Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
কাশ্মীরে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত অসাংবিধানিক: ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
10 January, 2020, 06:30 pm
Last modified: 10 January, 2020, 06:40 pm

Related News

  • পাকিস্তানের অংশ হবে কাশ্মীর: মুজাফফরাবাদ অ্যাসেম্বলিতে শাহবাজ শরীফ
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • ভারত-পাকিস্তান সংঘাতে ৭টি 'নতুন ও সুন্দর' যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প
  • উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি
  • মহাসড়ক ধসে রপ্তানি বন্ধ, দিশেহারা কাশ্মীরের আপেল চাষিরা

কাশ্মীরে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত অসাংবিধানিক: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সংবিধানে বর্ণিত বাক স্বাধীনতার নিশ্চয়তার সাথে ইন্টারনেটে সংযুক্ত থাকার অধিকার সম্পৃক্ত বলে রায়ে উল্লেখ করা হয়।
টিবিএস রিপোর্ট
10 January, 2020, 06:30 pm
Last modified: 10 January, 2020, 06:40 pm
কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধের প্রতিবাদে ল্যাপটপ হাতে কাশ্মীরের সাংবাদিকেরা। ছবি: রয়টার্স

ভারত শাসিত কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্ত আগামী সাতদিনের মধ্যে পুনর্বিবেচনা করার রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জারি করা ১৪৪ ধারাও আগামী সাতদিনের মধ্যে পুনর্বিবেচনা করার রায় দিয়েছে আদালত।

ইন্টারনেট বন্ধ থাকার বিরুদ্ধে করা আবেদনের ভিত্তিতে শুক্রবার (১০ জানুয়ারি) এই রায় দেন ভারতের সর্বোচ্চ আদালত।

শুক্রবার রয়টার্স এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কাশ্মীরে গত ১৫০ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, যেটি ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বন্ধ থাকার ঘটনা।

গত বছরের ৫ই আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার আগে ঐ অঞ্চলের ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যান্ডলাইন সেবা বন্ধ করে ভারত সরকার।

এছাড়াও এই নির্দেশে সুপ্রিম কোর্ট জানায়, “মানুষের মৌলিক অধিকার হরণ করে ১৪৪ ধারা জারি করা যায় না। এটি কেবল তখনই ব্যবহার করা যেতে পারে যখন হিংসা ও জনগণের সুরক্ষা সংক্রান্ত বিপদ রয়েছে। ইন্টারনেট এই মুহূর্তে যোগাযোগ স্থাপনে অন্যতম মুখ্য ভূমিকা নেয়। ভারতীয় সংবিধানের ১৯/ (১)/(এ) ধারা অনুযায়ী, এর উপর নিষেধাজ্ঞা জারি করা মানুষের মৌলিক অধিকারকে খর্ব করে। সাময়িকভাবে এর ব্যবহার বন্ধ করা যায়, কিন্তু অনির্দিষ্টকালের জন্য যায় না। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্কের মতো জায়গায় ইন্টারনেটের অপব্যবহারের সুযোগ সবচেয়ে কম। তার উপর ভরসা রেখে এসব জায়গায় ইন্টারনেট যোগাযোগ চালু করতে হবে।”

রায়ে বলা হয়, "কেবল বিশেষ পদক্ষেপ হিসেবে ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে সরকার।"

ভারতের সংবিধানে বর্ণিত বাক স্বাধীনতার নিশ্চয়তার সাথে ইন্টারনেটে সংযুক্ত থাকার অধিকার সম্পৃক্ত বলে রায়ে উল্লেখ করা হয়।

তিন বিচারপতির বেঞ্চ রায় দেন যে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখা 'অনুমোদনযোগ্য নয়' এবং এ ধরণের নিষেধাজ্ঞা কেবল 'সাময়িক' হতে পারে।

ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে কাশ্মীর অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক কার্যক্রম দারুণভাবে ব্যহত হয়েছে।

ঔপনিবেশিক আমলের আইনের ১৪৪ ধারা অনুযায়ী এক জায়গায় চার জনের বেশি একত্রিত হতে পারে না - সেই ধারা আরোপ করার সিদ্ধান্তও পুনর্বিবেচনা করার রায় দিয়েছে আদালত।

আদালত রায় দিয়েছে যে 'গণতান্ত্রিক অধিকার অনুযায়ী বৈধভাবে মতপ্রকাশকে খর্ব করার' জন্য এই ধারার ব্যবহার করা যাবে না।

২০১৯ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে জম্মু ও কাশ্মীরকে দু'টি নতুন কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করে ভারতের সংসদ। ধারণা করা হচ্ছে যে ভারত শাসিত কাশ্মীরের ওপর ভারতের সরকারের নিয়ন্ত্রণ মজবুত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

কাশ্মীর / জম্মু ও কাশ্মীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • পাকিস্তানের অংশ হবে কাশ্মীর: মুজাফফরাবাদ অ্যাসেম্বলিতে শাহবাজ শরীফ
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • ভারত-পাকিস্তান সংঘাতে ৭টি 'নতুন ও সুন্দর' যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প
  • উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি
  • মহাসড়ক ধসে রপ্তানি বন্ধ, দিশেহারা কাশ্মীরের আপেল চাষিরা

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net