Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
এমিরেটস এয়ারলাইন্সে চাকরি হারাচ্ছে ৯ হাজারের বেশি কর্মী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 July, 2020, 02:45 pm
Last modified: 11 July, 2020, 06:23 pm

Related News

  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি
  • ৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব
  • অধিকাংশ ইউএসএআইডি কর্মীকে ছুটিতে পাঠিয়েছে কিংবা ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন

এমিরেটস এয়ারলাইন্সে চাকরি হারাচ্ছে ৯ হাজারের বেশি কর্মী

‘এই মহামারী অবস্থা দীর্ঘদিন চলতে থাকবে। করোনার ভ্যাকসিন বা প্রতিষেধক যাই আসুক যোগাযোগ বিষয়ক ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ সময় লেগে যাবে।’
টিবিএস ডেস্ক
11 July, 2020, 02:45 pm
Last modified: 11 July, 2020, 06:23 pm
ছবি: এমিরেটস এয়ারলাইন্স।

করোনাভাইরাস মহামারীর কারণে খরচ কমাতে ৯ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।

বিশ্বে করোনাভাইরাসের সময় কোনো বিমান সংস্থায় এটিই ছাঁটাইয়ের সবচেয়ে বড় তালিকা। করোনা সংকটের আগে এই বিমান সংস্থাটি কর্মী সংখ্যা ছিল ৬০ হাজার।

সংস্থাটির প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেন, 'ইতোমধ্যেই ১০ শতাংশ কর্মী কমিয়ে ফেলেছি আমরা। এই হার অন্তত ১৫ শতাংশ হতে ‍পারে। আমরা সে পথেই হাঁটছি।'

করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য ব্যবসায়ের মতো নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের বিমান সংস্থাগুলোর উপরও। সংস্থাগুলো ক্ষতির মাত্রা কোনোভাবেই কমাতে পারছে না।

তবে অন্য সংস্থার মতো অতটা খারাপ অবস্থানে নেই এমিরেটস এয়ারলাইন্স- বলে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে জানান টিম ক্লার্ক। 

তিনি বলেন, 'এই মহামারীর আগেও আমরা বিশ্বের সেরা বিমান সংস্থা হিসেবে খবরের শিরোনামে এসেছিলাম।'

তবে এই মহামারী বিশ্বের বিমান সংস্থাগুলো এবং যানবাহনের সঙ্গে জড়িতে ব্যক্তিদের উপর বড় ধরণের প্রভাব ফেলবে। তাদের জীবনযাত্রার মান মারাত্মকভাবে অবনতি ঘটাচ্ছে। এটি এমিরেটস সহ চাকরি হারানো সব সংস্থার কর্মীর জন্য খুবই দুঃখজনক।

বিবিসি বলছে, প্রতিদিন সংস্থাগুলোর ক্ষতির হার বাড়ছে। আতঙ্ক নিয়ে প্রতিদিন কাজে যাচ্ছেন কর্মীরা। এতে তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং কাজের স্বচ্ছতা বাধাগ্রস্ত হচ্ছে। একটি মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটছে তাদের দিন। যেকোনো সময় চাকরি হারানোর ভয় জেঁকে বসেছে তাদের মধ্যে।

বিশ্বের অন্তত ৭শ' সংস্থার ৪ হাজার ৫০০ বিমান চালক তাদের কর্মস্থল থেকে কোনো কারণ ছাড়াই নেতিবাচক নোটিশ পেয়েছেন। যাদের মধ্যে অন্তত ১ হাজার ২০০ বিমান চালক বলছেন, করোনাভাইরাস শুরুর পর তারা চাকরি হারিয়েছেন।

এই ছাঁটাইয়ের প্রভাব বেশি পড়েছে এয়ারবাস এবং বোয়িংয়ের চালকদের ওপর। এ দুটি কোম্পানি বিশ্বের বিমান সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং প্রভাবশালী।

এমিরেটসের বিমান, এয়ারবাস A380s অন্তত ৫শ' যাত্রী নিয়ে চলাচল করে। আর বোয়িং-৭৭৭ ও এর কাছাকাছি সংখক যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করে থাকে। কিন্তু এখন তাদের যেমন যাত্রীর সংখ্যা কমে এসেছে, তেমনি কমেছে ফ্লাইটের সংখ্যাও। তাই কার্যত অনেক কর্মী বেকার হয়ে পড়েছেন। মাসের পর মাস কাজবিহীন কোনো কর্মীকে বেতনভাতা দিতে রাজি নয় সংস্থাটি। এরই মধ্যে ১ হাজারের বেশি কেবিন ক্রু বলছেন, কর্মস্থলে তাদের করার মতো কোনো কাজ নেই।

আন্তর্জাতিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান কোউন-এর নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ গবেষক হেলেন বেকার বলছেন, 'এই মহামারী অবস্থা দীর্ঘদিন চলতে থাকবে। করোনার ভ্যাকসিন বা প্রতিষেধক যাই আসুক যোগাযোগ বিষয়ক ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ সময় লেগে যাবে।'

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

এমিরেটাস এয়ারলাইন্স / কর্মী ছাঁটাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি
  • ৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব
  • অধিকাংশ ইউএসএআইডি কর্মীকে ছুটিতে পাঠিয়েছে কিংবা ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net