Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
‘যত্ন-আত্তিতে’ চড়া খরচ, কুলোতে না পেরে চীনের দেয়া পান্ডা ফেরত পাঠাচ্ছে ফিনল্যান্ড

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 September, 2024, 03:20 pm
Last modified: 26 September, 2024, 04:15 pm

Related News

  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

‘যত্ন-আত্তিতে’ চড়া খরচ, কুলোতে না পেরে চীনের দেয়া পান্ডা ফেরত পাঠাচ্ছে ফিনল্যান্ড

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অর্থনৈতিক সংকট, মহামারির কারণে ঋণ এবং মুদ্রাস্ফীতির কারণে পান্ডাদের দেখাশোনার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।
টিবিএস ডেস্ক
26 September, 2024, 03:20 pm
Last modified: 26 September, 2024, 04:15 pm
ফাইল ছবি: রয়টার্স

লালন পালনের খরচ ব্যয়বহুল হওয়ায় দুটি জায়ান্ট পান্ডা চীনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। খবর বিবিসি'র। 

২০১৮ সালে লুমি এবং পিরি নামের পান্ডা দুটিকে রক্ষণাবেক্ষণ চুক্তির আওতায় ফিনল্যান্ডে পাঠিয়েছিল চীন। তবে ফিনল্যান্ডের আহতারি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ বছর এখানে থাকার কথা থাকলেও দেখভালের চড়া খরচ কুলোতে না পারায় আগামী নভেম্বরই তাদের আবার চীনে ফেরত পাঠানো হবে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অর্থনৈতিক সংকট, মহামারির কারণে ঋণ এবং মুদ্রাস্ফীতির কারণে পান্ডাদের দেখাশোনার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। পান্ডাদের যত্ন নিতে প্রতি বছর ১.৫ মিলিয়ন ইউরো (১.২ মিলিয়ন পাউন্ড) ব্যয় হয় এবং তাদের বাসস্থান তৈরিতে ৮ মিলিয়ন ইউরো খরচ হয়েছে। 

চিড়িয়াখানার কিউরেটর মারহকো হাইকস্কি বলেন, পান্ডাদের জন্য ব্যয় আমাদের অন্য সব প্রাণীর চেয়ে অনেক বেশি। তাদের দেখভাল করতে সবসময় একজন ব্যক্তিকে রাখা লাগে—তার বেতন; এছাড়া চীনের সংরক্ষণ ফি এবং তাদের খাবার হিসেবে চীন থেকে আমদানিকৃত বাঁশ, সব মিলিয়ে মোটা অঙ্কের টাকা খরচ হয়। 

তিনি আরও বলেন, "আমরা ভেবেছিলাম পান্ডাগুলো আরও বেশি দর্শনার্থী আকর্ষণ করবে, কিন্তু সেটা হয়নি।"

পান্ডা দুটি ফেরত পাঠানোর আগে এক মাসের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানান তিনি। 

ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পান্ডাদের ফেরত পাঠানো কেবল একটি ব্যবসায়িক সিদ্ধান্ত, এর সাথে সরকার সম্পৃক্ত নয়। এটি ফিনল্যান্ড ও চীনের সম্পর্ককে প্রভাবিত করবে না। 

ফিনল্যান্ডের চীনা দূতাবাসও বলেছে, সাহায্যের চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পান্ডাগুলো ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চীন এভাবে বিভিন্ন দেশে পান্ডা পাঠিয়ে তাদের বাণিজ্যিক সম্পর্ক এবং বৈশ্বিক ভাবমূর্তি শক্তিশালী করতে 'পান্ডা কূটনীতি' ব্যবহার করে।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন 

Related Topics

টপ নিউজ

ফিনল্যান্ড / পান্ডা / চীন / পান্ডা কূটনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net