Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
কোভিড-১৯ চিকিৎসায় অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ আইভারমেকটিনের ব্যবহার খতিয়ে দেখছে অক্সফোর্ড 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 June, 2021, 02:40 pm
Last modified: 23 June, 2021, 02:46 pm

Related News

  • যেসব ক্ষেত্রে অক্সফোর্ড- হার্ভার্ডকে ছাড়িয়ে গেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ; গ্রেফতার ১৬
  • নির্দিষ্ট জিনের বাহক হওয়ায় কোভিডের উচ্চ ঝুঁকিতে ৬০% দক্ষিণ এশিয়ান
  • আইভারমেকটিন: যেভাবে ভুয়া বিজ্ঞান তৈরি করল কোভিডের 'মিরাকল' ওষুধ
  • ঘোড়ার জন্য ব্যবহৃত কৃমিনাশক আইভারমেকটিন কোভিড চিকিৎসায় ব্যবহার করবেন না: ডাক্তারদের সতর্কবার্তা   

কোভিড-১৯ চিকিৎসায় অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ আইভারমেকটিনের ব্যবহার খতিয়ে দেখছে অক্সফোর্ড 

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় ও মার্কিন নিয়ন্ত্রকেরা করোনা চিকিৎসায় আইভারমেকটিন ব্যবহারের বিপক্ষে মত দিয়েছেন, ভারতসহ কয়েকটি দেশে এর ব্যবহার রয়েছে। 
টিবিএস ডেস্ক
23 June, 2021, 02:40 pm
Last modified: 23 June, 2021, 02:46 pm

কোভিড-১৯ এর সম্ভাব্য চিকিৎসা হিসাবে অ্যান্টি-প্যারাসাইটিক (পরজীবীনাশক) ওষুধ আইভারমেকটিনের ব্যবহার পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সরকার-সমর্থিত এ পরীক্ষার মূল উদ্দেশ্য, রোগীদের যেন হাসপাতালে না নিতে হয় তেমন চিকিৎসা পদ্ধতির অনুসন্ধান।

পরীক্ষাগার গবেষণায় দেখা গেছে, ভাইরাসের প্রতিলিপি রোধে ভূমিকা রাখতে পারে আইভারমেকটিন। জানা গেছে, আইভারমেকটিন প্রাথমিকভাবে ভাইরাসের প্রভাব কমিয়ে মৃদু কোভিড আক্রান্ত রোগীদের উপশমে সহায়তা করতে পারে।

তবে এখন পর্যন্ত ল্যাবেই পরীক্ষামূলকভাবে প্রয়োগ হয়েছে আইভারমেকটিনের। মানবদেহে ওষুধটির সঠিক ডোজ নির্ধারণের জন্য কয়েক দফায় পরীক্ষা করতে হবে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হয়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

এর আগে জানুয়ারিতে এক ব্রিটিশ গবেষণায় দেখা গেছে যে, অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন এবং ডক্সিসাইক্লিন সাধারণত প্রাথমিক পর্যায়ের কোভিড-১৯ এর বিরুদ্ধে কোন কার্যকর ভূমিকা রাখে না।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় ও মার্কিন নিয়ন্ত্রকেরা করোনা চিকিৎসায় আইভারমেকটিন ব্যবহারের বিপক্ষে মত দিয়েছেন, ভারতসহ কয়েকটি দেশে এর ব্যবহার রয়েছে। 

এবারের ট্রায়ালটির সহ-প্রধান নিরীক্ষক ক্রিস বাটলার বলেন, "বৃহৎ পরিসরের ট্রায়ালে আইভারমেটিনকে অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা আশা করছি যে, এটি কোভিড-১৯ এর বিরুদ্ধে কতটা কার্যকর, এটি ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না এসবের প্রমাণ উপস্থাপন করতে পারব"।

যাদের যকৃতের অবস্থা মারাত্মক, ব্লাড থিনিং বা রক্তের সমস্যা আছে, আইভারমেকটিনের সাথে বিক্রিয়া করতে পারে এমন ওষুধ নিচ্ছেন, তাদের কাউকে এই ট্রায়ালে অংশ নিতে দেয়া হয়নি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

তারা আরও জানায়, আইভারমেকটিন এই ট্রায়ালের সপ্তম ওষুধ এবং বর্তমানে আরেকটি অ্যান্টি-ভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাবির পাশাপাশি এর কার্যক্ষমতা মূল্যায়ন করা হচ্ছে। 

  • সূত্র-রয়টার্স 

Related Topics

টপ নিউজ

আইভারমেকটিন / অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • যেসব ক্ষেত্রে অক্সফোর্ড- হার্ভার্ডকে ছাড়িয়ে গেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ; গ্রেফতার ১৬
  • নির্দিষ্ট জিনের বাহক হওয়ায় কোভিডের উচ্চ ঝুঁকিতে ৬০% দক্ষিণ এশিয়ান
  • আইভারমেকটিন: যেভাবে ভুয়া বিজ্ঞান তৈরি করল কোভিডের 'মিরাকল' ওষুধ
  • ঘোড়ার জন্য ব্যবহৃত কৃমিনাশক আইভারমেকটিন কোভিড চিকিৎসায় ব্যবহার করবেন না: ডাক্তারদের সতর্কবার্তা   

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net