Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
কপ-২৬: জলবায়ু-স্থিতিস্থাপক স্বাস্থ্যসেবা তৈরির অঙ্গীকার বাংলাদেশসহ আরও ৪৯টি দেশের  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2021, 03:05 pm
Last modified: 10 November, 2021, 05:09 pm

Related News

  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়
  • সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল

কপ-২৬: জলবায়ু-স্থিতিস্থাপক স্বাস্থ্যসেবা তৈরির অঙ্গীকার বাংলাদেশসহ আরও ৪৯টি দেশের  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, "স্বাস্থ্যসেবা খাতের ভবিষ্যত এমনভাবে তৈরি করা উচিত যা মহামারি, অতিমারি এবং অন্যান্য জরুরি অবস্থার মুখে টিকে থাকতে পারে। আবার একই সাথে চরমভাবাপন্ন আবহাওয়া এবং বায়ু দূষণ ও বৈশ্বিক উষ্ণায়ণের ফলে ক্রমশ বাড়তে থাকা রোগবালাইসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও যেন মোকাবিলা করতে পারে।" 
টিবিএস রিপোর্ট
10 November, 2021, 03:05 pm
Last modified: 10 November, 2021, 05:09 pm
স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনে সিরীয় শরণার্থী কিশোরীর ৩.৫ মিটার লম্বা পুতুল 'লিটল আমাল' এর পাশে জড়ো হয়েছে মানুষ; (৯ নভেম্বর, ২০২১)। ছবি: রয়টার্স

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়ছে বিশ্বব্যাপী সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর। এমতাবস্থায়, গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-২৬ এ জলবায়ু-স্থিতিস্থাপক ও 'লো-কার্বন' স্বাস্থ্যসেবা নির্মাণের অঙ্গীকার করেছে বাংলাদেশসহ আরও ৪৯ টি দেশ।   

সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ থেকে ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যেসব দেশের জনসাধারণের স্বাস্থ্য সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কিছু দেশও আছে এই তালিকায়। 

এদের মধ্যে ৪৫টি দেশ ইতোমধ্যে তাদের স্বাস্থ্যসেবা খাতকে আরও টেকসই এবং স্বল্প-কার্বনযুক্ত করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। ২০৫০ সালের মধ্যে কিংবা তার আগেই কার্বন নিঃসরণের মাত্রা কার্যত শূন্যে নামিয়ে আনার লক্ষ্য স্থির করেছে ১৪টি দেশ।   

যুক্তরাজ্য সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), দ্য ইউনাইটেড ন্যাশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) এবং হেলথ কেয়ার উইদাউট হার্ম (এইচসিডব্লিউএইচ)-এর মতো হেলথ গ্রুপগুলোর সমন্বিত অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি করা হয়েছে 'কপ-২৬ হেলথ প্রোগ্রাম'। এই প্রোগ্রামের আওতায় উল্লিখিত অঙ্গীকার করে দেশগুলো। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, "স্বাস্থ্যসেবা খাতের ভবিষ্যত এমনভাবে তৈরি করা উচিত যা মহামারি, অতিমারি এবং অন্যান্য জরুরি অবস্থার মুখে টিকে থাকতে পারে। আবার একই সাথে চরমভাবাপন্ন আবহাওয়া এবং বায়ু দূষণ ও বৈশ্বিক উষ্ণায়ণের ফলে ক্রমশ বাড়তে থাকা রোগবালাইসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও যেন মোকাবিলা করতে পারে।" 

"তাছাড়া কার্বন নিঃসরণ কমিয়ে আনার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমাধান হিসেবেও ভূমিকা পালন করতে হবে। যেসব দেশ আজ জলবায়ু-স্থিতিস্থাপক এবং 'লো-কার্বন' স্বাস্থ্য ব্যবস্থা নির্মাণের জন্য অঙ্গীকার করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে অন্যান্য দেশও একই পথ অনুসরণ করবে", যোগ করেন গেব্রেয়াসুস। 

লো-কার্বন ও টেকসই স্বাস্থ্যসেবা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে যেসব দেশ, তার মধ্যে আছে আর্জেন্টিনা, ফিজি, মালাওয়ি, স্পেন, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রসহ আরও ৩৯টি দেশ।  

এদিকে নিজেদের স্বাস্থ্যসেবা খাতে জলবায়ু-স্থিতিস্থাপকতা বৃদ্ধির অঙ্গীকার করেছে যেসব দেশ, তার মধ্যে আছে বাংলাদেশ, ইথিওপিয়া, মালদ্বীপ ও নেদারল্যান্ডসসহ আরও ৪৫টি দেশ।

যুক্তরাজ্যের ফরেইন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ইউরোপ ও আমেরিকা বিষয়ক মন্ত্রী ওয়েন্ডি মর্টন মন্তব্য করেন, "সাধারণ মানুষকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে চাইলে স্বাস্থ্য খাতে দৃঢ় নেতৃত্ব তৈরি হওয়া প্রয়োজ়ন। আর তার জন্য স্বাস্থ্য ব্যবস্থায় জলবায়ু-স্থিতিস্থাপকতা বাড়াতে হবে এবং স্বাস্থ্য খাতে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে হবে।"    

জাতীয় পর্যায়ে এসব অঙ্গীকারের বাইরেও আরও ২১টি দেশের ৫৪টি প্রতিষ্ঠান, যারা কিনা ১৪,০০০ হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছে; তারাও ইউএনএফসিসিসি'র 'রেস টু জিরো'তে যোগ দিয়েছে এবং কার্বন নিঃসরণ কার্যত শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। 

স্বাস্থ্যসেবা খাত থেকে রেকর্ড সংখ্যক নেতা এবার কপ-২৬ সম্মেলনে যোগ দিয়েছেন। তাছাড়া স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৪৫ মিলিয়নের বেশি মানুষ একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যেখানে তারা বিভিন্ন দেশের সরকারকে শক্তিশালী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। 

চলমান কপ-২৬ সম্মেলনে স্বাস্থ্যসেবাকে বিজ্ঞান-সম্পর্কিত শীর্ষ ৩টি গুরুত্বপূর্ণ খাতের একটি হিসেবে ধরা হয়েছে। 

কপ-২৬ স্বাস্থ্যসেবা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন দেশ ও শেয়ারহোল্ডারদের এখানে যুক্ত করতে ডব্লিউএইচও, এইচসিডব্লিউএইচ এবং ইউএনএফসিসিসি ক্লাইমেট চ্যাম্পিয়নস-এর সাথে মিলে কাজ করছে কপ-২৬ প্রেসিডেন্সি। 

Related Topics

টপ নিউজ

কপ-২৬ / বাংলাদেশ / জাতিসংঘ / বিশ্ব স্বাস্থ্য সংস্থা / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়
  • সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net