Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
পরিবেশবান্ধব স্বীকৃতি পেল আরও দুই পোশাক কারখানা  

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 January, 2022, 10:40 am
Last modified: 11 January, 2022, 03:02 pm

Related News

  • পরিবেশবান্ধব না হলে জাহাজভাঙা ব্যবসা ছাড়তে হবে: নৌ উপদেষ্টা
  • উইজডম অ্যাটায়ার্স: প্রথমবারের মতো রপ্তানি পণ্যের ট্যাগে যুক্ত হলো বাংলা
  • বিশ্বের শীর্ষ ১০০ লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরির অর্ধেকই বাংলাদেশে
  • সবুজ সনদ পেল আরও ৩ পোশাক কারখানা
  • সবুজ কারখানার বিজয়ের গল্প

পরিবেশবান্ধব স্বীকৃতি পেল আরও দুই পোশাক কারখানা  

ইউএসজিবিসির পরিবেশবান্ধব কারখানা হিসেবে শীর্ষে থাকা ১০টি কারখানা মধ্যে ৭টিই বাংলাদেশের।
টিবিএস রিপোর্ট
11 January, 2022, 10:40 am
Last modified: 11 January, 2022, 03:02 pm

পরিবেশবান্ধব কারখানা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) সনদ পেয়েছে দেশের আরও দুই পোশাক কারখানা। এর মধ্যে একটি হলো শারমিন গ্রুপের শারমিন অ্যাপারেলস ও শারমিন ফ্যাশনস লিমিটেড যেটি এই মানদণ্ডের সর্বোচ্চ স্বীকৃতি প্লাটিনাম সনদ পেয়েছে। অপর কারখানা এ এম ডিজাইন লিমিটেড পেয়েছে গোল্ড সনদ। 

আলোচ্য দুটি কারখানা মিলিয়ে দেশে এখন ইউএসজিবিসির লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ১৫৫।

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সোমবার এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, আলোচ্য কারখানা দুটি গত ১২ ডিসেম্বর এ সনদ পায়।

ইউএসজিবিসি ট্রান্সফরমেশন পারফরম্যান্স, শক্তি, পানি, বর্জ্য ব্যবস্থাপনা সহ কয়েকটি মূল্যায়নের ভিত্তিতে ক্রাইটেরিয়া নির্ধারণ করে থাকে। এর মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম, যার অর্থ হলো পরিবেশবান্ধব হিসেবে কারখানাগুলো সব ধরনের কমপ্লায়েন্সের শর্ত মেনে চলে।

এছাড়াও পারফরম্যান্সের ভিত্তিতে যথাক্রমে গোল্ড, সিলভার ও কেবল 'সার্টিফায়েড' হিসেবে সনদ দিয়ে থাকে।

দেশে ১৫৫টি সনদপ্রাপ্ত কারখানার মধ্যে প্লাটিনাম সনদ রয়েছে ৪৬টির, গোল্ড সনদ রয়েছে ৯৫টি কারখানার, ১০টি কারখানার রয়েছে সিলভার সনদ আর ন্যূনতম সনদ রয়েছে ৪টি কারখানার।

২০০১ সালে দেশে প্রথম কোনো কারখানাকে পরিবেশবান্ধব সনদ প্রদান করা হয়। সদ্য সমাপ্ত ২০২১ সালে ২৪টি কারখানা এই সনদ পেয়েছে। সবচেয়ে বেশি ২৮টি কারখানা পরিবেশবান্ধব হিসেবে স্বীকৃতি পেয়েছিলো ২০১৯ সালে।  

প্রসঙ্গত, ইউএসজিবিসির পরিবেশবান্ধব কারখানা হিসেবে শীর্ষে থাকা ১০টি কারখানা মধ্যে ৭টিই বাংলাদেশের।  
 
 

Related Topics

টপ নিউজ

পরিবেশবান্ধব কারখানা / সবুজ কারখানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • পরিবেশবান্ধব না হলে জাহাজভাঙা ব্যবসা ছাড়তে হবে: নৌ উপদেষ্টা
  • উইজডম অ্যাটায়ার্স: প্রথমবারের মতো রপ্তানি পণ্যের ট্যাগে যুক্ত হলো বাংলা
  • বিশ্বের শীর্ষ ১০০ লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরির অর্ধেকই বাংলাদেশে
  • সবুজ সনদ পেল আরও ৩ পোশাক কারখানা
  • সবুজ কারখানার বিজয়ের গল্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net