Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ আসবে কোথা থেকে

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
03 November, 2021, 07:30 pm
Last modified: 03 November, 2021, 08:27 pm

Related News

  • ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস
  • কপ-২৬ সম্মেলন থেকে করোনা শনাক্ত ৩০০!
  • নাটকীয়তা শেষে কপ-২৬ জলবায়ু চুক্তিতে সম্মত দেশগুলো
  • কপ-২৬ সম্মেলনের চূড়ান্ত অঙ্গীকারনামার বিরোধিতায় চীন ও ভারতসহ ২২ দেশ
  • কপ-২৬: জলবায়ু-স্থিতিস্থাপক স্বাস্থ্যসেবা তৈরির অঙ্গীকার বাংলাদেশসহ আরও ৪৯টি দেশের  

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ আসবে কোথা থেকে

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রিশি সুনাক বলেন, আমাদের গ্রহকে রক্ষা করার জন্য বিশ্বের সম্পদকে কীভাবে ব্যবহার করা হবে সেটাই এ মুহূর্তে অর্থমন্ত্রীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উভয় উৎস থেকে বিনিয়োগ করার পরামর্শ দেন তিনি। 
টিবিএস রিপোর্ট
03 November, 2021, 07:30 pm
Last modified: 03 November, 2021, 08:27 pm

কপ-২৬ শীর্ষ সম্মেলনে আজকের আলোচ্য বিষয় ছিল অর্থায়ন। আয়োজক রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রিশি সুনাক পরিচালনা করেছেন আজকের পর্ব। 

সুনাক বলেন, আমাদের গ্রহকে রক্ষা করার জন্য বিশ্বের সম্পদকে কীভাবে ব্যবহার করা হবে সেটাই এ মুহূর্তে অর্থমন্ত্রীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উভয় উৎস থেকে বিনিয়োগ করার পরামর্শ দেন তিনি। 

তিনটি প্রধান খাত থেকে অর্থায়নের পরামর্শ দেন সুনাক। যেগুলো হচ্ছে-

রাষ্ট্রীয় বিনিয়োগ: সুনাক বলেন, উন্নয়নশীল দেশগুলো করোনাভাইরাস এবং জলবায়ু পরিবর্তনের "দ্বৈত ট্র্যাজেডি"-র মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি-২০ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোতে আগামী পাঁচ বছরে মোট ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানান তিনি। 

এদিকে জি-২০ উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার জন্য বছরে ১০ হাজার কোটি ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে। তবে এই অনুদান যত তাড়াতাড়ি প্রয়োজন তত তাড়াতাড়ি পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন সুনাক। 
 
বেসরকারি বিনিয়োগ: সুনাক বলেন, মোট ১৩০ ট্রিলিয়ন সম্পদের উপর বসে থাকা বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে নেট শূন্য নির্গমনের জন্য মূলধনের প্রাচীর গড়ে তুলতে সক্ষম। 
 
আর্থিক ব্যবস্থার সবুজায়ন: সুনাক বলেন, পুরো বিশ্বের অর্থব্যবস্থাই নেট শূন্য নির্গমনের জন্য পুনর্নির্মিত হবে। এই অর্থব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে আরও উন্নত জলবায়ু তথ্য, সার্বভৌম সবুজ বন্ড এবং বাধ্যতামূলক স্থায়িত্বের নিশ্চয়তা। 
 
এই খাতে যুক্তরাজ্য তার নিজস্ব ভূমিকা পালন করছে এবং যুক্তরাজ্য বিশ্বের প্রথম শূন্য নির্গমনের আর্থিক কেন্দ্র হয়ে উঠবে বলে দাবি করেন সুনাক। তিনি জানান, সংস্থাগুলো কীভাবে নিজেদের কার্বনমুক্ত করে শূন্য নির্গমন নিশ্চিত করবে সেটির পরিকল্পনা করাটা বাধ্যতামূলক করা হবে এবং এটি নিরীক্ষণের জন্য একটি স্বাধীন টাস্কফোর্সও গঠন করা হবে। 
 
উন্নয়নশীল দেশগুলোকে অর্থায়নে সাহায্য করার প্রতিশ্রুতি: 
 
রিশি সুনাক বলেন, উন্নয়নশীল দেশগুলো কোভিড সংকট এবং জলবায়ু পরিবর্তনের "দ্বৈত ট্র্যাজেডি" দ্বারা আক্রান্ত হয়েছে। এই কারণেই, বিশ্বের বৃহত্তম ২০ অর্থনীতি নিয়ে গঠিত জি-২০'র দেশগুলো জলবায়ু অর্থায়নের অংশ হিসেবে উন্নয়নশীল দেশগুলোকে বার্ষিক ১০ হাজার কোটি ডলার অনুদান প্রদানের লক্ষ্য পূরণ করতে চলেছে।
 
এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২০১৫ সালে। 

সুনাক সংশ্লিষ্ট দেশগুলোকে লক্ষ্যমাত্রা পূরণের জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানান, এবং জি-২০'র পক্ষ থেকে আগামী পাঁচ বছরে উন্নয়নশীল দেশগুলোতে ৫০ হাজার কোটি ডলারের বিনিয়োগ সরবরাহ করার প্রতিশ্রুতি দেন। 
 
জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণে বিনিয়োগ প্রয়োজন:

সুনাক বলেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের মাত্রা দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। 

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "গ্লাসগোর শীর্ষ সম্মেলনই প্রথম সম্মেলন যেখানে আমাদের গ্রহকে রক্ষা করার জন্য বিশ্বের সম্পদকে কীভাবে ব্যবহার করা উচিত সে নির্দেশনা নিতে অর্থ ও ব্যবসা খাতের নেতারা একত্রিত হয়েছেন।" 

ব্রিটিশ চ্যান্সেলর আরও বলেন, বিশ্বজুড়ে জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারী এবং বেসরকারি উভয় খাত থেকেই বিনিয়োগ স্থাপন করাটা এখন মূল চ্যালেঞ্জ।

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "ছয় বছর আগে প্যারিসে একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, আজ গ্লাসগোতে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় বিনিয়োগের ব্যবস্থা করছি আমরা।" 
 
তিনি জানান, গ্রামীণ আফ্রিকার স্কুল ও হাসপাতালগুলোর জন্য কম দামে বিদ্যুৎ, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোয় উন্নত উপকূলীয় প্রতিরক্ষার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে এসব বিনিয়োগের ভেতর। এছাড়া বিশ্বের সর্বত্র সবার জন্য বিশুদ্ধ পানি, শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস, বসবাসের জন্য উত্তাপযুক্ত ঘরের ব্যবস্থাও করা হবে এসব বিনিয়োগের মাধ্যমে। 
 
 
 

Related Topics

টপ নিউজ

কপ-২৬ / রিশি সুনাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস
  • কপ-২৬ সম্মেলন থেকে করোনা শনাক্ত ৩০০!
  • নাটকীয়তা শেষে কপ-২৬ জলবায়ু চুক্তিতে সম্মত দেশগুলো
  • কপ-২৬ সম্মেলনের চূড়ান্ত অঙ্গীকারনামার বিরোধিতায় চীন ও ভারতসহ ২২ দেশ
  • কপ-২৬: জলবায়ু-স্থিতিস্থাপক স্বাস্থ্যসেবা তৈরির অঙ্গীকার বাংলাদেশসহ আরও ৪৯টি দেশের  

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net