Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
চাটুকারিতা করে বিদেশ থেকে ঋণ নেব না: গভর্নর মনসুর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 March, 2025, 07:00 pm
Last modified: 04 March, 2025, 07:07 pm

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

চাটুকারিতা করে বিদেশ থেকে ঋণ নেব না: গভর্নর মনসুর

তিনি বলেন, চলতি অর্থবছরে আমাদের প্রবাসী আয় হবে প্রায় ২৯ বিলিয়ন ডলার। এছাড়া রপ্তানি আয় যদি আমাদের ৫০ বিলিয়নও হয়— তারপরও আমাদের আমদানি বাবদ পরিশোধ করে ১০ বিলিয়ন ডলার অতিরিক্ত থাকবে।’
টিবিএস রিপোর্ট
04 March, 2025, 07:00 pm
Last modified: 04 March, 2025, 07:07 pm
আহসান এইচ মনসুর/ অলংকরণ- টিবিএস

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমাদের ব্যালেন্স অব পেমেন্ট (লেনদেনের ভারসাম্য) খুবই ইমপ্রুভ হয়েছে, বর্তমানে আমাদের ফরেন সেভিংস পজিশন খুবই স্ট্রং, আমরা বিদেশে থেকে চাটুকারিতা করে ঋণ আনব না।

আজ মঙ্গলবার (৪ মার্চ) দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত ব্যাংকখাতের পুনরুদ্ধার নিয়ে গোলটেবিল আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সরকারি ঋণ যে চক্রের মধ্যে রয়েছে, তাতে 'চাটুকারিতা করে বিদেশ থেকে টাকার আনার পক্ষে আমি নই। উই হ্যাভ ইসুজ ওয়ার্কিং অন আইএমএফ, তবে আমরা কম্প্রোমাইজ করব না।'  বাংলাদেশের বৈদেশিক আর্থিক অবস্থান এখন খুবই শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি।

মনসুর বলেন, 'আমাদের সরকারের বাজেট ঘাটতি মেটাতে রাজস্ব আদায়ই হলো একমাত্র সমাধান। রেভিনিউ বাড়াতে পাড়লে আমাদের আইএমএফ এর দিকে তাকাতে হবে না। আমি ইতোমধ্যে আইএমএফকে বলেছি আমাদের আইএমএফ'র টাকা দরকার নেই।'

তিনি বলেন, চলতি অর্থবছরে আমাদের প্রবাসী আয় হবে প্রায় ২৯ বিলিয়ন ডলার। এছাড়া রপ্তানি আয় যদি আমাদের ৫০ বিলিয়নও হয়— তারপরও আমাদের আমদানি বাবদ পরিশোধ করে ১০ বিলিয়ন ডলার অতিরিক্ত থাকবে।'

'বর্তমানে আমাদের সমস্যা হচ্ছে ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি বাড়াতে পারছি না। বেসরকারি খাতের সেভিংস বাড়ছে না। তবে আমরা যদি লেনদেনের ভারসাম্যকে ইমপ্রুভ করতে পারি, দ্যাট ইজ হেল্প আওয়ার সেভিং গ্রেস। দ্যাটস ইজ ওয়ান ওয়ে টু গ্রো সেভিংস। আমাদের ব্যালেন্স অব পেমেন্ট আগের সরকারের আমলে নেগেটিভ ছিল— এখন পজিটিভে চলে এসেছে।'

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, 'আমাদের ফরেন সেভিংস (বৈদেশিক মুদ্রার সঞ্চয়) বেড়েছে, যার কারণ আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স (চলতি হিসাবের ভারসাম্য) ইতিবাচক রয়েছে। আর্থিকখাতের ইতিবাচকতার জন্য বিদেশ থেকে প্রবাসীদের আমানত আরও বাড়াতে হবে।'

'আমাদের বেসরকারিখাতের ওপর কাজ করতে হবে; বিশেষ করে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে। সেটা হতে পারে স্টক মার্কেটে, হতে পারে অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) এর মাধ্যমে। ব্যাংকগুলো ওবিইউ এর মাধ্যমে ক্যাশ ফ্লো ইনজেক্ট করা, ডিপোজিট মোবিলাইজেশন করতে পারবে। আমাদের অনাবাসী বাংলাদেশী আছে, তাদের ডিপোজিট দেশে আনতে দেশের ব্যাংকগুলো তৎপরতা বাড়াতে হবে। এটা করতে পারলে আমাদের ব্যালেন্স অব পেমেন্টে আরও পজেটিভ হবে।'

Related Topics

টপ নিউজ

আহসান এইচ মনসুর / গভর্নর / বাংলাদেশ ব্যাংক / বিদেশি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net