Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
চিপ সঙ্কটে বিশ্বজুড়ে বিঘ্নিত হতে পারে মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য পণ্য উৎপাদন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 December, 2020, 08:00 pm
Last modified: 18 December, 2020, 12:02 am

Related News

  • পুরোনো ল্যাপটপের বিনিময়ে নতুন ল্যাপটপ পেতে চান? পাশে আছে 'এক্সচেঞ্জকরি'
  • আবাসন খাতের মন্দায় সংকুচিত ৬,৫০০ কোটি টাকার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের বাজার
  • বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু বাস্তবসম্মত?
  • আগামী অর্থবছরে মুঠোফোন, ইলেকট্রনিক্স উৎপাদনে নতুন করে ২.৫ – ৫% ভ্যাট আরোপের পরিকল্পনা
  • ইলেকট্রনিক্স জায়ান্ট তোশিবার পতনের গল্প

চিপ সঙ্কটে বিশ্বজুড়ে বিঘ্নিত হতে পারে মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য পণ্য উৎপাদন

শেনঝেন ভিত্তিক সোর্সিং কোম্পানি স্যান্ড অ্যান্ড ওয়েভের মুখ্য নির্বাহী ডনি ঝাং বলেন, ‘সমগ্র ইলেকট্রনিক্স শিল্পেই আমরা প্রয়োজনীয় উপাদানটির সঙ্কটে ভুগছি।’ বিশেষ করে স্মার্টফোন উৎপাদনে ব্যবহৃত মাইক্রো-কন্ট্রোলার পেতে বেশ দেরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।   
টিবিএস ডেস্ক
17 December, 2020, 08:00 pm
Last modified: 18 December, 2020, 12:02 am
সংগৃহীত ছবি

স্মার্টফোন, ল্যাপটপ, গাড়ি, টেলিভিশন এবং অন্যান্য হাজারো ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে চিপ আজকের দুনিয়ায় অতি-প্রয়োজনীয় এক অনুষঙ্গ। কিন্তু, পণ্য উৎপাদকেরা এখন চিপ সঙ্কটের কথা তুলে ধরে আশঙ্কা প্রকাশ করছেন। এর ফলে অতিমারীর ধাক্কা কাটিয়ে ভোক্তা চাহিদা চাঙ্গা হওয়ার লক্ষ্মণ দেখা দিলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় উৎপাদনে দেরি হচ্ছে বলেও তারা জানিয়েছেন। 

সমস্যাটির কারণ একাধিক। ইলেকট্রনিক্স শিল্প সংশ্লিষ্ট নির্বাহী এবং বিশ্লেষকরা জানান, চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে সাম্প্রতিক সময়ে মার্কিন নিষেধাজ্ঞার মুখে বিপুল পরিমাণ অত্যাধুনিক চিপ সংগ্রহ করছে নানা উৎস থেকে। আবার জাপানের একটি বৃহৎ কারখানায় অগ্নিকান্ড, দক্ষিণপূর্ব এশিয়ায় করোনাভাইরাস লকডাউনের প্রভাব এবং ফ্রান্সে ধর্মঘট পরিস্থিতির অবনতি ঘটায়। 

তার চাইতেও বড় কারণটি বেশ মৌলিক। ৮ ইঞ্চি সাইজের অধিকাংশ চিপ উৎপাদক কারখানা মালিক এশীয় প্রতিষ্ঠানগুলো। কিন্তু, তাদের কারখানায় উৎপাদন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বিনিয়োগের ঘাটতি রয়েছে। আবার ৫ম প্রজন্মের ফোন, ল্যাপটপ আর গাড়ি তৈরিতে চিপের চাহিদা ধারণার চেয়েও দ্রুতগতিতে বেড়েছে। পুঁজি লগ্নির ঘাটতি থাকায় তারা এই চাহিদার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না।  

শেনঝেন ভিত্তিক সোর্সিং কোম্পানি স্যান্ড অ্যান্ড ওয়েভের মুখ্য নির্বাহী ডনি ঝাং বলেন, 'সমগ্র ইলেকট্রনিক্স শিল্পেই আমরা প্রয়োজনীয় উপাদানটির সঙ্কটে ভুগছি।' বিশেষ করে স্মার্টফোন উৎপাদনে ব্যবহৃত মাইক্রো-কন্ট্রোলার পেতে বেশ দেরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।   

'একমাসের মধ্যে আমরা উৎপাদন শেষ করার লক্ষ্য নিয়েছিলাম। কিন্তু, এখন মনে হচ্ছে এই ব্যাচের উৎপাদন শেষ করতে মাস দুয়েক লেগে যাবে।'

জাপানের একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সরবরাহক সংস্থার সূত্রও রয়টার্সকে ওয়াইফাই এবং ব্লুটুথ চিপের তীব্র সঙ্কট এবং বর্তমান ব্যাচ উৎপাদনে আরো ১০ সপ্তাহ বেশি সময় লাগবে বলে জানায়। 

চীনের গাড়ি উৎপাদন শিল্প চলতি মাসের শুরুতেই এব্যাপারে জানিয়েছিল। একারণে আগামী বছরের প্রথম প্রান্তিকে দেশটির কার উৎপাদকেরা প্রভাবিত হবে বলে ওই সময় আশঙ্কা প্রকাশ করেন সংশ্লিষ্ট শিল্পজোটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।  

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

অর্থনীতি / টপ নিউজ

মাইক্রো চিপ / ইলেকট্রনিক্স পণ্য / সরবরাহ সঙ্কট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • পুরোনো ল্যাপটপের বিনিময়ে নতুন ল্যাপটপ পেতে চান? পাশে আছে 'এক্সচেঞ্জকরি'
  • আবাসন খাতের মন্দায় সংকুচিত ৬,৫০০ কোটি টাকার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের বাজার
  • বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু বাস্তবসম্মত?
  • আগামী অর্থবছরে মুঠোফোন, ইলেকট্রনিক্স উৎপাদনে নতুন করে ২.৫ – ৫% ভ্যাট আরোপের পরিকল্পনা
  • ইলেকট্রনিক্স জায়ান্ট তোশিবার পতনের গল্প

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net