারী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ফাঁসিতে ঝোলাতে বলছে। মাইকের সাথে তার পরিবারও সে সময় ক্যাপিটল বিল্ডিং এ উপস্থিত ছিল। 
 
উগ্রবাদী সমর্থকদের স্পিকার ন্যান্সি পেলোসির নাম ধরে খোঁজ করতে দেখা যায় আরেকটি ভিডিওতে।
 
"আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এই আক্রমণকারীরা ঠিক সেখানেই ছিলেন...তারা এই স্থানটির অবমাননা করেছে এবং প্রেসিডেন্ট সে সময় হৃষ্টচিত্তে, নির্বিকার ভূমিকা পালন করছিলেন", বলে ওঠেন রিপ্রেসেন্টেটিভ ডেভিড সিসিলিন। 

গত নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ট্রাম্প যে বক্তব্য দেন তারই সমর্থনে ৬ই জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনের বাইরে হাজার হাজার উন্মত্ত ট্রাম্প সমর্থক জড়ো হয়।  
 
সেদিনের সে সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। 
 
ট্রাম্পের আইনজীবীরা এই সপ্তাহের শেষ দিকে এ মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, কিন্তু ইতিমধ্যে তারা মত দিয়েছেন যে, এ মামলার বিচার উদ্দেশ্যপ্রণোদিত এবং অসাংবিধানিক। 
 
এ বিচারে ট্রাম্পকে শাস্তি দিতে হলে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হবে। এখন পর্যন্ত সিনেটে শাস্তি এড়াতে ট্রাম্পের যথেষ্ট সমর্থন আছে বলেই মনে হচ্ছে। 
 
শাস্তি পেলে ট্রাম্প ভবিষ্যতে কখনো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বিবিসি অবলম্বনে

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ট্রাম্প অভিশংসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • ইরানের ভয়ে ট্রাম্পের গোপনে তুরস্ক ছাড়ার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ও হাস্যরসের ছড়াছড়ি
  • ন্যাটো সম্মেলন শেষে বিমান বদলের কথা স্বীকার করলেন ট্রাম্প; বললেন, ‘এ রকম হুমকি অনেক পাই’
  • হরমুজ প্রণালি এখন ‘সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের
  • ইরানকে ‘ঠান্ডা মাথায়’ সামলাচ্ছি, ওদের ওপর অর্থনৈতিক চাপের ফল পেতে সময় দিচ্ছি: ট্রাম্প
  • ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা নাকচ, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net