Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়নে টাকা ছাপাবে না সরকার: প্রধানমন্ত্রী   

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2026, 04:15 pm
Last modified: 29 April, 2026, 04:21 pm

Related News

  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে সরকার ও অ্যামচেম একসঙ্গে কাজ করবে: বাণিজ্যমন্ত্রী
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা শুরু

ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়নে টাকা ছাপাবে না সরকার: প্রধানমন্ত্রী   

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, ‘এটা (ফ্যামিলি কার্ড) রাষ্ট্রের একটা বিনিয়োগ, যার মাধ্যমে ধীরে ধীরে স্থানীয় শিল্প ও কর্মসংস্থান গড়ে উঠবে। তাই আমাদের হিসাব হচ্ছে—এর ফলে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে।’
টিবিএস রিপোর্ট
29 April, 2026, 04:15 pm
Last modified: 29 April, 2026, 04:21 pm
ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, সরকারের চালু করা 'ফ্যামিলি কার্ড' ও 'কৃষক কার্ড' জাতীয় বাজেটে কিংবা মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তার সরকার নতুন করে টাকা ছাপাবে না বলেও তিনি জানান। 

আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

এক সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, '৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে হলে বছরে ১ লাখ ২০ হাজার কোটি টাকা খরচ হবে। এর প্রক্রিয়াগত ব্যয়সহ মোট খরচ দাঁড়াবে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা। আবার ২ কোটি ৭৫ লাখ কৃষককে 'কৃষক কার্ড' দেওয়া হবে, সেখানেও সাত হাজার কোটি টাকা খরচ হবে। এটি দেশের অর্থনীতিকে কতটুকু স্বনির্ভর করবে? এ অর্থ কি বর্তমানে চলমান সামাজিক সুরক্ষা খাত থেকে কেটে বরাদ্দ দেওয়া হচ্ছে, নাকি নতুন করে এ খাতে টাকা দেওয়া হচ্ছে? সে ক্ষেত্রে মূল্যস্ফীতি ঘটার সম্ভাবনা আছে কি না, সেটি পরীক্ষা-নিরীক্ষা হয়েছে কি না?' 

জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা নির্বাচনের আগে জনগণকে যে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, সেই ফ্যামিলি কার্ডটি মানুষ গ্রহণ করেছে এবং আপনি (হাসনাত আবদুল্লাহ) নিজেও এর সাক্ষী। আপনার নির্বাচনি এলাকায় আপনাকেও নারীরা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ডের জন্য। আপনি উত্তরে বলেছেন, যে মুহূর্তে সরকার ফ্যামিলি কার্ড দেবে, আপনি সেগুলো তাদের মাঝে বিলি করার চেষ্টা করবেন।' 

প্রধানমন্ত্রী আরও বলেন, 'পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটা করা সম্ভব নয়। পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর জন্য সবার তথ্য সংগ্রহ করতে হবে। প্রথম পর্যায়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ধীরে ধীরে বাজেটে বরাদ্দ রেখে কার্ডের সংখ্যা বাড়ানো হবে।' 

সরকারপ্রধান বলেন, 'আমাদের হিসাব-নিকাশ অনুযায়ী, এতে বাজেটের ওপর বাড়তি চাপ পড়ার তেমন কারণ নেই। বর্তমানে সরকারের যতসংখ্যক সামাজিক সুরক্ষা প্রকল্প চালু আছে, তার সব কটির অর্থ সহযোগিতা যোগ করা হলে ফ্যামিলি কার্ডের পরিমাণের সমান হবে না।' 

সামাজিক সুরক্ষা খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা গবেষণা করে দেখেছি, অনেক ব্যক্তি আছেন যারা এককভাবে কয়েকটি সুবিধা পাচ্ছেন। সেগুলোকে আমরা কাটডাউন করব; তবে সব কটিকে কাটডাউন করব না। এভাবে সমন্বয় করে আমরা ধীরে ধীরে লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে নিয়ে যাব।' 

ফ্যামিলি কার্ডের অর্থনৈতিক প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'ফ্যামিলি কার্ড পাওয়া ব্যক্তিদের কেউ বলছেন জামাকাপড় কিনবেন, কেউ বলছেন বাচ্চাদের জন্য বই কিনবেন। যে মানুষগুলো এই সুবিধা পাচ্ছেন, তারা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেন না; তারা প্রয়োজনীয় মৌলিক জিনিস ব্যবহার করেন। তাদের ব্যবহৃত সেই পণ্যগুলো দেশীয় কারখানায় তৈরি। ফলে ফ্যামিলি কার্ডের টাকা গ্রামীণ অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। এটি স্থানীয় শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কর্মসংস্থান বাড়াবে।' 

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, 'এটা (ফ্যামিলি কার্ড) রাষ্ট্রের একটা বিনিয়োগ, যার মাধ্যমে ধীরে ধীরে স্থানীয় শিল্প ও কর্মসংস্থান গড়ে উঠবে। তাই আমাদের হিসাব হচ্ছে—এর ফলে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / ফ্যামিলি কার্ড / মূল্যস্ফীতি / কৃষক কার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে সরকার ও অ্যামচেম একসঙ্গে কাজ করবে: বাণিজ্যমন্ত্রী
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা শুরু

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net