Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

অপহৃত ইয়েমেনি মডেল ইন্তেজার হাম্মাদির ‘বিচার’ ​করবে বিদ্রোহী হুথি

ইয়েমেনি পিতা ও ইথিওপিয়ান মায়ের সন্তান ইন্তেজার আল-হাম্মাদি নিজ দেশের রক্ষণশীল সমাজে বেড়ে ওঠা সত্ত্বেও মডেল হওয়ার সাহস দেখিয়েছিলেন।
অপহৃত ইয়েমেনি মডেল ইন্তেজার হাম্মাদির ‘বিচার’ ​করবে বিদ্রোহী হুথি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 April, 2021, 05:10 pm
Last modified: 15 April, 2021, 05:21 pm

Related News

  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?
  • দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ছাপিয়ে যেভাবে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব ও আরব আমিরাত
  • ২০২৫ সালে ছুটিতে শীর্ষে ইয়েমেন, বাংলাদেশে ৪০ দিন
  • মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল

মধ্যপ্রাচ্যের সুন্নিপ্রধান দেশ ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী বিদ্রোহী গোষ্ঠী হুথি নিজ দেশের তরুণী মডেল ও অভিনেত্রী ইন্তেজার আল-হাম্মাদির বিরুদ্ধে একটি অপরাধ সংশ্লিষ্ট তদন্ত শুরু করার পরিকল্পনা করছে বলে বুধবার জানিয়েছেন ওই মডেলের আইনজীবী খালেদ মোহাম্মদ আল-কামাল। গত ২০ ফেব্রুয়ারি ইয়েমেনের সানা অঞ্চলের একটি রাস্তা থেকে ইন্তেজারকে তুলে নিয়ে যায় বিদ্রোহীরা।

ইন্তেজার ও তার দুই বান্ধবীকে অপহরণের ঘটনাটি হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে ভিন্নমতাবলম্বী ও স্বাধীনচেতা নারীদের ওপর সাম্প্রতিকতম আক্রমণগুলোর একটি।

ইন্তেজার আল-হাম্মাদি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম 'আরব নিউজ'কে আল-কামাল জানান, এই বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত ওয়েস্ট সানা আদালতের একজন প্রসিকিউটর আগামী রোববার ইন্তেজারকে জেরা করবেন।

'আমার ক্লায়েন্টকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে', এ কথা টেলিফোনে আল-কামাল জানালেও হুথির অপহরণ সম্পর্কিত ব্যাখ্যার কোনো তথ্য দেননি তিনি।

ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, তিন অভিনেত্রী একটি ড্রামা সিরিজের শুটিংয়ে যাওয়ার সময় সানা অঞ্চলের হাদ্দা স্ট্রিটে তাদের গাড়ির পথরোধ করে বিদ্রোহীরা এবং তাদেরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ইন্তেজার আল-হাম্মাদি। ছবি: সংগৃহীত

ইয়েমেনি পিতা ও ইথিওপিয়ান মায়ের সন্তান ইন্তেজার আল-হাম্মাদি নিজ দেশের রক্ষণশীল সমাজে বেড়ে ওঠা সত্ত্বেও মডেল হওয়ার সাহস দেখিয়েছিলেন। ইয়েমেনের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত তার বেশ কিছু ছবি প্রকাশ হওয়ার পর ২০ বছর বয়সী এই তরুণী রাতারাতি সুপরিচিত হয়ে ওঠেন। স্থানীয় একটি টেলিভিশনের টক শোতে আন্তর্জাতিক সুপারমডেল হওয়ার স্বপ্ন প্রকাশ করেছিলেন তিনি।

ইন্তেজারসহ অপহৃত অভিনেত্রীদের বিরুদ্ধে চিরাচরিত ইসলামিক ড্রেস কোড ভাঙার দায়ে অভিযোগ এনেছে হুথি।

@ilhan @SpeakerPelosi @UN_Women She is a common person and a model in Yemen kidnaped by Houthi terrorists. She is not Lojain so she won't be serving your political agenda. But sure let's see if you all are really serious about women's safety without political benefits. https://t.co/4cy5qQs7Ki— فرقان (@iamfurqan_) April 12, 2021

এই অপহরণকাণ্ডে হুথির বিরুদ্ধে ইয়েমেনের অভ্যন্তরে ও বাইরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশটির সরকার ও মানবাধিকার সংগঠনগুলো নারীদের আল কায়েদার মতো সন্ত্রাসী সংগঠনগুলোর মতো নিপীড়ন করার অভিযোগ তুলেছে সংগঠনটির বিরুদ্ধে।

  • সূত্র: আরব নিউজ

Related Topics

টপ নিউজ / বিনোদন

ইন্তেজার আল-হাম্মাদি / মডেল / হুথি / ইয়েমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?
  • দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ছাপিয়ে যেভাবে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব ও আরব আমিরাত
  • ২০২৫ সালে ছুটিতে শীর্ষে ইয়েমেন, বাংলাদেশে ৪০ দিন
  • মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab