Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
আবারও সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 March, 2021, 10:00 am
Last modified: 20 March, 2021, 10:19 am

Related News

  • ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত
  • বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ১৩৪তম বাংলাদেশ, ফের শীর্ষে ফিনল্যান্ড
  • ডেনমার্ক, ফিনল্যান্ড ও সিঙ্গাপুর: সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে মানুষের জীবনযাত্রা কেমন
  • ‘যত্ন-আত্তিতে’ চড়া খরচ, কুলোতে না পেরে চীনের দেয়া পান্ডা ফেরত পাঠাচ্ছে ফিনল্যান্ড
  • বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য সংরক্ষণাগার; মাটির নিচে সুরক্ষিত থাকবে অন্তত ১ লাখ বছর

আবারও সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

অন্যদিকে, সবচেয়ে অসুখী দেশ হিসেবে নির্বাচিত হয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।
টিবিএস ডেস্ক
20 March, 2021, 10:00 am
Last modified: 20 March, 2021, 10:19 am

এ নিয়ে টানা চতুর্থবারের মত বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেল ফিনল্যান্ড। শুক্রবার (১৯ মার্চ) জাতিসংঘের এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
 
'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট' শীর্ষক এ তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। পরের তিনটি স্থানে যথাক্রমে সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ড। 
 
এক ধাপ নিচে নেমে নিউজিল্যান্ডের অবস্থান নবম স্থানে। শীর্ষ দশের মধ্যে তারাই একমাত্র নন-ইউরোপীয় দেশ। যুক্তরাজ্যের অবস্থান ১৭ তে। 
 
বিশ্বের ১৪৯টি দেশে এ জরিপ চালানো হয়; নাগরিকদের কাছে জানতে চাওয়া হয় কতটুকু সুখে আছেন তারা! 
 
এর পাশাপাশি সামাজিক সমর্থন, ব্যক্তি স্বাধীনতা, জিডিপি এবং দুর্নীতির মাত্রাও জরিপের ক্ষেত্রে গণনা করা হয়েছে। 
 
অন্যদিকে, সবচেয়ে অসুখী দেশ হিসেবে নির্বাচিত হয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। এরপরেই আছে লেসোথো, বতসোয়ানা, রুয়ান্ডা এবং জিম্বাবুয়ের নাম। 

জরিপ প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বের এক-তৃতীয়াংশ দেশেই এবার মহামারীর প্রভাব দেখা গেছে। 

তবে এই মহামারীর মধ্যেও ২২টি দেশ নিজেদের স্থান ধরে রাখতে পেরেছে। এমনকি এশিয়ার কিছু দেশ আগের চাইতে এগিয়েছে তালিকায়; চীন দশ ধাপ পিছিয়ে ৮৪তম থেকে ৯৪ তম স্থানে ঠেকেছে।  

জরিপের অন্যতম লেখক জন হেলিওয়েল এক বিবৃতিতে জানান, "আশ্চর্যজনকভাবে মানুষের ভালো থাকার গড় হিসাবে তেমন কোন নিম্নমুখী প্রবণতা দেখা যায়নি"।

তিনি বলেন, "এর একটি সম্ভাব্য কারণ বোধহয় এই যে, মানুষ মহামারিকে সবার জন্যই সাধারণ, বাহ্যিক হুমকি হিসেবে দেখেছে। সবার ভেতর দিয়ে একই রকম অনুভূতি কাজ করেছে ফলে বিশ্বজুড়ে একধরনের সংহতির বোধ তৈরি হয়েছে"। 

ফিনল্যান্ডে ভাইরাসের সংক্রমণ হলেও তার প্রভাব ছিল ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম।  যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ৫৫ লাখ জনসংখ্যার নর্ডিক রাষ্ট্রটিতে মাত্র ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হন, ভাইরাস সংক্রমণে মৃত্যুবরণ করেন ৮০৫ জন।  
 
সূত্র-বিবিসি
 
Related Topics

টপ নিউজ

সবচেয়ে সুখী দেশ / ফিনল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত
  • বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ১৩৪তম বাংলাদেশ, ফের শীর্ষে ফিনল্যান্ড
  • ডেনমার্ক, ফিনল্যান্ড ও সিঙ্গাপুর: সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে মানুষের জীবনযাত্রা কেমন
  • ‘যত্ন-আত্তিতে’ চড়া খরচ, কুলোতে না পেরে চীনের দেয়া পান্ডা ফেরত পাঠাচ্ছে ফিনল্যান্ড
  • বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য সংরক্ষণাগার; মাটির নিচে সুরক্ষিত থাকবে অন্তত ১ লাখ বছর

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net