Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ঋণ সুবিধা বাড়াতে ক্রেডিট রেটিং শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 February, 2022, 09:25 am
Last modified: 24 February, 2022, 02:07 pm

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ঋণ সুবিধা বাড়াতে ক্রেডিট রেটিং শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক 

তবে ‘আনএকসেপ্টেবল’ পর্যায়ে গ্রাহকদের কোনো পরিস্থিতিতেই নতুন ঋণ দিতে পারবে না ব্যাংকগুলো।
টিবিএস রিপোর্ট
24 February, 2022, 09:25 am
Last modified: 24 February, 2022, 02:07 pm

দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করতে নতুন করে ঋণ সুবিধা ও চলমান ঋণ নবায়নের ক্ষেত্রে ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং (আইসিআরআর) সংক্রান্ত নীতিমালায় কিছুটা শিথিলতা এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে যাদের রেটিং পয়েন্ট ৫০ এর নিচে নয় (আনএকসেপ্টেবল), তারাও সর্বোচ্চ দুইবার তাদের ঋণ নবায়ন করতে পারবে। যদিও আগে যাদের রেটিং ৫৫ পর্যন্ত তারা এ সুবিধা গ্রহণ করতে পারতো।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়। তবে এ নির্দেশনা এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

তবে 'আনএকসেপ্টেবল' পর্যায়ে গ্রাহকদের কোনো পরিস্থিতিতেই নতুন ঋণ দিতে পারবে না ব্যাংকগুলো, যতক্ষণ না আগের ঋণ শতভাগ নগদ পরিশোধ হয় অথবা জামানত দিয়ে ঋণটি পূরণ করে। 

সার্কুলারে বলা হয়, গত ২০২০ এবং ২০২১ সালের ব্যবসায়িক কার্যক্রম আগের বছরের তুলনায় স্বাভাবিক না থাকায় শিল্প, ব্যবসা ও সার্ভিস সেক্টরের কিছু কিছু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। তাই এ সকল প্রতিষ্ঠানকে নতুনভাবে ঋণ গ্রহণ ও পূর্বের ঋণ নবায়ণের জন্য এমন সুবিধা দেয়া হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক প্রণীত আইসিআরআর নীতিমালা অনুযায়ী, ঋণ প্রদানকারী ব্যাংক একজন গ্রাহকের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী বিশ্লেষণ করে এক্সিলেন্ট, গুড, মার্জিনাল ও আনএকসেপ্টেবল এ চার শ্রেণিতে ভাগ করবে।

কোনো গ্রাহক 'এক্সিলেন্ট' (গড় পয়েন্ট ৭৫ বা তার চেয়ে বেশি) রেটিং পেলে ব্যাংক তাকে ঋণ দিতে পারবে। এ ধরনের রেটিং পাওয়া গ্রাহকদের ভালো আয় থাকায় শক্তিশালী ঋণ পরিশোধ সক্ষমতা রয়েছে। অভিজ্ঞতা ও ব্যবস্থাপনায় খুব ভালো দক্ষতা রয়েছে। 

'গুড' (গড় পয়েন্ট ৬৫, কিন্তু ৭৫-এর নিচে) রেটিং পেলেও ব্যাংক তাকে ঋণ দিতে পারবে। এ শ্রেণির গ্রাহকদের 'এক্সিলেন্টের' মতো শক্তিশালী অবস্থান না থাকলেও আয়ের ধারাবাহিকতা রয়েছে। ঋণ পরিশোধের পূর্ব ইতিহাসও ভালো।

আর 'মার্জিনাল' (গড় পয়েন্ট ৫০ এর বেশি, কিন্তু ৬৫-এর নিচে) রেটিংধারী গ্রাহককে পুরনো ঋণ নবায়ন বা নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যাংককে। এ বিভাগটিতে সম্ভাব্য দুর্বলতা রয়েছে, যা ম্যানেজমেন্টের ঘনিষ্ঠ মনোযোগের দাবি রাখে।

এর আগে গত বছরের ২৩ ফেব্রুয়ারি সার্কুলারে বলা হয়, অর্থনীতিতে কোভিড-১৯ এর প্রভাব বিবেচনায় ঋণ বিতরণ স্বাভাবিক রাখতে ২০২১ সালে গ্রাহকের ক্রেডিট রিস্ক রেটিং করতে আগের ২০২০ অথবা ২০১৯ এর আর্থিক বিবরণী বিবেচনায় নেয়া যাবে।    

Related Topics

টপ নিউজ

ঋণ সুবিধা / বাংলাদেশ ব্যাংক / ক্রেডিট রেটিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net