Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
ঘুষি দিয়ে সাংবাদিকের মুখ ভাঙবেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
24 August, 2020, 09:30 pm
Last modified: 24 August, 2020, 09:38 pm

Related News

  • ইউনূস সরকারের আমলে ‘সুপারসনিক গতিতে’ আইন প্রণয়ন: এটি কি ক্ষমতার স্পষ্ট অপব্যবহার নয়?
  • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আদালত চত্বরে কিল-ঘুষি-লাথি
  • টিউলিপ সিদ্দিককে ২২ জুন দুদকে তলব

ঘুষি দিয়ে সাংবাদিকের মুখ ভাঙবেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো

গত রোববার এক সাংবাদিকের মুখ ঘুষি দিয়ে ভেঙ্গে দেওয়ার হুমকি দেওয়ার কালে, ক্যামেরাবন্দি হয় তার সেই মারমুখী ভঙ্গিমা। এদিন রাজধানী ব্রাসিলিয়ার মেট্রোপলিটন গির্জার সামনে বলসোনারোর সঙ্গে দেখা করেন একদল সাংবাদিক। তাদের মধ্যে ছিলেন স্থানীয় দৈনিক ‘ও গ্লোবো’র একজন প্রতিনিধি।
টিবিএস ডেস্ক 
24 August, 2020, 09:30 pm
Last modified: 24 August, 2020, 09:38 pm
ছবি: সিএনএন

পৃথিবীর সকল কট্টর ডানপন্থি নেতাই হয়তো মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে। বাক-স্বাধীনতা ও অনিয়মের প্রতিবাদ যেন তাদের অস্তিত্বের প্রতি হুমকি। পরিবেশ সুরক্ষাও তাদের কাছে বিচার্য নয়; স্বল্পস্থায়ী অর্থনৈতিক উত্তরণের বিবেচনায়। অতীত ইতিহাস ও আজকের পৃথিবীর বাস্তবতা সেদিকেই ইঙ্গিত করে। 

তাহলে সেই প্রবণতা থেকে বাদ কেন পড়বেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র- জেইর বলসোনারো । বিশেষ করে, আলোচিত সব বৈশিষ্ট্যই যখন বিদ্যমান তার চরিত্রে। 

গত রোববার এক সাংবাদিকের মুখ ঘুষি দিয়ে ভেঙ্গে দেওয়ার হুমকি দেওয়ার কালে, ক্যামেরাবন্দি হয় তার সেই মারমুখী ভঙ্গিমা। এদিন রাজধানী ব্রাসিলিয়ার মেট্রোপলিটন গির্জার সামনে বলসোনারোর সঙ্গে দেখা করেন একদল সাংবাদিক। তাদের মধ্যে ছিলেন স্থানীয় দৈনিক 'ও গ্লোবো'র একজন প্রতিনিধি।    

তিনি বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারোর ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ওঠা এক দুর্নীতির প্রসঙ্গে প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন।  খবর সিএনএনের। 

এনিয়ে চলতি আগস্টের প্রথম দিকে ব্রাজিলীয় সাময়িকী ক্রুসো'তে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি জানায়, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যবর্তী সময়ে ফ্লাভিও'র সাবেক সহযোগী ফ্যাব্রিকো কুয়েইরেজ- ফার্স্টলেডি মিশেল বলসোনারোর ব্যাংক হিসাবে ৭২ হাজার ব্রাজিলীয় রিয়ালের চেক জমা দিয়েছিলেন। 

জেইর বলসোনারোকে তার স্ত্রীর অর্থগ্রহণের এমন অভিযোগ নিয়েই প্রশ্ন করেন 'ও গ্লোবো'র সাংবাদিক।   

জবাবে ব্রাজিলীয় প্রেসিডেন্ট বলেন, ''ইচ্ছে করছে ঘুষি মেরে তোমার মুখটা ভেঙ্গে দেই।''

এব্যাপারে গত রোববারই প্রেসিডেন্ট বলসোনারোর দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মার্কিন গণমাধ্যম সিএনএন। তবে তার মুখপাত্র বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।  

এদিকে পারিবারিক দুর্নীতির তদন্ত নিয়ে বেশ ভালোই চাপে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ইতোমধ্যেই তার বড় ছেলের সাবেক সহযোগী- কুয়েইরেজকে নিজ বাসভবনে গৃহবন্দি করে রেখেছে পুলিশ। দুর্নীতির ঘটনায় তার সম্পৃক্ততা তদন্ত করে দেখছেন ব্রাজিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

অবশ্য, বলসোনারো পরিবারের বিরুদ্ধে ওঠা এটাই একমাত্র দুর্নীতির অভিযোগ নয়। একাধিক অভিযোগে শীর্ষ ক্ষমতাধর এ পরিবারের সদস্যদের নিয়ে একাধিক তদন্ত চলমান রয়েছে। 

এরমধ্যে ব্রাজিলের আইনসভায় রিও ডি জেনেরিও প্রদেশ থেকে নির্বাচিত হতে নির্বাচন জালিয়াতির অভিযোগও রয়েছে প্রেসিডেন্টের বড় ছেলে ফ্লাবিও'র বিরুদ্ধে। 

এছাড়া, তার অপর দুই ছেলে; কার্লো এবং এদুইয়ার্দোর বিরুদ্ধেও ইন্টারনেটে ভুয়া সংবাদ ছড়ানোর দায়ে একটি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন- ব্রাজিলের সুপ্রিম কোর্ট। 
অন্যান্য অভিযোগের মধ্যে আছে, কুয়েইরেজের বিচারবন্ধে রিও ডি জেনেরিও প্রদেশের কেন্দ্রীয় পুলিশ বিভাগের পরিচালক নিয়োগে বাঁধাদান এবং ওই নিয়োগ বানচালে পরবর্তীতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা। 

এ অবস্থায় নিজের প্রতি সমালোচনার বাক্যবাণ আরো তীব্র করলো জেইর বলসোনারো'র সাম্প্রতিক কীর্তি। নিজ সংবাদকর্মীকে দৈহিক নির্যাতনের হুমকি দেওয়ার ঘটনায় ইতোমধ্যেই তীব্র নিন্দা করেছে ব্রাজিলের অন্যতম বৃহৎ গণমাধ্যম 'ও গ্লোবো'।  
 

Related Topics

টপ নিউজ

জেইর বলসোনারো / পারিবারিক দুর্নীতি / ক্ষমতার অপব্যবহার / গণমাধ্যম কর্মীকে হুমকি / ঘুষি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • ইউনূস সরকারের আমলে ‘সুপারসনিক গতিতে’ আইন প্রণয়ন: এটি কি ক্ষমতার স্পষ্ট অপব্যবহার নয়?
  • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আদালত চত্বরে কিল-ঘুষি-লাথি
  • টিউলিপ সিদ্দিককে ২২ জুন দুদকে তলব

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net