Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রির আহ্বান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
18 March, 2022, 10:00 am
Last modified: 18 March, 2022, 10:01 am

Related News

  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক

সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রির আহ্বান

গত বুধবার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে সরকার নির্ধারিত দরের বাইরে ভোজ্যতেল বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
18 March, 2022, 10:00 am
Last modified: 18 March, 2022, 10:01 am

সরকার নির্ধারিত দামে পাইকারি বাজারে সয়াবিন ও পাম তেল বেচাকেনা করার আহ্বান জানিয়েছেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্টিজ অ্যাসোসিয়েশনের নেতারা। 

সংগঠনটির সভাপতি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "সরকার নির্ধারিত দামে কারখানা থেকে ভোজ্যতেল কিনুন। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করবেন না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।"  

বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জে সংগঠনটির কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের অর্ধশতাধিক ব্যবসায়ী অংশ নিয়ে এ বিষয়ে আলোচনা করেন। এসময় সরকার নির্ধারিত দামের চেয়ে পরিশোধন কারখানাগুলো বেশি দরে বিক্রি করলেও ব্যবসায়ীরা বেচাকেনা করবেন না বলে জানান।

এর আগে গত বুধবার (১৬ মার্চ) এই বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে সরকার নির্ধারিত দরের বাইরে ভোজ্যতেল বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্টিজ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজসহ ব্যবসায়ী নেতারা।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্টিজ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবুল বশর চৌধুরী বলেন, 'সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে। তাই সবাইকে মানতে হবে। আমদানি ও পাইকারি পর্যায়ে কোন পণ্য কত দিন রাখা যাবে, তা নিয়ে সরকারকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। তবেই ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে।'

উল্লেখ্য, বিশ্বব্যাপী ভোজ্যতেলের দামের ঊর্ধ্বগতির মধ্যে গত ৬ ফেব্রুয়ারি দেশীয় বাজারে দাম নির্ধারণ করে দেয় সরকার। মিলগেটে সয়াবিনের দাম ১৪০ টাকা, খুচরায় খোলা সয়াবিনের দাম ১৪৩ টাকা, পাম তেলের মিলগেটে দাম লিটারপ্রতি ১৩০ টাকা এবং খুচরায় তা ১৩৩ টাকা নির্ধারণ করা হয়। 
 
Related Topics

টপ নিউজ

ভোজ্যতেল / ভোজ্যতেলের দাম / পাম অয়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net