Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
কপ-২৬ সম্মেলনের চূড়ান্ত অঙ্গীকারনামার বিরোধিতায় চীন ও ভারতসহ ২২ দেশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 November, 2021, 08:40 pm
Last modified: 12 November, 2021, 01:20 am

Related News

  • ইতিহাসে প্রথম কার্বন শোষণের বদলে নিঃসরণ করছে অস্ট্রেলিয়ার রেইনফরেস্ট, চিন্তায় বিজ্ঞানীরা
  • কার্বন নিঃসরণ কমাতে শতভাগ রিফাইন্ড স্টিল উৎপাদনের আহ্বান বিশেষজ্ঞদের
  • রপ্তানি বাজার ধরে রাখতে আরএমজিতে কার্বন নিঃসরণ কমানোর বিকল্প নেই: বিশেষজ্ঞরা
  • ২০২৪ সালে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ রেকর্ড উচ্চতায় পৌঁছাবে
  • ফেয়ারফোন: যে টেকসই স্মার্টফোন খুলে নিজেই ঠিক করতে পারবেন ব্যবহারকারী

কপ-২৬ সম্মেলনের চূড়ান্ত অঙ্গীকারনামার বিরোধিতায় চীন ও ভারতসহ ২২ দেশ

কার্বন নিঃসরণ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে দেশগুলো। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য ভিন্ন নীতি অবলম্বনের প্রতি জোর দিয়েছে তারা।
টিবিএস ডেস্ক
11 November, 2021, 08:40 pm
Last modified: 12 November, 2021, 01:20 am
ছবি: দ্য টাইমস

কপ-২৬ জলবায়ু সম্মেলনের খসড়া অঙ্গীকারনামা থেকে জলবায়ু পরিবর্তন প্রশমনের পুরো অংশটি সরিয়ে ফেলার আহবান জানিয়ে স্বাক্ষর করেছে চীন ও ভারতসহ উন্নয়নশীল দেশের জোট লাইক মাইন্ডেড ডেভলপিং কান্ট্রিজের (এলএমডিসি) ২২ সদস্য দেশ।

উন্নত দেশগুলো জলবায়ু সংকটের দায়ভার উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছে বলে জানান এলএমডিসি জোটের প্রতিনিধি  ও বলিভিয়ার প্রধান সমঝোতাকারী ডিয়েগো পাচেকো।

গ্লাসগোতে এক গণমাধ্যম সম্মেলনে পাচেকো বলেন, "প্রশমনের অধ্যায়টি পুরোপুরি সরিয়ে ফেলতে আমরা প্রেসিডেন্সিকে অনুরোধ জানিয়েছি।"

এলএমডিসির বক্তব্য অনুযায়ী, কার্বন নিঃসরণ কমাতে উন্নয়নশীল ও উন্নত দেশগুলোকে বেঁধে দেওয়া সময়সীমা এক হওয়া উচিত নয়।

জলবায়ু সংকটের পেছনে ঐতিহাসিকভাবে উন্নত দেশগুলোর দায় বেশি উল্লেখ করে তিনি বলেন, একই সময়সীমা বেঁধে দিয়ে ধনী দেশগুলো উন্নয়নশীল রাষ্ট্রের ওপর দায়ভার চাপাতে চাচ্ছে।

"ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনায় ইতিহাস ও ঐতিহাসিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে," বলেন তিনি।

চলতি শতাব্দীর মাঝামাঝি নাগাদ নেট জিরো নিঃসরণ অর্জন স্বাক্ষরকারী অনেক দেশের জন্যই সম্ভব হবে না।

যেমন, ভারত ও চীনের মতো দেশগুলো মূলত কয়লা ও জীবাশ্ম জ্বালানির মতো প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীল। দেশগুলোকে কার্বন নিঃসরণ মুক্ত হতে পরিচ্ছন্ন জ্বালানির ওপর নির্ভরতা বাড়াতে হবে। কিন্তু সেজন্য বিপুল বিনিয়োগের প্রয়োজন। দেশগুলোর পক্ষে এত স্বল্প সময়ে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। 

তবে চূড়ান্ত চুক্তিপত্র থেকে পুরো একটি অধ্যায় বাদ দেওয়ার সম্ভাবনা কম বলেই মনে করেন সংশ্লিষ্টরা। তবে এই আহবানটি দেশগুলোর জন্য একটি সাহসী পদক্ষেপ, যা কপ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যকার দূরত্বকেই তা নির্দেশ করছে।

তবে, কার্বন নিঃসরণ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শও দিয়েছে তারা। সেখানে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য ভিন্ন নীতি অবলম্বনের প্রতি জোর দেওয়া হয়।

চূড়ান্ত চুক্তির জন্য কপ-২৬ এর আলোচনায় অংশ নেওয়া ১৯৭ অংশীদার দেশকে একমত পোষণ করতে হবে।

প্রশমনের এই অধ্যায়ে উষ্ণতা প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস না বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। প্যারিস চুক্তিতে এই তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা হয়েছিল।

বেশ কয়েকটি নাগরিক সংগঠন এলএমডিসির এই অবস্থানের নিন্দা জানিয়েছে। আলোচনায় গুরুত্ব লাভের আশায় দেশগুলো বাড়াবাড়ি করছে বলেও মন্তব্য করেছে তারা।

"প্রশমন অধ্যায়ের পুরোটাই মুছে ফেলার দাবি জলবায়ু সংকটে ভুক্তভোগী মানুষের জন্য এক চূড়ান্ত আঘাত," বলেন অ্যাকশন এইড ইন্টারন্যাশনালের জলবায়ু নীতি সমন্বয়কারী তেরেসা অ্যান্ডারসন।

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

কপ-২৬ / কার্বন নিঃসরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ইতিহাসে প্রথম কার্বন শোষণের বদলে নিঃসরণ করছে অস্ট্রেলিয়ার রেইনফরেস্ট, চিন্তায় বিজ্ঞানীরা
  • কার্বন নিঃসরণ কমাতে শতভাগ রিফাইন্ড স্টিল উৎপাদনের আহ্বান বিশেষজ্ঞদের
  • রপ্তানি বাজার ধরে রাখতে আরএমজিতে কার্বন নিঃসরণ কমানোর বিকল্প নেই: বিশেষজ্ঞরা
  • ২০২৪ সালে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ রেকর্ড উচ্চতায় পৌঁছাবে
  • ফেয়ারফোন: যে টেকসই স্মার্টফোন খুলে নিজেই ঠিক করতে পারবেন ব্যবহারকারী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net