Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
এশিয়ার কথিত ‘মাদক সম্রাট’ ইউরোপে গ্রেপ্তার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 January, 2021, 01:45 pm
Last modified: 24 January, 2021, 02:05 pm

Related News

  • মোহাম্মদপুরে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কিশোর নিহত
  • মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • মাদক ব্যবসার দায়ে গ্রেপ্তার সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ম্যাকগিল
  • মাদক: মানুষ আসক্ত হবেই?
  • কক্সবাজার: আগ্নেয়াস্ত্র, মাদক, হত্যার নগরী, ধরাছোঁয়ার বাইরে যারা

এশিয়ার কথিত ‘মাদক সম্রাট’ ইউরোপে গ্রেপ্তার

তার নাম আগে থেকেই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়
টিবিএস ডেস্ক
24 January, 2021, 01:45 pm
Last modified: 24 January, 2021, 02:05 pm
শুক্রবার আমস্টারডামের শিপোল বিমানবন্দর থেকে বিশ্বের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ছবি - বিবিসি

বিশ্বের অন্যতম বৃহত্তম মাদক অপরাধী দলের কথিত প্রধান সে চি লপকে গ্রেপ্তার করেছে নেদারল্যান্ডসের পুলিশ। তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। 

চীনা বংশোদ্ভুত কানাডীয় নাগরিক সে চি লপকে এশিয়াজুড়ে বিস্তৃত ৭০ বিলিয়ন ডলারের অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী 'দ্য কোম্পানির' প্রধান হিসেবে গণ্য করা হয়। 

শুক্রবার আমস্টারডামের শিপোল বিমানবন্দর থেকে বিশ্বের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড'  এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। সে তখন কানাডার একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিল। অস্ট্রেলিয়া এখন বিচারের মুখোমুখি করতে এই ব্যক্তিকে প্রত্যর্পণের আবেদন করবে।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের মতে, তাদের দেশে প্রবেশকৃত সব ধরনের অবৈধ মাদকের ৭০ শতাংশের জন্য দায়ী এই 'দ্য কোম্পানি', যা 'স্যাম গোর সিন্ডিকেট' নামেও পরিচিতি। ৫৬ বছর বয়সী সে-কে মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকিন 'এল চাপো' গুজম্যানের সঙ্গে তুলনা করা হয়।

শুক্রবার গ্রেপ্তার হওয়ার আগে প্রায় ১০ বছর যাবত সে'র গতিবিধির ওপর নজর রাখে অস্ট্রেলিয়ার পুলিশ। এক বিবৃতিতে নেদারল্যান্ডসের পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ার ওই গ্রেপ্তারি পরোয়ানা ২০১৯ সালে জারি হয়েছিল এবং তারা ইন্টারপোলের নোটিশ অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। 
 
"তার নাম আগে থেকেই 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়," জানান নেদারল্যান্ডস পুলিশের একজন মুখপাত্র।

এদিকে ২০১৯ সালে সংবাদ সংস্থা রয়টার্সও সে'র সম্পর্কে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে - যেখানে তাকে এশিয়ার 'মোস্ট ওয়ান্টেড' ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে ঐ প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানায় যে, শুধু মেথঅ্যামফেটামিন বিক্রি করে ২০১৮ সালে সিন্ডিকেটের আয় হয়েছিল ১ হাজার ৭০০ কোটি ডলার।

রয়টার্সের ভাষ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২০টি সংস্থা সে-কে গ্রেপ্তারের উদ্যোগে সামিল ছিল, এই অভিযানের নাম দেওয়া হয়েছিল 'অপারেশন কুঙ্গুর'। গুজব রয়েছে যে, সাম্প্রতিক বছরগুলোতে সে ম্যাকাও, হংকং ও তাইওয়ানে পালিয়ে বেড়াচ্ছিল। ৯০'এর দশকে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের অভিযোগে এর আগে সে ৯ বছর কারাগারে ছিল।   
 
অস্ট্রেলিয়ার গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, গত দুই দশকে দেশটির পুলিশের 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' পদক্ষেপ সে'কে গ্রেপ্তার করা।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

এশিয়ার মাদক সম্রাট / মাদক ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • মোহাম্মদপুরে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কিশোর নিহত
  • মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • মাদক ব্যবসার দায়ে গ্রেপ্তার সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ম্যাকগিল
  • মাদক: মানুষ আসক্ত হবেই?
  • কক্সবাজার: আগ্নেয়াস্ত্র, মাদক, হত্যার নগরী, ধরাছোঁয়ার বাইরে যারা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net