Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
সেপ্টেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি বেড়েছে ২৪ শতাংশ

অর্থনীতি

তন্ময় মোদক
25 October, 2024, 12:15 pm
Last modified: 27 October, 2024, 12:28 pm

Related News

  • শিল্পের চাহিদা কমায় ২০২৫-২৬ অর্থবছরে আমদানি প্রবৃদ্ধি প্রায় স্থবির
  • ফ্রি ট্রেড জোনে আমদানি বাণিজ্যের জন্য নতুন নীতি-কাঠামো জারি বাংলাদেশ ব্যাংকের
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকা

সেপ্টেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি বেড়েছে ২৪ শতাংশ

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এলসি পেমেন্ট করা হয়েছে ১৬.২১ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময় শেষে এলসি পেমেন্ট করা হয়েছিল ১৬.৬১ বিলিয়ন ডলার। 
তন্ময় মোদক
25 October, 2024, 12:15 pm
Last modified: 27 October, 2024, 12:28 pm

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজনৈতিক অস্থিরতা ও বিনিয়োগে স্থবিরতাসহ নানা কারণে আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তি কমলেও সেপ্টেম্বরে ওভারডিউ পেমেন্ট থাকায় এলসি নিষ্পত্তির হার আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে আমদানি এলসি নিষ্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫.৮৭ বিলিয়ন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১.১৫ বিলিয়ন ডলার বেশি। গত অর্থবছরের এ সময়ে এলসি নিষ্পত্তির পরিমাণ ছিল ৪.৭২ বিলিয়ন ডলার।

এলসি নিষ্পত্তি বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'জুলাই মাসে ইন্টারনেট বন্ধ থাকা ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় আমদানির পেমেন্ট করা যায়নি। অগাস্ট মাসে বেশ কিছুদিন অস্থিরতা থাকাসহ নানা কারণে আমদানি পেমেন্ট ঠিকমতো করতে পারেননি ব্যবসায়ীরা। 

'তাই সেপ্টেম্বরে এই দুই মাসের কিছু ওভারডিউ পেমেন্ট করতে হয়েছে। নিষ্পত্তি বেড়ে যাওয়ার এটিই মূল কারণ।'

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এলসি পেমেন্ট করা হয়েছে ১৬.২১ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময় শেষে এলসি পেমেন্ট করা হয়েছিল ১৬.৬১ বিলিয়ন ডলার। 

খাতভিত্তিক আমদানি এলসি পেমেন্টের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ২৫ শতাংশ এলসি পেমেন্ট কমেছে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে। দ্বিতীয় স্থানে থাকা ভোগ্যপণ্য আমদানি কমেছে ১৭.৬ শতাংশ। 

এছাড়া পেট্রোলিয়াম ও অন্তর্বর্তী পণ্যসহ প্রায় সব ধরনের পণ্য আমদানি পেমেন্ট কমলেও শিল্পের কাঁচামাল আমদানির পেমেন্ট বেড়েছে ৮.৩ শতাংশ।

সরকারি আমদানির ওভারডিউ পেমেন্টের চাপ আগের তুলনায় কমে এসেছে মন্তব্য করে একটি বেসরকারি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগস্টের মাঝামাঝিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেওয়ার পর থেকে আহসান এইচ মনসুর সরকারি এলসির প্রায় ২ বিলিয়ন ডলার ওভারডিউ পেমেন্টগুলো করার জন্য সচেষ্ট হন। 

এখন এই ওভারডিউ পেমেন্ট ১ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে এই পেমেন্টগুলো করা হয়ে গেলে ডলারের ওপর চাপ আরও কমে আসবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর মাসে এলসি খোলা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কিছুটা কমে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বরে আমদানি এলসি খোলা হয়েছে ৫.৫৭ বিলিয়ন ডলারের। আর গত অর্থবছরের সেপ্টেম্বরে ৫.২০ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমদানিনির্ভর দেশ হিসেবে প্রতি মাসে বাংলাদেশের আমদানি অন্তত ৫-৬ বিলিয়ন ডলার হওয়া উচিত। অর্থনীতির আকার অনুযায়ী বাংলাদেশের আরও বেশি আমদানির প্রয়োজন। ফলে সামনের দিনগুলোতে আমদানি এলসি খোলা বাড়লে সেটি অর্থনীতির জন্য ভালো হবে।

তবে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংকের নীতিনির্ধারণী কর্মকর্তারা জানান, চলতি অক্টোবর মাসে আমদানি এলসি খোলার চাপ খুব বেশি দেখা যাচ্ছে না। কারণ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। ফলে ব্যবসায়ীরা এখন নতুন ধরনের বিনিয়োগে যেতে চাচ্ছেন না বলে আমদানিও খুব বেশি বাড়ছে না। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে আমদানি এলসি খোলা হয়েছে ১৫.৫৯ বিলিয়ন ডলারের। গত অর্থবছরের একই সময় শেষে এলসি খোলা হয়েছিল ১৬.৭২ বিলিয়ন ডলারের।

কয়েকটি ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্সের ডলার কেনায় বেশিরভাগ ব্যাংক ১২০-১২১ টাকা রেট দিচ্ছে। আর আমদানি পেমেন্টে রেট ধরা হচ্ছে ১২১-১২২.৫০ টাকা।

Related Topics

এলসি / এলসি নিষ্পত্তি / আমদানি এলসি / আমদানি পেমেন্ট / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • শিল্পের চাহিদা কমায় ২০২৫-২৬ অর্থবছরে আমদানি প্রবৃদ্ধি প্রায় স্থবির
  • ফ্রি ট্রেড জোনে আমদানি বাণিজ্যের জন্য নতুন নীতি-কাঠামো জারি বাংলাদেশ ব্যাংকের
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net