Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
অনলাইন হয়রানির বিরুদ্ধে খোলা চিঠিতে স্বাক্ষর করলেন বিশ্বের প্রভাবশালী ২০০ নারী 

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট 
01 July, 2021, 10:20 pm
Last modified: 01 July, 2021, 10:26 pm

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • যুদ্ধ কি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বাস্তবায়ন? মার্কিন জনগণের উদ্দেশে পেজেশকিয়ানের খোলা চিঠি
  • ‘সংখ্যালঘু হওয়ায় ১৩ মাস কারাগারে, আমি মুক্তি চাই’: আদালতে আসামির খোলা চিঠি
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন: সালাহউদ্দিন

অনলাইন হয়রানির বিরুদ্ধে খোলা চিঠিতে স্বাক্ষর করলেন বিশ্বের প্রভাবশালী ২০০ নারী 

স্বাক্ষরকারীদের মধ্যে আছেন- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, সাবেক মার্কিন টেনিস খেলোয়াড় বিলি জিন কিং, ব্রিটিশ অভিনেত্রী থান্ডিওয়ে নিউটন এবং এমা ওয়াটসন।
টিবিএস রিপোর্ট 
01 July, 2021, 10:20 pm
Last modified: 01 July, 2021, 10:26 pm
ছবি: পিক্সা বে থেকে সংগৃহীত

সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে নারীদের হয়রানি বন্ধে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্বের প্রভাবশালী ২০০ নারী ব্যক্তিত্ব। 

স্বাক্ষরকারীদের মধ্যে আছেন- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, সাবেক মার্কিন টেনিস খেলোয়াড় বিলি জিন কিং, ব্রিটিশ অভিনেত্রী থান্ডিওয়ে নিউটন এবং এমা ওয়াটসন। লিঙ্গ সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত জাতিসংঘের জেনারেশন ইক্যুয়ালিটি ফোরামে চিঠিটি প্রকাশিত হয়। 

চিঠিতে জুলিয়া গিলার্ড লিখেছেন, "অনলাইন পরিসরে নারীরা হয়রানি মুক্ত নন। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী হলেও অন্যান্য নারীর মতো আমিও প্রতিদিন অনেক কুৎসিত বার্তা পাই। বেশিরভাগ ক্ষেত্রেই এসব বার্তায় লিঙ্গ বৈষম্যমূলক ও কুরুচিপূর্ণ ইঙ্গিত থাকে।"

নারীরা এখনও এধরনের নিগ্রহের শিকার হওয়ার তিনি প্রচণ্ড ক্ষুদ্ধ ও হতাশ বলেও জানান।

ফেসবুক, গুগল, টিকটক ও টুইটার- এর প্রধান নির্বাহীদের উদ্দেশ্যে প্রকাশিত হয় চিঠিটি। সেখানে তাদের উদ্দেশ্যে বলা হয়, "আপনাদের প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ নিরাপদ করে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। বিষয়টি নিশ্চিত করাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।"  

চিঠিটি প্রকাশের পর দেওয়া প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমগুলোর মুখ্য নির্বাহীরা জানান, হয়রানিমূলক আচরণ রিপোর্টের ব্যবস্থা উন্নতকরণের পাশাপাশি অনলাইনে প্রদর্শিত কন্টেট কারা দেখতে পারবেন এবং কারা নারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন- তার একটি কার্যকর সমাধানের চেষ্টা করা হচ্ছে।  

তবে কিছু অধিকার কর্মীর অভিযোগ এসব প্রতিশ্রুতি যথেষ্ট নয়।

এব্যাপারে অনলাইনে নারীদের প্রতি আক্রমণ বন্ধে কাজ করা, #শি-পারসিস্টেড গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা লুসিনা ডি মেকো বলেন, "এধরনের অস্পষ্ট বিবৃতি দিয়ে প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের দায় এড়ানো এবং ইতিবাচক প্রচারণার সুযোগ পায়। অথচ তারা নিজেদের সাইটের কন্টেট মডারেশন বা প্রোগ্রাম অ্যালগরিদমকে আশালীন আচরণকারীদের জন্য শাস্তিযোগ্য করার উদ্যোগ নিচ্ছে না। তাই নিগ্রহের বোঝা এখনও নারীর কাঁধেই চাপানো হচ্ছে।" 

প্রভাবশালী নারীদের চিঠিতে হয়রানির দিকটি উল্লেখ করে বলা হয়, "২১ শতকের  নগর কেন্দ্র ইন্টারনেট। এখানে তর্ক-বিতর্ক চলে, গড়ে ওঠে নতুন নতুন সম্প্রদায়, চলে পণ্যের বেচাকেনা ইত্যাদি। কিন্তু, এখানে মানুষের পরিচিতও তৈরি হয়, ইন্টারনেট দুনিয়া তার সুনাম ও ভাবমূর্তি প্রতিষ্ঠার সঙ্গেও জড়িত। কিন্তু, নারীদের প্রতি বিপুল হয়রানির ঘটনায় প্রমাণ হয়, ডিজিটাল এই নগরকেন্দ্র আর সুরক্ষিত নয়। লিঙ্গ সমতা প্রতিষ্ঠার পথে যা একটি বড় রকমের বাধা।"  

 

Related Topics

টপ নিউজ

লিঙ্গ সমতা / অনলাইনে নারী নিগ্রহ / সামাজিক মাধ্যমে লিঙ্গ বৈষম্য / খোলা চিঠি / নারী অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • যুদ্ধ কি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বাস্তবায়ন? মার্কিন জনগণের উদ্দেশে পেজেশকিয়ানের খোলা চিঠি
  • ‘সংখ্যালঘু হওয়ায় ১৩ মাস কারাগারে, আমি মুক্তি চাই’: আদালতে আসামির খোলা চিঠি
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন: সালাহউদ্দিন

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net