Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
করোনাভাইরাসে চীনে মৃত্যু হয়েছে ৫০ হাজার লোকের: ওয়াশিংটন পোস্ট

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
04 April, 2020, 06:10 pm
Last modified: 04 April, 2020, 06:23 pm

Related News

  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে বহু বছরের জন্য দুই পরাশক্তির সম্পর্ক নির্ধারণ করে দিতে পারে
  • ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ থেকে যে শিক্ষা নিতে পারে চীন
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের আগে এপ্রিলের রপ্তানি তথ্য জানাল চীন, প্রবৃদ্ধি ১৪.১০ শতাংশ
  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

করোনাভাইরাসে চীনে মৃত্যু হয়েছে ৫০ হাজার লোকের: ওয়াশিংটন পোস্ট

শনিবার পত্রিকাটির এক প্রতিবেদনে দাবি করা হয়, মৃত ব্যক্তির সংখ্যা নিয়ে সঠিক তথ্য দেয়নি চীন সরকার।
টিবিএস রিপোর্ট
04 April, 2020, 06:10 pm
Last modified: 04 April, 2020, 06:23 pm
চীনের একটি সমাধিক্ষেত্রে প্রার্থনারত এক ব্যক্তি। ছবি: ওয়াশিংটন পোস্ট

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে মারাত্মক এই মহামারিতে আক্রান্ত হয়ে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

শনিবার পত্রিকাটির এক প্রতিবেদনে দাবি করা হয়, মৃত ব্যক্তির সংখ্যা নিয়ে সঠিক তথ্য দেয়নি চীন সরকার। চীনের সাময়িকী ক্যাক্সিন এবং রেডিও ফ্রি এশিয়ার বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।

ওই প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানের হানকাউ নামের একটি শ্মশানে প্রতিদিন ১৯ ঘণ্টা ধরে মৃতদেহ সৎকার হয়েছে। মাত্র দুদিনে সেখানে ৫ হাজার ব্যক্তির মরদেহ পোড়ানো হয়। অনলাইনে পোস্ট করা ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো একটা হিসাব বের করেছে। এ হিসাবে গত ২৩ মার্চ থেকে মৃতদেহ সৎকার শেষে উহানে শব বা মৃতদেহের ছাই ভরা ৩ হাজার ৫০০ কলস ফিরে এসেছে প্রতিদিন। এই হিসাবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে ৩ এপ্রিল পর্যন্ত ১২ দিনে উহানে ৪২ হাজার ব্যক্তির মৃত্যুর তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে আরও বলা হয়, চীন সরকার করোনাভাইরাসের কারণে মৃত্যুর যে সংখ্যা দিয়েছে, তা উহানে মৃত্যুর সংখ্যা থেকে ১৬ গুণ বেশি।

প্রতিবেদনটিতে রেডিও ফ্রি এশিয়া ফ্রির বরাত দিয়ে বলা হয়, উহানে ৮৮টি চুল্লিতে দিনরাত মৃতদেহ পোড়ানো হয়েছে। সেখানে ৪৮ হাজার ৮০০ ব্যক্তিকে পোড়ানো হয়েছে।

তবে বরাবরই এসব দাবিকে উড়িয়ে দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং গত বৃহস্পতিবার বলেছেন, চীন করোনাভাইরাস মহামারির তথ্য খোলামেলা ও স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করে আসছে। যুক্তরাষ্ট্র করোনায় মৃত মানুষের সংখ্যা নিয়ে লজ্জাজনক মন্তব্য করছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, চীনে শনিবার পর্যন্ত ৮১ হাজার ৬৩৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ৩২৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৭৫৫ জন মানুষ।

Related Topics

টপ নিউজ

করোনায় মৃত্যু / চীন / ওয়াশিংটন পোস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে বহু বছরের জন্য দুই পরাশক্তির সম্পর্ক নির্ধারণ করে দিতে পারে
  • ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ থেকে যে শিক্ষা নিতে পারে চীন
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের আগে এপ্রিলের রপ্তানি তথ্য জানাল চীন, প্রবৃদ্ধি ১৪.১০ শতাংশ
  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net