Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম বাড়ানোর প্রস্তাব মিল মালিকদের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 December, 2024, 09:00 am
Last modified: 07 December, 2024, 09:01 am

Related News

  • যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
  • সরবরাহ বাড়ার আশায় ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার জেরে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • সৌদি আরব ও হরমুজে নতুন উত্তেজনার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম বাড়ানোর প্রস্তাব মিল মালিকদের

টিবিএস রিপোর্ট
07 December, 2024, 09:00 am
Last modified: 07 December, 2024, 09:01 am
ফাইল ছবি: সংগৃহীত

ঢাকার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না এক লিটার ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল। খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন, মিল মালিকরা দাম বাড়ানোর জন্য বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। 

শুক্রবার (৬ ডিসেম্বর) কল্যাণপুর, হাতিরপুল ও মগবাজার এলাকার প্রায় ১৫টি দোকান দোকান ঘুরে দেখা গেছে, সর্বত্রই সয়াবিন তেলের ভয়াবহ সংকট। 

কারওয়ান বাজারের সব দোকানেও ছিল না তেল। আর যে দোকানে আছে, সেটাও প্রয়োজনের তুলনায় কম বলে জানান বিক্রেতারা। 

বোতলজান তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছে তিনটি মুদি দোকান ঘুরেও বোতলজাত সয়াবিন তেল পাননি জ্যোতি । বিআরটিসি মার্কেটে গিয়ে জানতে পারলেন, সেখানেও তেল নেই। জ্যোতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন , 'কিছু দোকানে ৫ লিটারের বোতলে তেল আছে, কিন্তু আমার প্রয়োজন ২ লিটার। সেটা পাচ্ছি না।' 

জ্যোতি দাঁড়িয়ে থাকা অবস্থায় দোকানদার আলমগীর হোসেন বলেন, 'আমরা তিন দিন ধরে কোনো বোতলজাত সয়াবিন তেল পাচ্ছি না। পাইকারি বিক্রেতারা বলছে, তেল সংকট। আমরা ক্রেতাদের কাছে তেল বিক্রি করতে পারছি না। যারা নিয়মিত ক্রেতা, তারা রাগ করছেন তেল কেন রাখি না আমরা।' 

বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা লিটার। খুচরা ব্যবসায়ীরা বলছেন, মূলত ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল বাজারে কম ছাড়ছে। তাই কোম্পানি ও ডিলার তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। আর উৎপাদনকারীরা বলছে, বিশ্ববাজারে দর বাড়ার কারণে তারাও সরবরাহ কমিয়ে দিয়েছে। তারা সরকারের কাছে তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ।

কারওয়ান বাজারের বিক্রেতা মোহম্মদ বাবু বলেন, 'আমাদের প্রতিদিন ৪০০ লিটার তেল প্রয়োজন, কিন্তু আমরা পাচ্ছি মাত্র ৪০ লিটার।' 

একটি দোকানের বিক্রয় সহকর্মী আলী হোসেন বলেন, 'আমরা দুই সপ্তাহ ধরে বোতলজাত তেল চাহিদার তুলনায়  কম পেতাম। কিন্তু এখন একেবারেই সরবরাহ বন্ধ। তেলে দাম বাড়বে, তাই বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছে মিল মালিকরা।' 

সিটি গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর বিশ্বজিৎ সাহা বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ৪০ শতাংশ বেড়েছে।

'গতকাল (৫ ডিসেম্বর) ট্যারিফ কমিশন আমাদের ডেকেছিল। সেখানে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছি,' বলেন তিনি। 

বিশ্বজিৎ আরও বলেন, সরকার ১০ শতাংশ শুল্ক কমালেও উৎপাদন ব্যয় বেশি। এছাড়া বর্তমান পরিস্থিতিতে লাভ হওয়ার নিশ্চয়তা না থাকায় ব্যাংকগুলো ঋণপত্র (এলসি) খুলতে ইতস্তত করছে।

তিনি বলেন, 'আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সয়াবিন তেলের দাম বাড়াতে। আমরা এ বিষয়টির সমাধানের জন্য বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বসব।' 

গতকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত শিকাগো বোর্ড অভ ট্রেডে (সিবিওটি) প্রতি পাউন্ড সয়াবিন তেলের দাম ০.৮৩ ডলারে পৌঁছেছে, যা ২ দিসেম্বরের চেয়ে ৪ শতাংশ বেশি। ২ ডিসেম্বরের সিবিওটিতে প্রতি পাউন্ড সয়াবিন তেলের দাম ছিল ০.৪১ পাউন্ড। 

ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধি ও দাম স্বাভাবিক রাখতে সরকার অক্টোবরে অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত পাম অয়েল ও সয়াবিন বীজ আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করে। এরপর নভেম্বরে স্থানীয় উৎপাদন পর্যায়ে আরও ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দিয়ে শুধু আমদানিতে ৫ শতাংশ রাখা হয়েছে। 

ট্যারিফ কমিশনের তথ্যমতে, দেশে ভোজ্য তেলের চাহিদা বছরে ২২ লাখ টন। স্থানীয়ভাবে উৎপাদন হয় মাত্র ২ লাখ টন। 

এদিকে কল্যাণপুরে এক কেজি খোলা সয়াবিন তেল ২০০ টাকা ও কারওয়ানা বাজারে ১৯৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

মাছের দাম সামান্য কমেছে

মাছের বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় দাম কেজিতে ২০-৩০ টাকা কমেছে।

মাঝারি আকারের চিংড়ি ৬০০-৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। গত সপ্তাহে পাবদা মাছ ৩৫০-৪০০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামরিচ ৮০-১০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি এবং লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

 

Related Topics

টপ নিউজ

সয়াবিন তেল / বোতলজাত সয়াবিন তেল / ভোজ্য তেল / ভোজ্যতেল / তেলের দাম / সয়াবিন তেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
  • সরবরাহ বাড়ার আশায় ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার জেরে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • সৌদি আরব ও হরমুজে নতুন উত্তেজনার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net