Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
ক্রিস্টিনা ও জেসিকা সবার প্রেরণা হতে চান

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
19 October, 2019, 06:00 pm
Last modified: 19 October, 2019, 06:12 pm

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা

ক্রিস্টিনা ও জেসিকা সবার প্রেরণা হতে চান

আশা করি আমরা সবাইকে প্রেরণা জোগাতে পারব-- শুধু নারীদের নয়-- আমরা প্রেরণা হব তাদের যারা স্বপ্ন দেখতে চায়, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রমও করতে চায়...
টিবিএস রিপোর্ট
19 October, 2019, 06:00 pm
Last modified: 19 October, 2019, 06:12 pm
‘অল-উইমেন স্পেসওয়াক’-এ অংশ নেওয়া ক্রিস্টিনা কোচ (বাঁয়ে) ও জেসিকা মেইয়ার/ রয়টার্স

কথা ছিল, আগামী সপ্তাহে মহাশূন্যে হেঁটে রেকর্ডটি করবেন তাঁরা। রেকর্ডটি হল, মহাশূন্যে মানুষের পদচারণার অর্ধশতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো ‘শুধু নারীরা নিজেরা’ মহাকাশ স্টেশনের বাইরে আসবেন। 

কিন্তু একটি যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় তিন দিন আগেই তাদের মহাশূন্যে বের হতে হল। আর তাতেই হল ইতিহাস।

শুক্রবার বৈদ্যুতিক সংযোগের ভাঙা অংশ মেরামতের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে একসঙ্গে বেরিয়ে এলেন নাসার দুই নারী নভোচারী-- ক্রিস্টিনা কোচ ও জেসিকা মেইয়ার। সে হিসেবে তাঁরা এখন মহাশূন্যে হাঁটাহাটি করা বা স্পেসওয়াকে অংশ নেওয়া ‘বিশ্বের প্রথম নারী নভোচারী দল’।

গত সপ্তাহেই ক্রিস্টিনা কোচ ও অ্যান্ড্রু মরগান তিনটি নতুন ব্যাটারি বসিয়েছিলেন। এর মধ্যে একটির পুরনো চার্জার বদল করতে শুক্রবার একসঙ্গে বেরোতে হল ক্রিস্টিনা ও জেসিকাকে। 

জেসিকা মেইয়ার অবশ্য এই প্রথম হাঁটলেন মহাশূন্যে। তিনি ২২৮তম ব্যক্তি এবং ১৫তম নারী হিসেবে মহাশূন্যে হেঁটেছেন। 

অন্যদিকে, ক্রিস্টিনা কোচ মহাশূন্যে হেঁটেছেন চতুর্থবারের মতো। তিনি মহাকাশ স্টেশনে সপ্তম মাস অতিক্রম করছেন। পুরো ১১ মাসের মিশন সম্পন্ন করলে তিনি প্রথম নারী হিসেবে মহাকাশ স্টেশনে সবচেয়ে দীর্ঘ সময় অবস্থানের ইতিহাস তৈরি করবেন। 

প্রসঙ্গত, মহাশূন্যে নারীদের স্পেসওয়াকে অংশ নেওয়া বা হাঁটাহাঁটির রেকর্ড বেশ পুরনো। ৩৫ বছর আগে, ১৯৮৪ সালের ২৫ জুলাই প্রথম নারী হিসেবে স্পেসওয়াকে অংশ নেন সাবেক সোভিয়েত ইউনিয়নের নভোচারী সভেতলানা সভিৎস্কায়া। 

তিনি অবশ্য আরও দুটো ইতিহাস তৈরি করেছিলেন। ১৯৬৩ সালের ১৬ জুন আরেক সোভিয়েত নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা প্রথম নারী হিসেবে মহাকাশে যাবার ১৯ বছর পর, ১৯৮২ সালে মহাকাশ ঘুরে এসে দ্বিতীয় নারী নভোচারীর সম্মানের অধিকারী হন সভেতলানা। 

শুধু তাই নয়, ১৯৮২ থেকে ১৯৮৪ সময়কালে দুবার মহাশূন্যে ঘুরে তিনি প্রথম নারী নভোচারী হিসেবে ‘দুবার মহাশূন্যযাত্রার ইতিহাস’ গড়লেন।

আমেরিকান নারী নভোচারীদের জন্যও স্পেসওয়াকে অংশ নেওয়ার ইতিহাস পুরনো। ক্যাথি সুলিভান ৩৫ বছর আগে মহাশূন্যে হেঁটেছিলেন। তাঁর স্পেসওয়াকটি ছিল ১৯৮৪ সালের ১১ অক্টোবরের।

‘অল-উইমেন স্পেসওয়াক’এর জন্য নভোচারীদ্বয়কে অভিনন্দন জানিয়ে অনেকে আশা করছেন, ভবিষ্যতে এটি নিয়মিত বিষয়ে পরিণত হবে।

‘অল-উইমেন স্পেসওয়াক’-এ অংশ নেওয়া জেসিকা মেইয়ার (বাঁয়ে) ও ক্রিস্টিনা কোচ/ রয়টার্স

অভিনন্দন জানাতে গিয়ে ভুল করলেন ট্রাম্প

মজার বিষয় হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভোচারীদ্বয়কে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। তখন তিনি ওদের বলেন, “এই প্রথম মহাকাশ স্টেশনের বাইরে বেরুলেন নারী নভোচারীরা।”

এই বলে নভোচারীদ্বয়কে নার্ভাস হতেও মানা করলেন ট্রাম্প। বললেন, “সারবিশ্বের টেলিভিশনে আপনাদের দেখা যাচ্ছে। তাই নার্ভাস হবেন না।” 

এ সময় প্রেসিডেন্ট তাঁর কথোপকথনে পাঁচ মিনিটের বিরতি দিলে নভোচারী জেসিকা মেইয়ার বিনয়ের সঙ্গে প্রেসিডেন্টের ভুল সংশোধন করে দেন। 

তিনি বলেন, “আমরা খুব বেশি কৃতিত্ব নিতে চাই না। কারণ এর আগেই অনেক নারী মহাকাশে হেঁটেছেন। তবে এবারই প্রথম ‘শুধু নারী নভোচারীরা’ একসঙ্গে মহাকাশে হাঁটলেন। আমাদের জন্য এটা খুব আনন্দের। ছ’বছর ধরে এজন্য আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

মেইয়ার অবশ্য এই কৃতিত্বের ভাগ তাদের আগে মহাশূন্যে পা রাখা নারীদের সবাইকে দিতে চান। 

তিনি বললেন, “নারী বিজ্ঞানী, আবিস্কারক, প্রকৌশলী ও নভোচারীদের দীর্ঘ তালিকা দেখে আমরা তাদের পদচিহ্ন অনুসরণ করেছি। আজকে যেখানে আমরা রয়েছি, আশা করি সেখান থেকে সবাইকে প্রেরণা জোগাতে পারব-- শুধু নারীদের নয়-- আমরা প্রেরণা হব তাদের যারা স্বপ্ন দেখতে চায়, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রমও করতে চায়।”

Related Topics

টপ নিউজ

মহাকাশে নারী / স্পেসওয়াক / মহাশূন্যে হাঁটাহাটি / অল-উইমেন স্পেসওয়াক / নাসা / নভোচারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net