Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
বাংলাদেশে নির্মাণ ব্যয় ভারতের চেয়ে ৪ গুণ বেশি: শ্বেতপত্র প্রণয়ন কমিটি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 December, 2024, 07:25 pm
Last modified: 03 December, 2024, 02:16 pm

Related News

  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার
  • পাকিস্তানের অনুরোধে আরাগচি-কালিবাফকে ‘হিট-লিস্ট’ থেকে বাদ দিয়েছে ইসরায়েল: দাবি পাকিস্তানি কর্মকর্তার
  • ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা: পাকিস্তানে বৈঠক আয়োজনে কাজ করছে হোয়াইট হাউস
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু

বাংলাদেশে নির্মাণ ব্যয় ভারতের চেয়ে ৪ গুণ বেশি: শ্বেতপত্র প্রণয়ন কমিটি

জানা গেছে, বাংলাদেশে একটি চার লেনের শহুরে মহাসড়ক নির্মাণের খরচ ভারতের চেয়ে ৪ দশমিক ৪ গুণ এবং পাকিস্তানের চেয়ে ২ দশমিক ১৫ গুণ বেশি।
টিবিএস রিপোর্ট
01 December, 2024, 07:25 pm
Last modified: 03 December, 2024, 02:16 pm
ঢাকা-মাওয়া-ভাঙ্গা চার লেন মহাসড়ক প্রকল্পের কিলোমিটারপ্রতি ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৭০ লাখ টাকা। ছবি: মুমিত এম/টিবিএস

অন্তর্বর্তী সরকারের গঠন করা বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নির্মাণ ব্যয় এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় বেশি, অথচ অবকাঠামোর গুণগত মান তুলনামূলকভাবে নিম্ন।

আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কার্যালয়ে খসড়া প্রতিবেদনটি জমা দিয়েছে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

জানা গেছে, বাংলাদেশে একটি চার লেনের শহুরে মহাসড়ক নির্মাণের ব্যয় ভারতের চেয়ে ৪ দশমিক ৪ গুণ এবং পাকিস্তানের চেয়ে ২ দশমিক ১৫ গুণ বেশি।

সুনির্দিষ্ট কিছু প্রকল্পের মাধ্যমে এই পার্থক্য স্পষ্ট বোঝা যায়: রংপুর-হাটিকুমরুল চার লেনের সড়ক নির্মাণ খরচ ছিল প্রতি কিলোমিটার ৬ দশমিক ৪৭ মিলিয়ন ডলার; ঢাকা-সিলেট হাইওয়ে নির্মাণ খরচ ছিল প্রতি কিলোমিটার ৭ দশমিক ০৬ মিলিয়ন ডলার এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা চার লেনের হাইওয়ে প্রকল্পের খরচ ছিল প্রতি কিলোমিটার ১১৩ দশমিক ৭ কোটি টাকা।

এই অতি উচ্চ নির্মাণ ব্যয়ের কারণ ব্যাখায় জমি অধিগ্রহণের অধিক খরচ, আমদানি করা যন্ত্রপাতির ওপর নির্ভরশীলতা, আমদানির ক্ষেত্রে উচ্চ শুল্কহার, এবং বন্যাপ্রবণ এলাকায় নির্মাণ-সম্পর্কিত চ্যালেঞ্জ প্রভৃতির কথা বলা হয়েছে। 

তবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (এমইডি), অনুসন্ধানী সাংবাদিকদের বিশ্লেষণ এবং প্রকল্প নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, এই কারণগুলো খরচের পার্থক্য পুরোপুরি ব্যাখ্যা করতে যথেষ্ট নয় বলে দাবি করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 

Related Topics

টপ নিউজ

ভারত / শ্বেতপত্র প্রণয়ন কমিটি / অন্তবর্তী সরকার / নির্মাণ ব্যয় / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার
  • পাকিস্তানের অনুরোধে আরাগচি-কালিবাফকে ‘হিট-লিস্ট’ থেকে বাদ দিয়েছে ইসরায়েল: দাবি পাকিস্তানি কর্মকর্তার
  • ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা: পাকিস্তানে বৈঠক আয়োজনে কাজ করছে হোয়াইট হাউস
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net