Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
আফগানিস্তান যুদ্ধে ঝরলো কতো প্রাণ?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 August, 2021, 10:25 pm
Last modified: 15 August, 2021, 10:23 pm

Related News

  • সুর পাল্টে ব্রিটিশ সেনাদের প্রশংসা করলেন ট্রাম্প, বললেন 'তারা সর্বকালের সেরা যোদ্ধা'
  • ৫০ কোটি ডলারে কেনা বিমান এক বছর পরই ৪০ হাজার ডলারে বেচে দিয়েছে আমেরিকা
  • আশরাফ ঘানি সরকার তালেবানদের আটকাতে সক্ষম, এমন ধারণা দেওয়ার জন্য চাপ দেন বাইডেন
  • নিয়ন্ত্রণে না আসা পানশির উপত্যকা দখলে নিতে ‘শত শত’ যোদ্ধা রওনা দিয়েছে: তালেবান
  • আফগানিস্তান সংকট: 'আপনারা কি সত্যিই আমাদের নিয়ে ভাবেন?'

আফগানিস্তান যুদ্ধে ঝরলো কতো প্রাণ?

যুদ্ধ শেষ হলেও এই যুদ্ধকে ঘিরে খরচের খাতা বন্ধ হচ্ছে না যুক্তরাষ্ট্রের।
টিবিএস ডেস্ক
15 August, 2021, 10:25 pm
Last modified: 15 August, 2021, 10:23 pm

আফগানিস্তানে শেষ হতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ বছরব্যাপী সামরিক অভিযান দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। সাধারণ আমেরিকানদের মনে এই যুদ্ধটি ভিয়েতনাম যুদ্ধের মতো দাগ না কাটলেও নিহত ও ক্ষয়ক্ষতির দিক থেকে এটি বহুগুণ বেশি। আফগান যুদ্ধের খরচ যোগাতে আমেরিকাকে যে পরিমাণ ঋণ করতে হয়েছে, তার ঘানি দেশটিকে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে টানতে হবে।

সন্ত্রাসবাদী অভিযানের শিকার আফগানিস্তানে ২০০১ সালে প্রবেশ ঘটে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর। এখন পর্যন্ত আফগান ভূমিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর উপস্থিতি থাকলেও তা এ বছরের ১১ই সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র তার বাহিনী ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে। ফলে ন্যাটোভুক্ত অন্যান্য দেশ যেমন যুক্তরাজ্যও তার সৈন্য ফিরিয়ে নিচ্ছে। তবে তালেবানরা একে একে সব শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় দ্রুতই পরিস্থিতি বদলে যাচ্ছে।

ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র কাবুল থেকে তাদের  কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল স্থানীয় দূতাবাস থেকে সব কর্মীদের ফিরিয়ে আনতে সেনা সংখ্যা ৫ হাজারে উত্তীর্ণের ঘোষণা দেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, "আফগান সামরিক বাহিনী যদি নিজের দেশকে রক্ষা করতে না পারে, তাহলে মার্কিন সামরিক উপস্থিতি আরও এক বছর কিংবা পাঁচ বছর বাড়ানো হলেও কোনো পার্থক্য আসবে না।"

"আমি চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে মার্কিন সৈন্যের প্রতিনিধিত্ব করেছি;  দুজন রিপাবলিকান, দুজন ডেমোক্র্যাট ইতোমধ্যে প্রতিনিধিত্ব করেছে। আমি এই যুদ্ধকে পঞ্চম প্রেসিডেন্ট পর্যন্ত দীর্ঘায়িত হতে দেবো না।" – তিনি আরও বলেন।

মার্কিন সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) একটি প্রতিবেদনে আফগানিস্তান যুদ্ধে প্রাণহানি ও যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের কিছু পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এপি জানিয়েছে, তারা হার্ভাড ইউনিভার্সিটির কেনেডি স্কুলের লিন্ডা ব্লিমসের গবেষণা ও ব্রাউন ইউনিভার্সিটির 'কস্টস অব ওয়ার প্রজেক্ট' থেকে এ পরিসংখ্যান নিয়েছে।

ওই পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ২ হাজার ৪৪৮ জন সেনা সদস্য মারা গেছে। এছাড়াও মার্কিন কন্ট্রাক্টর মারা গেছে ৩ হাজার ৮৪৬ জন। ন্যাটোসহ অন্যান্য মার্কিন মিত্র দেশের সেনা মারা গেছে ১ হাজার ১৪৪ জন।

দীর্ঘ ২০ বছরের এই যুদ্ধে আফগানিস্তানের ন্যাশনাল মিলিটারি এবং পুলিশের ৬৬ হাজার সদস্য মারা গেছে।

আফগান ভূমিতে হওয়া এই যুদ্ধে দেশটির ৪৭ হাজার ২৪৫ জন বেসামরিক লোক মারা গেছেন।

এর বিপরীতে তালেবান এবং অন্যান্য বিদ্রোহী গ্রুপের মারা গেছে ৫১ হাজার ১৯১ জন।

যুদ্ধের কারণে স্বাস্থ্য সেবাকর্মী মারা গেছেন ৪৪৪ জন এবং সাংবাদিক মারা গেছেন ৭২ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তান ও ইরাক যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২ ট্রিলিয়ন মার্কিন ডলার।

পরিসংখ্যানটি বলছে যুদ্ধ শেষ হলেও এই যুদ্ধকে ঘিরে খরচের খাতা বন্ধ হচ্ছে না যুক্তরাষ্ট্রের। ইরাক আফগান যুদ্ধে অংশ নেওয়া প্রায় ৪ মিলিয়ন সাবেক সেনা সদস্য ও সংশ্লিষ্টদের আগামী ২০৪৮ সাল পর্যন্ত স্বাস্থ্য ভাতা, পেনশনসহ আরও অনেক খরচ দিতে হবে মার্কিন সরকারকে। আর সবমিলিয়ে এই যুদ্ধের পেছনে মার্কিন সরকারের ব্যয় হবে প্রায় সাড়ে ৬ ট্রিলিয়ন ডলার।

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • সুর পাল্টে ব্রিটিশ সেনাদের প্রশংসা করলেন ট্রাম্প, বললেন 'তারা সর্বকালের সেরা যোদ্ধা'
  • ৫০ কোটি ডলারে কেনা বিমান এক বছর পরই ৪০ হাজার ডলারে বেচে দিয়েছে আমেরিকা
  • আশরাফ ঘানি সরকার তালেবানদের আটকাতে সক্ষম, এমন ধারণা দেওয়ার জন্য চাপ দেন বাইডেন
  • নিয়ন্ত্রণে না আসা পানশির উপত্যকা দখলে নিতে ‘শত শত’ যোদ্ধা রওনা দিয়েছে: তালেবান
  • আফগানিস্তান সংকট: 'আপনারা কি সত্যিই আমাদের নিয়ে ভাবেন?'

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net