Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
আরব আমিরাত-ইসরায়েলের মধ্যে সরাসরি টেলিফোন পরিষেবা চালু

আন্তর্জাতিক

ইউএনবি
17 August, 2020, 04:20 pm
Last modified: 17 August, 2020, 05:15 pm

Related News

  • ইরানে বিক্ষোভে নিহতের নিশ্চিত সংখ্যা অন্তত পাঁচ হাজার
  • সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি সই: এক দেশে হামলা মানেই উভয় দেশের ওপর আক্রমণ
  • কলোরাডোয় সমাবেশে বোমা হামলা, আহত ৮
  • প্রজেক্ট নিম্বাস কী? কেন এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন গুগলের কর্মীরা?
  • গাজা যুদ্ধে সৃষ্ট শ্রমিক সংকট কাটাতে ইসরায়েল ভারতীয়দের দিকে ঝুঁকছে

আরব আমিরাত-ইসরায়েলের মধ্যে সরাসরি টেলিফোন পরিষেবা চালু

এক টুইট বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকেনাজি বলেন, 'দুই দেশের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর এবং শিগগিরই মিলিত হওয়ার আগে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে একসাথে সিদ্ধান্ত নেয়া হয়েছে।'
ইউএনবি
17 August, 2020, 04:20 pm
Last modified: 17 August, 2020, 05:15 pm
ইসরাইলের তেল-আবিবের একটি ভবনে সংযুক্ত আরব আমিরাতের পতাকার আদলে আলোকসজ্জার ছবি তুলছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে স্বাক্ষরিত শান্তিচুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে রোববার সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সরাসরি টেলিফোন পরিষেবা চালু করা হয়েছে।

সংশ্লিষ্টদের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একে অপরকে ফোন করেন এবং 'ঐতিহাসিক শান্তিচুক্তির পরে শুভেচ্ছা বিনিময়' করেন।

এর আগে গত বৃহস্পতিবার শান্তিচুক্তিতে স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। এর মধ্য দিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা করছেন বিশ্ব নেতারা।

তবে এ চুক্তি নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে ফিলিস্তিন, ইরান ও তুরস্কে।

চুক্তির শর্ত অনুযায়ী,  দখলকৃত পশ্চিম তীরের অংশীকরণের বিষয়ে বিতর্কিত পরিকল্পনা স্থগিত করতে সম্মত হয়েছে ইসরায়েল।

গত রোববার এক টুইট বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকেনাজি বলেন, 'দুই দেশের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর এবং শিগগিরই মিলিত হওয়ার আগে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে একসাথে সিদ্ধান্ত নেয়া হয়েছে।'

টেলিফোন সংযোগ প্রতিষ্ঠা ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের যেসব সংবাদভিত্তিক ওয়েবসাইট বন্ধ ছিল, সেগুলোও এখন ইন্টারনেটে দেখা যাচ্ছে।

সাইটগুলো খুলে দেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মধ্যপ্রাচ্য এবং অন্যান্য মুসলিম দেশ ইসরায়েলের সাথে শান্তিচুক্তি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্পের প্রধান উপদেষ্টা জ্যারেড কুশনার বলেছেন, ট্রাম্পের কার্যালয়ে আসার পর থেকে তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তিচুক্তি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

আরব-আমিরাত / ইসরাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ইরানে বিক্ষোভে নিহতের নিশ্চিত সংখ্যা অন্তত পাঁচ হাজার
  • সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি সই: এক দেশে হামলা মানেই উভয় দেশের ওপর আক্রমণ
  • কলোরাডোয় সমাবেশে বোমা হামলা, আহত ৮
  • প্রজেক্ট নিম্বাস কী? কেন এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন গুগলের কর্মীরা?
  • গাজা যুদ্ধে সৃষ্ট শ্রমিক সংকট কাটাতে ইসরায়েল ভারতীয়দের দিকে ঝুঁকছে

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net