Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
করোনাভাইরাসের ভ্যাকসিন টেস্ট, বর্ণবাদের বিতর্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 April, 2020, 06:15 pm
Last modified: 05 April, 2020, 06:41 pm

Related News

  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের ভ্যাকসিন টেস্ট, বর্ণবাদের বিতর্ক

একটি সম্ভাব্য ভ্যাকসিনের প্রথম টেস্ট আফ্রিকার মানুষদের ওপর করার দাবি তুলে বিতর্কের জন্ম দিয়েছেন ফ্রান্সের দুই চিকিৎসক। এমন দাবির প্রতিক্রিয়ায় দেশটির এক শীর্ষ রাজনীতিক বলেছেন, 'আফ্রিকা ইউরোপের পরীক্ষাগার নয়। আফ্রিকানরা ইঁদুর নন!'
টিবিএস ডেস্ক
05 April, 2020, 06:15 pm
Last modified: 05 April, 2020, 06:41 pm
ছবিটি প্রতীকী

করোনাভাইরাসের একটি সম্ভাব্য ভ্যাকসিনের প্রথম টেস্ট আফ্রিকার মানুষদের ওপর করার দাবি তুলে বিতর্কের জন্ম দিয়েছেন ফ্রান্সের দুই চিকিৎসক। তাদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছে।

বুধবার ফরাসি টিভি চ্যানেল 'এলসিআই'-এ করোনাভাইরাস সংক্রান্ত এক আলোচনা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেছিলেন। বিসিজি টিউবারকিউলোসিস (টিবি) ভ্যাকসিনের মাধ্যমে করোনাভাইরাসের চিকিৎসা দেওয়া যায় কি না, সেই সম্ভাবনা ইউরোপ ও অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত সম্পর্কে হয়েছিল সেই আলোচনা। খবর আল জাজিরার।

অনুষ্ঠানে প্যারিসের কোচিন হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের প্রধান জ্যঁ-পল মিরা বলেন, 'ব্যাপারটি উত্তেজক হতে পারে। আমাদের এই পরীক্ষাটি বরং আফ্রিকায় করা উচিত; কেননা, সেখানে কোনো মাস্ক নেই, চিকিৎসা নেই, ইনটেনসিভ কেয়ার নেউ। তাই অতীতে এইডস নিয়ে যেভাবে আফ্রিকান দেহপসারিণীদের ওপর প্রয়োগ করে চিকিৎসার গবেষণা করা হয়েছিল, এবারও কি তেমনটাই করা উচিত নয়? কারণ, আমরা জানি, আফ্রিকানরা একেবারেই অরক্ষিত এবং নিজেদের রক্ষা করতে অক্ষম।' 

It is totally inconceivable we keep on cautioning this.
Africa isn't a testing lab.
I would like to vividly denounce those demeaning, false and most of all deeply racists words.

Helps us save Africa with the current ongoing Covid 19 and flatten the curve. pic.twitter.com/41GIpXaIYv— Didier Drogba (@didierdrogba) April 2, 2020

ফ্রান্সের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক কামিলা লোশও মিরার সঙ্গে একমত প্রকাশ করে বলেন, 'এই একই মনোভাবের সমান্তরালে আমরা আফ্রিকায় একটি গবেষণা পরিচালনা করার চিন্তা-ভাবনা করছি।'

ফ্রান্সের এই দুজন শীর্ষ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তার এমন মন্তব্যে খেপেছে গোটা দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে একের পর এক আনা হচ্ছে বর্ণবাদের অভিযোগ।

আফ্রিকান দেশ আইভোরি কোস্টের সাবেক তারকা ফুটবলার দিদিয়ের দ্রগবা এক টুইট বার্তায় লিখেছেন, 'আমি স্পষ্টভাবে এ ধরনের হীন, মিথ্যে ও পুরোদস্তুর বর্ণবাদী কথাবার্তার নিন্দা জানাচ্ছি।'

অন্যদিকে ফ্রান্সের সোসালিস্ট পার্টির নেতা অলিভিয়ে ফরে এ ধরনের প্রস্তাবকে স্পষ্টতই বর্ণবাদী হিসেবে সমালোচনা করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে টুইটারে তিনি লিখেছেন, 'আফ্রিকা ইউরোপের পরীক্ষাগার নয়। আফ্রিকানরা ইঁদুর নন!' 

Related Topics

টপ নিউজ

আফ্রিকা / বর্ণবাদ / ফ্রান্স / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net