Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
কয়েক সপ্তাহের মধ্যে টিকা রপ্তানির সিদ্ধান্ত , জানালেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 January, 2021, 05:50 pm
Last modified: 12 January, 2021, 05:55 pm

Related News

  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়
  • সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল

কয়েক সপ্তাহের মধ্যে টিকা রপ্তানির সিদ্ধান্ত , জানালেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

আগামী ২৫ জানুয়ারি সেরাম ইনস্টিটিউডের কাছ থেকে টিকার চালান পাওয়া যাবে বলে চলতি সপ্তাহেই আশা প্রকাশ করেছিল বাংলাদেশ সরকার
টিবিএস ডেস্ক
12 January, 2021, 05:50 pm
Last modified: 12 January, 2021, 05:55 pm
২০১৯ সালের ১৮ ডিসেম্বর ওয়াশিংটনে টু প্লাস টু মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে বক্তব্য রাখছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সুভ্রামনিয়াম। ফাইল ছবি: জশুয়া রবার্টস/ রয়টার্স

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারত সরকার কোভিড-১৯ টিকা রপ্তানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সুভ্রামনিয়াম। টিকা সংগ্রহে প্রতিবেশী নানা দেশের সরকার যখন ব্যস্ত, ঠিক সেসময় আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) তিনি একথা জানান। 

বিশ্বের সর্ববৃহৎ টিকা এবং লাইসেন্স ভিত্তিক ওষুধ উৎপাদক হচ্ছে ভারত। কোভিড-১৯ টিকা উৎপাদনেও দেশটি বৈশ্বিক কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে, যার উপর নির্ভর করছে বাংলাদেশ-সহ অন্যান্য উন্নয়নশীল দেশে টিকাদানের উদ্যোগ।

এঅবস্থায় জয়শঙ্কর রয়টার্সকে জানান, নিজ জনগণকে সঠিক সময়ে টিকা দিতে বিদেশী সরকারগুলোর উদ্বেগ ভারত বুঝতে পারছে।   

"খুব শিগগির আমরা নিজ দেশে টিকার বিতরণ এবং ব্যবহারিক চাহিদা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাব। একইসঙ্গে, বৈশ্বিক ভূমিকা পালনেও আমরা সচেষ্ট থাকব," তিনি জানিয়েছেন।  

গত সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে সেরাম ইনস্টিটিউড উৎপাদিত অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা'র কোভিড-১৯ টিকার একটি চালান দ্রুত ছাড়করণের অনুরোধ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো।    

বাংলাদেশি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী ২৫ জানুয়ারি সেরামের কাছ থেকে টিকার প্রথম চালান পাওয়া যাবে।  

আগামী সপ্তাহে (শনিবার) থেকে শুরু হচ্ছে ভারতে প্রথম ধাপের টিকাদান কার্যক্রম। জয়শঙ্কর জানান, ভারতকে নিজ জনগণ এবং বিদেশী রাষ্ট্রগুলোর চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা  করতে হবে। মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে এক ভার্চুয়াল সম্মেলনে যুক্ত হয়ে তিনি একথা বলেছেন।  

"ভারতে টিকাদান শুরু করা আমাদের নীতি অগ্রাধিকার। এব্যাপারে নিজস্ব অনেক বাধা-বিপত্তি নিয়েও সরকারকে ভাবতে হচ্ছে," বলেন জয়শঙ্কর । 

তিনি আরও জানান, "অনেক দেশ আমাদের সঙ্গে টিকা পেতে যোগাযোগ রক্ষা করছে। কিন্তু, আমরা তাদের বলেছি, এটা উৎপাদিত টিকার চালান পাওয়ার প্রথম মাস। ধীরে ধীরে উৎপাদনের গতি বাড়বে। সেই অনুসারে, (স্থানীয় চাহিদা মেটাতে) নির্দিষ্ট পরিমাণ ডোজের মজুদ হিসাব করতে হবে। 

অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকার টিকাটি কোভিশিল্ড নামে বাজারজাত করছে সেরাম ইনস্টিটিউড। এর বাইরে স্থানীয়ভাবে পরীক্ষাধীন ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকাকেও অনুমোদন দিয়েছে দেশটি।  

জয়শঙ্কর জানান, আরও চারটি টিকা বর্তমানে পরীক্ষাধীন রয়েছে। এদের মধ্যে রাশিয়ায় তৈরি স্পুটনিক-ভি টিকা এবং জায়ডাস ক্যাডিলার জায়কোভ-ডি ভ্যাকসিনের ট্রায়ালও চলছে। 

তিনি দাবি করেন, ভারত মহামারী নিয়ন্ত্রণে সফল হয়ে ইতোপূর্বে যেমন ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করা হয়েছিল, তা কাটিয়ে উঠতে পেরেছে।  

সূত্র: রয়টার্স 

 

Related Topics

টপ নিউজ

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর / কোভিড-১৯ টিকা রপ্তানি / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়
  • সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net