Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
ইসরায়েলের নেতানিয়াহু বিরোধীরা গাজায় সহিংসতার জন্য নেয়ানিয়াহুকেই দুষছেন  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 May, 2021, 02:45 pm
Last modified: 23 May, 2021, 02:58 pm

Related News

  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

ইসরায়েলের নেতানিয়াহু বিরোধীরা গাজায় সহিংসতার জন্য নেয়ানিয়াহুকেই দুষছেন  

আয়োজকরা রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন একটি জোট সরকার গঠন করতে যা ইসরায়েলকে নেতানিয়াহুর 'বিপজ্জনক' শাসনের হাত থেকে রক্ষা করবে এবং দেশে শান্তি বয়ে আনবে।
টিবিএস ডেস্ক
23 May, 2021, 02:45 pm
Last modified: 23 May, 2021, 02:58 pm
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভরত বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সদস্যরা

শনিবার রাতে জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন ইসরায়েলের নেতানিয়াহু বিরোধীরা। বিক্ষোভের আয়োজক এবং ইসরায়েলি গণমাধ্যম এই সংবাদ নিশ্চিত করেছে। 

আয়োজকরা ইসরায়েলে সম্প্রতি ঘটে যাওয়া আরব-ইহুদি সংঘর্ষ এবং 'অপারেশন গার্ডিয়ান অফ দ্য ওয়ালস' এর পেছনের কারণ হিসেবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই দোষী সাব্যস্ত করেছেন। তাদের ভাষ্যে, সচেতন জনতা এখন নেতানিয়াহুর শাসন থেকে মুক্তি চায়। 

আয়োজকরা রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন একটি জোট সরকার গঠন করতে যা ইসরায়েলকে নেতানিয়াহুর 'বিপজ্জনক' শাসনের হাত থেকে রক্ষা করবে এবং দেশে শান্তি বয়ে আনবে। ইন মাতসাভ, ব্ল্যাক ফ্ল্যাগস এবং দ্য পিংক ফ্রন্টসহ বেশকিছু সংগঠন মিলে এই প্রতিবাদী বিক্ষোভের আয়োজন করে।

আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, 'এটি জরুরি অবস্থা। একেবারে শেষ সময়ে এসেও নেতানিয়াহুর মতো একজন দুর্নীতিবাজ নেতা ইসরায়েলকে এমন একটি বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে যাতে করে সরকার পরিবর্তন না হয়। ইসরায়েলের জন্য নেতানিয়াহু বিপজ্জনক তা আরও একবার প্রমাণিত হয়েছে, তিনি সব রকম সীমারেখা পার করে গিয়েছেন।'

ইসরায়েলের 'মুভমেন্ট ফর কোয়ালিটি গভমেন্ট (এমকিউজি)' জানিয়েছে, তাদের সংগঠন আন্দোলনে যোগ দেবে।  

কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি যাতে মন্ত্রী, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব না পান তা নিশ্চিত করতে সংগঠনটির লিখিত একটি বিল অনুযায়ী তারা পরবর্তীতে অগ্রসর হবে। 

এমকিউজি বলে, 'যখন সিংহভাগ ইসরায়েলি নাগরিক নিরাপত্তা জোরদার করার ব্যাপারে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে চিন্তিত, তখন বুঝতে হবে যে পরিস্থিতি আসলেই জটিল এবং এ অবস্থা চলতে দেওয়া যায় না।' 

'প্রতি সপ্তাহেই আমরা প্রমাণ পাচ্ছি যে অপরাধী হিসেবে চিহ্নিত, এমন কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ তারা দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে নিজেদের লাভের পাল্লা ভারি করতে চাইবেন।" 

ইন মাতজাভ নামের এক আন্দোলনকারী দল জানায়, জনমত ও নিরাপত্তার তোয়াক্কা না করেই নেহানিয়াহু ইসরায়েল রাষ্ট্রকে একটি অযৌক্তিক যুদ্ধের মধ্যে টেনে নিয়ে এসেছেন। এর ফলে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহির্বিশ্বে তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে।   

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর আসন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাতেই ফিরে যাওয়ার জন্য দলের সদস্যদের আহ্বান জানিয়েছে ব্ল্যাক ফ্লাগস নামের একটি সংগঠন। সংগঠনটি, 'আপনাদের আর এই খেলা খেলার মতো পরিস্থিতি নেই, কারণ আমরা এখন দেশের ভবিষ্যত নিয়ে কথা বলছি। নেতানিয়াহুর হাত থেকে অতিসত্ত্বর ইসরায়েল রাষ্ট্রকে বাঁচাতে হবে।'  

  • সূত্র: দ্য জেরুজালেম পোস্ট       
     

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / বেনিয়ামিন নেতানিয়াহু / নেতানিয়াহু বিরোধী / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net