Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
15 November, 2021, 08:10 pm
Last modified: 15 November, 2021, 09:05 pm

Related News

  • ২০২৫ সালের প্রথম আট মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত ৪ শিশু
  • দাম কমাতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে কয়েক মিলিয়ন ডিম আমদানি করবে যুক্তরাষ্ট্র
  • ভিয়েতনামের চিড়িয়াখানায় বার্ড ফ্লুতে কয়েক ডজন বাঘ ও ৩ সিংহের মৃত্যু
  • ভারতে প্রথম বার্ড ফ্লুতে মৃত্যু
  • বার্ড ফ্লু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ

ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু 

দক্ষিণ কোরিয়ার চুংচিওংবুক-দো শহরে প্রায় ৭ লাখ ৭০ হাজার মুরগির একটি খামারে এ ভাইরাসের প্রাদুর্ভাব পরিলক্ষিত হয়েছে। ওই খামারের সব মুরগিকে ইতোমধ্যে মেরে ফেলা হয়েছে।
টিবিএস ডেস্ক 
15 November, 2021, 08:10 pm
Last modified: 15 November, 2021, 09:05 pm

গত কয়েক দিনে ইউরোপ এবং এশিয়ার বেশ কিছু জায়গায় মারাত্মক বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা (ওআইই)।

বার্ড ফ্লু হিসেবে পরিচিত অতি-সংক্রামক এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিস্তার বিশ্বজুড়ে পোল্ট্রি শিল্পকে ভীতসন্ত্রস্ত করে তুলছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব থামাতে অতীতে লাখ লাখ পাখি, হাঁস ও মুরগিকে হত্যা করা হয়েছে।

বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে পোল্ট্রি বাণিজ্যে প্রায়ই বিধি-নিষেধ আরোপ করা হয়।

ভাইরাসটি মানুষের মধ্যেও ছড়াতে পারে। যে কারণে মহামারিবিদরা আগে থেকেই বার্ড ফ্লুর ব্যাপারে সবাইকে সতর্ক করে দিচ্ছেন। এ বছর চীনে ২১ জন মানুষের দেহে বার্ড ফ্লুর অতি-সংক্রামক ধরন এইচ৫এন১ শনাক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি।

দক্ষিণ কোরিয়ার চুংচিওংবুক-দো শহরে প্রায় ৭ লাখ ৭০ হাজার মুরগির একটি খামারে এ ভাইরাসের প্রাদুর্ভাব পরিলক্ষিত হয়েছে বলে সোমবার বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে দেশটি। ওই খামারের সব মুরগিকে ইতোমধ্যে মেরে ফেলা হয়েছে।

আরেক এশিয়ান দেশ, জাপানেও শনাক্ত হয়েছে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। গত সপ্তাহে জাপানের কৃষি মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বের একটি পোল্ট্রি ফার্মে পাওয়া গেছে এই ভাইরাসের প্রাদুর্ভাব। এই ভাইরাসের ধরণ এইচ৫এন৮। 

এছাড়া, ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে নরওয়ের রোগাল্যান্ড অঞ্চলে এইচ৫এন১ ধরণের বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। সেখানকার ৭ হাজার মুরগির একটি খামারে এই ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে ওআইই। 

এ ধরণের ভাইরাসের প্রাদুর্ভাব সাধারণত শরৎকালে ঘটে। সাধারণত বুনো অতিথি পাখিদের মাধ্যমে ছড়ায় এ ভাইরাস। 

সম্প্রতি বেলজিয়াম সরকার দেশটিকে বার্ড ফ্লু প্রাদুর্ভাবের জন্য উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।

সোমবার অ্যান্টওয়ার্প শহরের কাছে একটি বুনো হাঁসের দেহে বার্ড ফ্লুর একটি অতি-সংক্রামক ধরন শনাক্ত হলে বেলজিয়ান সরকার হাঁস-মুরগি, পাখি এবং অন্যান্য প্রাণীকে বাড়ির ভেতরে রাখার নির্দেশ দেয়।

গত এক মাসে ফ্রান্স ও নেদারল্যান্ডসেও বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এছাড়া যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে এ ভাইরাস। 

হাঁস, মুরগি বা অন্য কোনো পাখির মাংস খাওয়ার মাধ্যমে বার্ড ফ্লু সংক্রমিত হয় না। 

সূত্র: রয়টার্স। 
 
Related Topics

টপ নিউজ

বার্ড ফ্লু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ২০২৫ সালের প্রথম আট মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত ৪ শিশু
  • দাম কমাতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে কয়েক মিলিয়ন ডিম আমদানি করবে যুক্তরাষ্ট্র
  • ভিয়েতনামের চিড়িয়াখানায় বার্ড ফ্লুতে কয়েক ডজন বাঘ ও ৩ সিংহের মৃত্যু
  • ভারতে প্রথম বার্ড ফ্লুতে মৃত্যু
  • বার্ড ফ্লু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net