Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
উচ্চ মূল্যস্ফীতিতে দারিদ্র্যের ঝুঁকিতে ১.৭৮ কোটি মানুষ: র‍্যাপিড

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
15 December, 2024, 04:45 pm
Last modified: 15 December, 2024, 04:55 pm

Related News

  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে  
  • ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়নে টাকা ছাপাবে না সরকার: প্রধানমন্ত্রী   

উচ্চ মূল্যস্ফীতিতে দারিদ্র্যের ঝুঁকিতে ১.৭৮ কোটি মানুষ: র‍্যাপিড

ড. এম এ রাজ্জাক বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের পলিসি, দুনীতি ও অনিয়মের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। মূল্যস্ফীতি অতিমাত্রায় বেড়েছে অতিরিক্ত টাকা (ছাপিয়ে) সরবরাহের কারণে।
টিবিএস রিপোর্ট 
15 December, 2024, 04:45 pm
Last modified: 15 December, 2024, 04:55 pm
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক কর্মশালায় গবেষণার ফলাফল তুলে ধরা হয়। আজ রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে। ছবি: টিবিএস

২০২২ সালের পরের দুই বছরে ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের মানুষের ক্রয় সক্ষমতা কমেছে, এতে নতুন করে ৭৮ লাখ মানুষ দারিদ্র্যসীমায় এসেছে, আর প্রায় এক কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকির মধ্যে এসেছে। এর মধ্যে আগে দরিদ্র ছিল, এমন মানুষের মধ্যে ৩৮ লাখ চরম দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে। অর্থাৎ, সব মিলিয়ে ১ কোটি ৭৮ লাখ মানুষ নতুন করে হয় দরিদ্র হয়েছে বা দারিদ্র্যের ঝুঁকির মধ্যে এসেছে - উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে সেভাবে আয় না বাড়ার ব্যবধানের কারণে।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

আজ রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি' শীর্ষক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়।

র‍্যাপিড চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক গবেষণাটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন অন্তবতী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।

এম এ রাজ্জাক বলেন, দারিদ্র্য যে হারে বেড়েছে প্রকৃত মজুরি সে হারে বাড়েনি। ফলে দারিদ্র্য ও তাঁর ঝুঁকি বেড়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পলিসি, দুনীতি ও অনিয়মের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। অতিমাত্রায় মূল্যস্ফীতি বেড়েছে অতিরিক্ত টাকা (ছাপিয়ে) সরবরাহের কারণে।

র‍্যাপিডের পরিচালক ড. মোহাম্মদ দ্বীন ইসলাম বলেন, 'ভোক্তার ক্রয় সক্ষমতা কমে যাওয়ার কারণে দারিদ্র্য ও তাতে পড়ার ঝুঁকি বেড়ে গেছে।'

এদিকে সম্প্রতি মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে অন্তত এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আসছে জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে। আর আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮০ শতাংশ। গ্রামাঞ্চলে এর পরিমাণ ১৩.৪১ শতাংশ ও শহরে ১৪.৬৩ শতাংশ।
 

Related Topics

টপ নিউজ

মূল্যস্ফীতি / দারিদ্র্য / রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে  
  • ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়নে টাকা ছাপাবে না সরকার: প্রধানমন্ত্রী   

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net