Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা বাধ্যতামূলক, আওতায় এলেন চার সিটির সরকারি কর্মচারীরাও

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 October, 2024, 09:30 pm
Last modified: 22 October, 2024, 09:36 pm

Related News

  • ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০% উন্নীত করা সম্ভব: প্রধানমন্ত্রী
  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • বড় ছাড় দিলেও রাজস্ব আদায় কীভাবে বাড়বে, সে হিসাব দিলেন এনবিআর চেয়ারম্যান
  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা বাধ্যতামূলক, আওতায় এলেন চার সিটির সরকারি কর্মচারীরাও

ঢাকার দুই সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে বসবাসকারী সব সরকারি চাকুরিজীবীদেরও আয়কর রিটার্ন জমা দিতে হবে।
টিবিএস রিপোর্ট
22 October, 2024, 09:30 pm
Last modified: 22 October, 2024, 09:36 pm
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে বসবাসকারী সব সরকারি চাকুরিজীবীদের বাধ্যতামূলকভাবে অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এছাড়া দেশের সব ব্যাংকের কর্মী, সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী কোম্পানির কর্মীদেরও অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এ তালিকায় আরো রয়েছেন – ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি), ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও নেসলে বাংলাদেশ পিএলসি'র কর্মকর্তা-কর্মচারীরা।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত ওই আদেশে এই বাধ্যবাধকতার কথা বলা হয়। www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে।

স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ইলেক্ট্রনিক মাধ্যমে রিটার্ন দাখিল সংক্রান্ত এই বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে মঙ্গলবার (২২ অক্টোবর) এই আদেশ জারি করা হয়।

গত কয়েক বছর ধরে অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল নিয়ে বিস্তর কথা বলা হলেও – তাতে খুব একটা সাড়া মেলেনি। অবশ্য রাজস্ব বোর্ডের প্রস্তুতির ঘাটতিও এজন্য দায়ী ছিল। 

গত বছর থেকে এটি ব্যাপকভাবে শুরু করার পরও মাত্র ১০ শতাংশের মত ট্যাক্স রিটার্ন অনলাইনে দাখিল করা হয়েছিল।

তবে চেয়ারম্যান হিসেবে গত দুই মাস আগে যোগ দেওয়ার পরে এতে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন আবদুর রহমান খান। এরই অংশ হিসেবে গত প্রায় এক মাস আগে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নতুন এই বাধ্যবাধকতার ফলে প্রায় ১০ লাখ নতুন করদাতাকে অনলাইনে তাদের আয়কর  রিটার্ন জমা দিতে হবে।

দেশে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) ১ কোটির উপরে, যার মধ্যে গত বছর আয়কর রিটার্ন জমা পড়েছিল প্রায় ৪০ লাখ।

Related Topics

টপ নিউজ

আয়কর রিটার্ন / এনবিআর / অনলাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০% উন্নীত করা সম্ভব: প্রধানমন্ত্রী
  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • বড় ছাড় দিলেও রাজস্ব আদায় কীভাবে বাড়বে, সে হিসাব দিলেন এনবিআর চেয়ারম্যান
  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net