Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
কোভিড নিরাময় চিকিৎসায় বিরাট অগ্রগতির দাবি ইসরায়েলি বিজ্ঞানীদের 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 February, 2021, 10:40 am
Last modified: 07 February, 2021, 10:52 am

Related News

  • ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও
  • মার্কিন সেনাদের জায়গা দিতে পর্যটকদের বুকিং বাতিল করল ইসরায়েলের হোটেল
  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার

কোভিড নিরাময় চিকিৎসায় বিরাট অগ্রগতির দাবি ইসরায়েলি বিজ্ঞানীদের 

এ হাসপাতালের করোনাভাইরাস আক্রান্ত ৩০ জন রোগীকে এই চিকিৎসা দেয়া হয়েছিল। এদের মধ্যে ২৯ জনকেই পরবর্তী তিন থেকে পাঁচ দিনের ভেতর হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। শুধু একজন রোগী সুস্থ হতে কিছুটা সময় নিয়েছিলেন।
টিবিএস ডেস্ক
07 February, 2021, 10:40 am
Last modified: 07 February, 2021, 10:52 am
করোনাভাইরাসের ভ্যাকসিনেশন শুরুর আগে ইসরায়েলের একটি মেডিকেল সেন্টারে চিকিৎসকেরা আনন্দ উদযাপন করছেন; ছবি রয়টার্সের সৌজন্যে

ইসরায়েলের হাসপাতালে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি ঔষধ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির বিজ্ঞানীরা। উচ্ছ্বাসের সাথে তারা এটিকে 'বিরাট অগ্রগতি' হিসেবে উল্লেখ করেছেন।  
 
ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবের ইচিলভ মেডিকেল সেন্টারে এই EXO-CD24 নামক এই প্রতিষেধকটি প্রস্তুত করা হয়েছে। গত শুক্রবারে এটি সাফল্যের সাথে ক্লিনিক্যাল ট্রায়ালেও উতরে গেছে। 
 
এ হাসপাতালের করোনাভাইরাস আক্রান্ত ৩০ জন রোগীকে এই চিকিৎসা দেয়া হয়েছিল, যাদের অবস্থা মাঝারি থেকে তীব্র গুরুতর পর্যায়ের ছিল।  

এদের মধ্যে ২৯ জনকেই পরবর্তী তিন থেকে পাঁচ দিনের ভেতর হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। শুধু একজন রোগী সুস্থ হতে কিছুটা সময় নিয়েছিলেন।
 
সিডি২৪ হিসাবে পরিচিত একটি প্রোটিনকে এই ড্রাগের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করানো হয় যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার হারানো ভারসাম্য ফিরিয়ে আনে এবং ভাইরাসের পুনরায় আক্রমণ প্রতিরোধ করে। 
 
অধ্যাপক নাদির আরবার এই EXO-CD24 প্রতিষেধকটি তৈরি করেছেন  যা মূলত ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি গ্যাসীয় পদার্থ; নিঃশ্বাসের সাথে প্রতি পাঁচ দিনে একবার গ্রহণ করতে হয়। 
 
এক সংবাদমাধ্যমকে দেয়া বিবৃতিতে অধ্যাপক আরবার বলেন, "এমনকি যদি ভ্যাকসিনগুলো তাদের কাজ ঠিকমত করে এবং ভাইরাসটির আর কোন নতুন ধরণ না দেখা যায়, তাহলেও করোনাভাইরাস যে আমাদের খুব শীঘ্র ছেড়ে যাচ্ছে, তেমন সম্ভাবনা নেই।" 
 
"এজন্য আমরা এই বিশেষ ওষুধটি তৈরি করেছি। একে হিউম্যান ট্রায়ালের দিকে পরিচালিত করা হবে সে ধারণারও প্রায় অর্ধ বছর হয়ে গেছে"। 
 
ইচিলভ মেডিকেল সেন্টারের পরিচালক রনি গামজু বলেন যে, ওষুধটির প্রথম পর্যায়ের ট্রায়ালের গবেষণায় অত্যন্ত উন্নত এবং পরিশীলিত ফলাফল প্রদর্শন করেছে। এ থেকে করোনা রোগীদের বাঁচানো সম্ভব হবে বলে আমরা আশা করছি।" 
 
টাইমস অফ ইসরায়েলের সাথে কথা বলার সময়, তিনি জানান,  "প্রথম পর্যায়ের পরীক্ষার ফলাফলগুলি দুর্দান্ত, এবং আরবার তার গবেষণাগারে বহু বছর ধরে যে গবেষণা চালিয়ে যাচ্ছেন তার উপর আমরা আস্থা আনতে পেরেছি। 
 
প্রথম পর্যায়ের ট্রায়ালে কোনও প্লাসেবো ব্যবহার করা হয়নি এবং ক্লিনিকাল ট্রায়ালের পরবর্তী পর্যায়গুলোতেও এ ওষুধের প্রভাব এবং চিকিৎসার কার্যকারিতা যাচাই অব্যাহত থাকবে। 

গতকালই ইসরায়েল ঘোষণা দেয় যে, তারা লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করবে তবে ভ্রমণের জন্য সীমান্ত বন্ধই থাকবে। 

 

  • সূত্রঃ ইয়াহু নিউজ 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / কোভিড-১৯ চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও
  • মার্কিন সেনাদের জায়গা দিতে পর্যটকদের বুকিং বাতিল করল ইসরায়েলের হোটেল
  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net