Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
গালে চড় খেলেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 June, 2021, 11:30 pm
Last modified: 09 June, 2021, 05:03 pm

Related News

  • শিক্ষাবাজেটে ঘাটতির প্রতিবাদে ফ্রান্সে তীব্র ছাত্র বিক্ষোভ: ৪ শতাধিক বিদ্যালয় বন্ধ, সহিংসতা ছড়ানোর অভিযোগ
  • ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৪৪০; বেতন বাড়ানোর দাবিতে সরকারি কর্মচারীদের ধর্মঘট
  • তেল বন্দরে হুথি হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা

গালে চড় খেলেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ

প্রেসিডেন্টকে চড় মারার সময় আক্রমণকারী ওই ব্যক্তি ‘মাখোঁবাদ নিপাত যাক’ বলে স্লোগান দেন
টিবিএস ডেস্ক
08 June, 2021, 11:30 pm
Last modified: 09 June, 2021, 05:03 pm
চড় খাওয়ার আগে দক্ষিণপূর্ব ফ্রান্সের একটি হোটেল স্কুল পরিদর্শন করেন মাখোঁ। ছবি: ইপিএ

দক্ষিণপূর্ব ফ্রান্সে আনুষ্ঠানিক সফরকালে চড় পড়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর গালে! সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও'তে দেখা যায়, নিরাপত্তা বেষ্টনীর ওপাশে উপস্থিত জনতার দিকে তিনি হেঁটে গেলে তাদেরই একজন মাখোঁকে সজোরে চড় মেরেছেন। 

ঘটনাটি ঘটেছে ফ্রান্সের ভ্যালেন্স শহরে। এসময় প্রেসিডেন্টকে তার দেহরক্ষীরা সরিয়ে নেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথাও জানা যায় ফরাসী গণমাধ্যম সূত্রে। 
মাখোঁ এই ঘটনাকে পরে 'বিচ্ছিন্ন ঘটনা' হিসেবে বর্ণনা করেন। 

প্রেসিডেন্টকে চড় মারার সময় আক্রমণকারী ওই ব্যক্তি 'মাখোঁবাদ নিপাত যাক' বলে স্লোগান দেন। তাছাড়া, ফরাসী রাজতন্ত্রকালের রণ-হুঙ্কার 'মুঁজুঁয়া সান ডেনি' উচ্চারণ করেন ওই ব্যক্তি। প্রাচীন যুগের ফরাসী রাজা শার্লামেনের রণ-ধ্বজায় এ স্লোগানটি থাকতো।

ভিডিওতে দেখা যাচ্ছে, চড় মারার কিছুক্ষণ পরে মাখোঁ আবারো ব্যারিকেডের দিকে আসেন এবং মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ফরাসী গণমাধ্যমকে তিনি বলেন, "আমি এটা আগেও করেছি এবং ভবিষ্যতেও করবো। কোন কিছুই আমাকে থামাতে পারবে না।" 

যে ব্যক্তি প্রেসিডেন্টকে চড় মেরেছেন তার পরিচয় এবং উদ্দেশ্য সম্পর্কে এখনো পরিষ্কার নয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ফরাসী 'জঁন্দারমারি' বা সামরিক পুলিশ।

চড় মারার পরপরই ভ্যালেন্সের রাস্তায় বাহিনীটির সদস্যদের উপস্থিতি জোরদার করা হয় বলে একজন ফরাসী সাংবাদিক টুইটারে জানান। 

#Macron se fait gifler en direct de #Tain pic.twitter.com/tsXdByo22U— ⚜️ (@AlexpLille) June 8, 2021

প্রেসিডেন্টকে সুরক্ষা দেয় কারা

ফ্রান্সের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে রয়েছে দেশটির প্রেসিডেন্সি সিকিউরিটি গ্রুপ (জিএসপিআর)। 

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই নিরাপত্তা দলে ৭৭জন নারী-পুরুষ রয়েছে। ইমানুয়েল মাখোঁ যখন কোন অনুষ্ঠানে যোগ দেন তখন তারা তাকে নিরাপত্তা দেন।

প্রেসিডেন্ট যখন কোন অনুষ্ঠানে যাবার সিদ্ধান্ত নেন, তার সফরের আগে সে জায়গাটির নিরাপত্তা পর্যবেক্ষণ করে এই দলটি। এরপর প্রেসিডেন্টের সফরের সময় তার নিরাপত্তার জন্য অস্ত্রসহ সদস্যদের মোতায়েন করা হয়।

ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মঙ্গলবারের সফরের সময় মাখোঁর সাথে ১০জন নিরাপত্তারক্ষী ছিলেন।

এদিকে প্রেসিডেন্ট মাখোঁকে চড় মারার ঘটনায় ফ্রান্সের রাজনীতিবিদরা নিন্দা জানিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স বলেছেন, গণতন্ত্রে বিতর্ক এবং ভিন্নমত থাকতেই পারে। তবে এর অর্থ কোনভাবেই সহিংসতা নয়। মৌখিকভাবে আগ্রাসী আচরণ অথবা শারীরিকভাবে আঘাত কখনোই গণতন্ত্র হতে পারে না বলে তিনি উল্লেখ করেন।

  • সূত্র-বিবিসি 

Related Topics

টপ নিউজ

ইমানুয়েল মাখোঁ / চড় / ফরাসী প্রেসিডেন্ট / ফ্রান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • শিক্ষাবাজেটে ঘাটতির প্রতিবাদে ফ্রান্সে তীব্র ছাত্র বিক্ষোভ: ৪ শতাধিক বিদ্যালয় বন্ধ, সহিংসতা ছড়ানোর অভিযোগ
  • ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৪৪০; বেতন বাড়ানোর দাবিতে সরকারি কর্মচারীদের ধর্মঘট
  • তেল বন্দরে হুথি হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net