Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
এপ্রিলের পর এই প্রথম চীনে সর্বাধিক ৫৭ জনের সংক্রমণ শনাক্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 June, 2020, 03:00 pm
Last modified: 14 June, 2020, 03:08 pm

Related News

  • বৈশ্বিক তেল সংকট মোকাবিলায় চীনের সহায়তা চান ট্রাম্প, তবে সাড়া পাওয়ার সম্ভাবনা কম
  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান কি যুদ্ধে চীনের তৈরি অতি-নিখুঁত 'বেইডো' নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে?

এপ্রিলের পর এই প্রথম চীনে সর্বাধিক ৫৭ জনের সংক্রমণ শনাক্ত

নতুন করে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৩৬ জনই স্থানীয় উৎসের দ্বারা সংক্রমিত হয়েছে, বলে জানায় দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। 
টিবিএস ডেস্ক
14 June, 2020, 03:00 pm
Last modified: 14 June, 2020, 03:08 pm
গত দুই মাস চীনের রাজধানী ছিল করোনা সংক্রমণ মুক্ত। ছবি: এনডিটিভি

চীনের করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা নিয়ে আশঙ্কার মাঝেই আজ রোববার নাগাদ নতুন করে ৫৭টি সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছে দেশটি। 

চলতি বছরের শুরুর দিকেই কঠোর লকডাউন এবং  গণ-পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় চীন। তবে সাম্প্রতিক ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে রাজধানী বেইজিংয়ের দক্ষিণে অবস্থিত একটি কৃষিপণ্যের বৃহৎ পাইকারি বাজার থেকে। 

গতকাল রাতেই এ ব্যাপারে সর্বোচ্চ জরুরি অবস্থা জারির পদক্ষেপ জানিয়েছিলেন বেইজিং মহানগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা। ওই উৎস থেকে গোষ্ঠীবদ্ধ সংক্রমণ হওয়ায় চীনের সামগ্রিক আক্রান্তের সংখ্যা বেড়েছে সম্প্রতি। 

এদিকে নতুন করে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৩৬ জনই স্থানীয় উৎসের দ্বারা সংক্রমিত হয়েছে, বলে জানায় দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। 

একইসঙ্গে আজ রোববার উত্তরপূর্ব লিয়াওনিং প্রদেশে আরও দুজন ব্যক্তির স্থানীয় উৎস থেকে সংক্রমিত হওয়ার কথা জানানো হয়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বেইজিংয়ে শনাক্তদের সঙ্গে লিয়াওনিংয়ের আক্রান্ত দুজন সরাসরি সংস্পর্শে এসেছিলেন। সেখান থেকেই তাদের দেহে করনোভাইরাস সক্রমিত হয়। 

দক্ষিণ বেজিংয়ের সংক্রমণ উৎস কৃষি বাজারটির নাম জিয়ানফাদি। বাজারটিসহ এর সংলগ্ন ১১টি আবাসিক এলাকাকে কড়া লকডাউনের আওতায় রাখা হয়েছে গতকাল স্থানীয় সময় দুপুর তিনটা থেকেই। লকডাউন কার্যকরে সেখানে প্রহরী মোতায়েনের কথাও জানিয়েছে বেইজিং মহানগর কর্তৃপক্ষ। 

গত দুই মাস পর এই প্রথম চীনের রাজধানীতে সংক্রমণের ঘটনা ঘটেছে। 

Related Topics

টপ নিউজ

চীন / করোনাভাইরাস / বেইজিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • বৈশ্বিক তেল সংকট মোকাবিলায় চীনের সহায়তা চান ট্রাম্প, তবে সাড়া পাওয়ার সম্ভাবনা কম
  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান কি যুদ্ধে চীনের তৈরি অতি-নিখুঁত 'বেইডো' নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে?

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net