Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ধীর গতিতে হলেও ব্যাংকে ফিরতে শুরু করেছে টাকা

অর্থনীতি

তন্ময় মোদক
12 December, 2024, 08:45 am
Last modified: 12 December, 2024, 08:50 am

Related News

  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • বিএনপি ব্যাংক খাতে চলমান সংস্কার অব্যাহত রাখবে: গভর্নরকে অর্থমন্ত্রী
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান

ধীর গতিতে হলেও ব্যাংকে ফিরতে শুরু করেছে টাকা

ব্যাংকারদের মতে, ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ধীরে ধীরে ফিরতে থাকায় এবং অন্তর্বর্তী সরকারের অধীনে আর্থিক অনিয়ম কম হওয়ায় ব্যাংকে টাকা রাখার পরিমাণ বাড়ছে
তন্ময় মোদক
12 December, 2024, 08:45 am
Last modified: 12 December, 2024, 08:50 am
ছবি: সংগৃহীত

টানা দশ মাস ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বাড়তে থাকার পর, ধীর গতিতে হলেও গত দুইমাস ধরে ব্যাংকে ফিরতে শুরু করছে এসব টাকা।

ব্যাংকারদের মতে, ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ধীরে ধীরে ফিরতে থাকায় এবং অন্তর্বর্তী সরকারের অধীনে আর্থিক অনিয়ম কম হওয়ায় ব্যাংকে টাকা রাখার পরিমাণ বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত অক্টোবর মাসে আগের মাসের তুলনায় ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে ৫,৭৪৩ কোটি টাকা। অক্টোবর শেষে মানুষের হাতে ২.৭৮ লাখ কোটি টাকা রয়েছে। 

অবশ্য গতবছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ১৩ শতাংশ বেশি। চলতি বছরের সেপ্টেম্বর শেষে এর পরিমাণ ছিল ২.৮৪ লাখ কোটি টাকা। 

অর্থনীতিবিদদের মতে, ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বেড়ে গেলে সেটি অর্থনীতির জন্য ক্ষতিকর হয়। কারণ, ব্যাংকের বাইরে থাকলে টাকার হাতবদল হওয়া কমে যায়, যেটি দিনশেষে মানি ক্রিয়েশন কমিয়ে দেয়। 

মানুষের হাতে থাকা টাকা উল্লেখযোগ্য পরিমাণে ব্যাংকে ফিরলে একদিকে যেমন ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো হয়, অন্যদিকে ঋণযোগ্য তহবিলের পরিমাণ বাড়ায় দেশে বিনিয়োগ বাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। 

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ টিবিএসকে বলেন, রাজনৈতিকসহ নানান অস্থিরতা ও অনিয়মের কারণে ব্যাংক খাতে গ্রাহকদের আস্থার কিছুটা সংকট তৈরি হয়েছিল। এছাড়া মূল্যস্ফীতির কারণে মানুষের হাতে নগদ টাকা রাখার প্রবণতাও বেড়েছিল।

"তবে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ব্যাংকে টাকা ফেরত আসার মাধ্যমে আমরা গ্রাহকদের আস্থা ফিরে আসার বিষয়টিকেই দেখতে পাচ্ছি। গ্রাহকের আস্থা ফেরাতে ব্যাংকগুলো নতুন হিসাব খুলতে উদ্বুদ্ধ করার পাশাপাশি কাস্টমার সার্ভিস ডেভেলপমেন্টসহ বিভিন্ন প্রক্রিয়ায় ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে," বলেন তিনি।

ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার একটা বড় অংশ কালো টাকার মালিকদের কাছে থেকে থাকতে পারে মন্তব্য করে এই ব্যাংকার বলেন, "অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি কমেছে বলে অনেকের মতো আমিও ধারণা করছি। ফলে অর্থনীতিতে কালো টাকার প্রভাব কিছুটা হলেও কমেছে, যার কারণে ব্যাংক খাতে টাকা ফিরছে।"

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ ছিল ২.৪৬ লাখ কোটি টাকা। মূল্যস্ফীতির চাপের কারণে এরপর থেকে প্রতি মাসেই এই পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।

পরে গত জুলাই শেষে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ সর্বোচ্চ ২.৯২ লাখ কোটিতে পৌঁছায়। বেশ কয়েকদিন ইন্টারনেট বন্ধ এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়াসহ নানান কারণে অগাস্টে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হওয়ায় ওই মাসে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ খুব বেশি বাড়েনি। সেপ্টেম্বর থেকে ফিরতে শুরু করে ব্যাংকের বাইরে থাকা টাকা।

অক্টোবরে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকে জমা টাকার পরিমাণ ৭.২৮ শতাংশ বেড়ে ১৭.৫৫ লাখ কোটি টাকায় পৌঁছায়। আগের মাসের তুলনায় আমানতের পরিমাণ বাড়ে ১৪,২০৮ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, সেপ্টেম্বরে ব্যাংকে জমা বৃদ্ধির হার ছিল ৭.২৬ শতাংশ।

আর আগস্টে বার্ষিক জমা প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৭.০২ শতাংশে— যা ছিল ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ব্যাংকে টাকা জমা প্রবৃদ্ধির সর্বনিম্ন রেকর্ড ছিল ৬.৮৬ শতাংশ। 

বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও ভালো ব্যাংকগুলোতে ডিপোজিট বা আমানত অনেক বেড়েছে। পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোতে টাকা রাখতে গ্রাহকেরা ভরসা পাচ্ছেন না। তারা দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তুলে ভালো ব্যাংকগুলোতে এনে জমা করছেন। তারল্য পরিস্থিতি ভালো থাকায় এবং ঋণের চাহিদা কম থাকায় ভালো ব্যাংকগুলো আমানতের সুদহার কিছুটা কমিয়ে দিয়েছে।

একটি শীর্ষস্থানীয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, গ্রাহকেরা এখন আগের তুলনায় অনেক সচেতন হয়েছেন। আগে তারা বেশি সুদহার দেখে ব্যাংকে টাকা রাখতেন। তবে এখন সুদহারের বদলে একটি ব্যাংকের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিচ্ছেন। এটি গ্রাহক তো অবশ্যই, ব্যাংকগুলোর জন্যও ভালো। 

তিনি বলেন, "এতে যেসব ব্যাংক একটা সময় নীতিমালার তোয়াক্কা না করে কার্যক্রম চালিয়েছে, তারা সে রাস্তা থেকে সরে এসেছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করায় গ্রাহকেরা ধীরে ধীরে ব্যাংকের প্রতি আস্থা ফিরে পাচ্ছেন।"
 

Related Topics

টপ নিউজ

ব্যাংক খাত / ব্যাংক আমানত / ব্যাংকে টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • বিএনপি ব্যাংক খাতে চলমান সংস্কার অব্যাহত রাখবে: গভর্নরকে অর্থমন্ত্রী
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net