Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
বাজারে সব জিনিসের দাম একসাথে কমে যাবে, এটা আশা করা ঠিক না: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 January, 2025, 01:40 pm
Last modified: 26 January, 2025, 04:46 pm

Related News

  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বড় আমদানিকারক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের
  • বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন: গভর্নরকে লেখা চিঠিতে কী বলেছেন অর্থ উপদেষ্টা?

বাজারে সব জিনিসের দাম একসাথে কমে যাবে, এটা আশা করা ঠিক না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা বলেন, আপনারা কর পরিশোধ করুন। আমি নিশ্চিত করছি, চেয়ার-টেবিলের নিচ দিয়ে কোনো অযৌক্তিক বা বেআইনি দাবি করা হবে না।
টিবিএস রিপোর্ট
26 January, 2025, 01:40 pm
Last modified: 26 January, 2025, 04:46 pm
স্কেচ: টিবিএস

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে সব জিনিসের দাম যেভাবে একসাথে বাড়ে না, তেমনি সব জিনিসের দাম একসাথে কমে যাবে, এটাও আশা করি না।

আজ রোববার রাজধানীর আগারগাঁও আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অর্থ উপদেষ্টা তার বক্তব্যে ব্যবসায়ীদের কর ও ভ্যাট পরিশোধে উৎসাহিত করেছেন। তিনি বলেন, আপনারা কর পরিশোধ করুন। আমি নিশ্চিত করছি, চেয়ার-টেবিলের নিচ দিয়ে কোনো অযৌক্তিক বা বেআইনি দাবি করা হবে না। অফিসিয়াল কার্যক্রমের বাইরে কোনো চাহিদা থাকবে না। 

কাস্টমস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রাজস্ব আহরণে সহায়তা করুন। তবে জোর করে চাপ সৃষ্টি করবেন না। পেশাদার আচরণ বজায় রাখুন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বর্তমানে রাজস্ব আহরণ এবং ব্যয় দুটোই চ্যালেঞ্জিং। আয় বাড়াতে হবে, কিন্তু যৌক্তিক ব্যয় নিশ্চিত করতে হবে। নির্বিচারে ব্যয় করা উচিত নয়।

অর্থ উপদেষ্টা জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে মানুষের কষ্টের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, মাঝে মাঝে এমন আলোচনা শোনা যায় যেন মনে হয় বাংলাদেশ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। দেশে কোনো কিছু ঠিক নেই—এমন ধারণা সৃষ্টি হয়। 

তিনি আরও বলেন, আলুর দাম কমেছে, পেঁয়াজের দামও কমেছে, তবে চালের দাম বেড়ে গেছে। এরকম বলা হয় যেন চালের দাম এক হাজার টাকা কেজি হয়ে গেছে। পৃথিবীর কোনো দেশেই একসাথে সব পণ্যের দাম কমে না, আবার সব পণ্যের দাম একেবারে বাড়বে এমন আশা করা যায় না। তবে এটা সত্য যে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে, অনেকের জন্য কিছু জিনিস ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তবে সরকার এই পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা করছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো। একশোর মধ্যে তুমি আজকে সত্তর পেয়েছ, ভালো করেছ। আবার কেউ বলতে পারে, একশোর মধ্যে একশো-ই পেলে না কেন? এ রকম করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না।

তিনি আরও বলেন, ভ্যাট-ট্যাক্স বাড়ানো নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু কেন বাড়ানো হলো ভেতরের সেই খবর সরকারের বলা সম্ভব হয় না। অতএব খারাপ কাজের ভর্ৎসনা করার পাশাপাশি ভালো কাজের প্রশংসাও করা দরকার। তবে যারা ক্রিটিক্যাল মনের তারা সব জায়গায় দোষ খোঁজেন। 

Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / নিত্যপণ্যের দাম / সালেহ উদ্দিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বড় আমদানিকারক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের
  • বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন: গভর্নরকে লেখা চিঠিতে কী বলেছেন অর্থ উপদেষ্টা?

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net