Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
কোভিড সংকটে নিজেদের শখের দামি গাড়ি বেচে দিচ্ছেন ভারতের কোটিপতিরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 September, 2020, 11:00 am
Last modified: 03 September, 2020, 11:43 am

Related News

  • দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!
  • যে কারণে এখন বিলাসবহুল গাড়ি নির্মাতারা জাঁকজমকপূর্ণ আকাশচুম্বী ভবন গড়ছে
  • হাজী সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ
  • কর ফাইলে লুকানো ১,৩৩৯ বিলাসবহুল গাড়ি শনাক্ত করেছেন এনবিআরের গোয়েন্দারা
  • চীনে মোদির সঙ্গে ‘লিমু-কূটনীতি’তে পুতিন

কোভিড সংকটে নিজেদের শখের দামি গাড়ি বেচে দিচ্ছেন ভারতের কোটিপতিরা

আর এক গাড়ি বিক্রেতা রোমি ভল্লার মতে, কোভিড পরিস্থিতিতে দূরপাল্লার ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার কারণেও পুরনো গাড়ি কেনার প্রবণতা বেড়েছে। অফিস যাওয়ার জন্যও আগের মতো বাস-অটোর উপরে নির্ভর না করে গাড়ি কিনছেন অনেকে। ফলে অন্য সময় প্রতিমাসে ছোট গাড়ি ৫০টি বিক্রি হলেও হালে তা বেড়ে মাসে ১০০ ছাড়িয়ে গিয়েছে।
টিবিএস ডেস্ক
03 September, 2020, 11:00 am
Last modified: 03 September, 2020, 11:43 am
ছবি: পিক্সা বে

কোভিড পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য থমকেই আছে বলতে গেলে। এর মাঝে দামি গাড়ি রক্ষণাবেক্ষণ করা আর সম্ভব হচ্ছে না ভারতের কোটিপতি ব্যবসায়ীদের পক্ষে। চড়া রক্ষণাবেক্ষণের খরচ এবং আয়ে ঘাটতির কারণেই তাই এবার নিজেদের বিলাসবহুল গাড়ি বিক্রি করে দিচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। পাশাপাশি, ছোট ও ব্যবহৃত পুরনো গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে বাজারে।

৪০ লাখ টাকার বেশি দামি গাড়ি বিক্রির ক্ষেত্রে উত্তরপ্রদেশে এক নম্বরে রয়েছে কানপুর। অন্যান্য সময় প্রতি মাসে এই শহরে ৪০-৫০ টি নতুন বিলাসবহুল গাড়ি বিক্রি হয়। কিন্তু কোভিড সংকটে ব্যবসায় আয় কমার ফলে বাজারে এত দামি গাড়ি বিক্রি হচ্ছে না। উলটে গত আগস্ট মাসে ৫০ লাখ টাকা মূল্যের নিজেদের ব্যবহৃত ৪৫টি গাড়ি বিক্রি করেছেন শিল্পপতিরা।

সম্প্রতি উল্লেখযোগ্য হারে বাজারে চাহিদা বেড়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ির। কানপুরের পুরনো গাড়ি বিক্রেতা অঙ্কিত সিং জানিয়েছেন, মহামারির কারণে প্রথমে ব্যবসায় মন্দা দেখা দিলেও পরবর্তীকালে ৫০,০০০ টাকা থেকে তিন লাখ টাকা দামের ব্যবহৃত গাড়ির চাহিদা হু হু করে বাড়তে থাকায় সমস্যা কিছুটা দূর হয়েছে।

আর এক গাড়ি বিক্রেতা রোমি ভল্লার মতে, কোভিড পরিস্থিতিতে দূরপাল্লার ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার কারণেও পুরনো গাড়ি কেনার প্রবণতা বেড়েছে। অফিস যাওয়ার জন্যও আগের মতো বাস-অটোর উপরে নির্ভর না করে গাড়ি কিনছেন অনেকে। ফলে অন্য সময় প্রতিমাসে ছোট গাড়ি ৫০টি বিক্রি হলেও হালে তা বেড়ে মাসে ১০০ ছাড়িয়ে গিয়েছে।

হুন্ডাই ইন্ডিয়া সংস্থার এক কর্তা পুনীত খন্না জানিয়েছেন, ভারতে এখনও পর্যন্ত ব্যবহৃত গাড়িবাজার অসংগঠিত। তবে পুরনো গাড়ি কেনার সময় অনেক বেশি সতর্ক থাকা দরকার বলেও তিনি মনে করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

বিলাসবহুল গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!
  • যে কারণে এখন বিলাসবহুল গাড়ি নির্মাতারা জাঁকজমকপূর্ণ আকাশচুম্বী ভবন গড়ছে
  • হাজী সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ
  • কর ফাইলে লুকানো ১,৩৩৯ বিলাসবহুল গাড়ি শনাক্ত করেছেন এনবিআরের গোয়েন্দারা
  • চীনে মোদির সঙ্গে ‘লিমু-কূটনীতি’তে পুতিন

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net