Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
চিকন চাল ৪০৪ শতাংশ ও মোটা চাল ২৬০ শতাংশ বেশি দামে ভোক্তার কাছে বিক্রি হচ্ছে: ডিসিসিআই-এর গবেষণা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 October, 2024, 06:00 pm
Last modified: 21 October, 2024, 02:22 pm

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • অভ্যুত্থান-পরবর্তী সময়ে কিছু এলাকায় চাঁদাবাজি বেড়েছে ২০–৫০ শতাংশ: ডিসিসিআই
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

চিকন চাল ৪০৪ শতাংশ ও মোটা চাল ২৬০ শতাংশ বেশি দামে ভোক্তার কাছে বিক্রি হচ্ছে: ডিসিসিআই-এর গবেষণা

ডিসিসিআই-এর গবেষণায় দেখা গেছে, দেশে উৎপাদিত এক কেজি পেঁয়াজ ঢাকায় যে দামে বিক্রি হচ্ছে তা উৎপাদন খরচের তুলনায় ৩৬৫.১২ শতাংশ বেশি। একইভাবে আদা বিক্রি হচ্ছে ৩৩২ শতাংশ, আলু ১৯০ শতাংশ, লবণ ২০০ শতাংশ, হলুদ ৩১৬ শতাংশ এবং শুকনা মরিচ ১১০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।
টিবিএস রিপোর্ট
17 October, 2024, 06:00 pm
Last modified: 21 October, 2024, 02:22 pm
প্রতীকী ছবি।

এক কেজি চিকন চাল উৎপাদকের কাছ থেকে যখন ভোক্তার কাছে পৌঁছাচ্ছে তখন এর দাম বেড়ে যাচ্ছে ৪০৪ শতাংশ। এভাবে মোটা চালের দামও খুচরা পর্যায়ে এসে দাঁড়ায় ২৬০ শতাংশে। উৎপাদনকারী, দুই ধাপের পাইকারি ও খুচরা বিক্রেতার হাত ঘুরে চালের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে বলে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এক গবেষণায় উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার মতিঝিলে ডিসিসিআই আয়োজিত এক সেমিনারে 'ফুড ইনফ্লেশন এন অ্যানালাইসিস অন প্রাইস ডাইনামিক্স অব অ্যাসেনশিয়াল কমডিটিস' শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। এ গবেষণাটি উপস্থাপন করেন ডিসিসিআই-এর এক্সিকিউটিভ সেক্রেটারি একেএম আসাদুজ্জামান পাটওয়ারী।

দেশের আট বিভাগে উৎপাদন খরচের তুলনায় কত বেশি খরচে ১৬টি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে তা উঠে এসেছে এ গবেষণায়। দেশে উৎপাদিত ও আমদানি করা পণ্যের মূল্য কীভাবে ভোক্তা পর্যায়ে এসে বেড়ে যাচ্ছে তা উঠে এসেছে এ গবেষণায়।

দেখা গেছে, দেশে উৎপাদিত এক কেজি পেঁয়াজ ঢাকায় যে দামে বিক্রি হচ্ছে তা উৎপাদন খরচের তুলনায় ৩৬৫.১২ শতাংশ বেশি। একইভাবে আদা বিক্রি হচ্ছে ৩৩২ শতাংশ, আলু ১৯০ শতাংশ, লবণ ২০০ শতাংশ, হলুদ ৩১৬ শতাংশ এবং শুকনা মরিচ ১১০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।

গবেষণায় বলা হয়, কাঁচামাল, শ্রমের মূল্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়া উৎপাদন খরচ, সাপ্লাইচেইনে অপর্যাপ্ত প্রতিযোগিতা, বাজারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বাড়তি পরিবহণ খরচ, বাজার ব্যবস্থাপনার অদক্ষতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, বাজার পর্যবেক্ষণের অভাবে সাপ্লাই চেইনের বেশকিছু জায়গায় অতিরিক্ত মার্জিন যোগ করার প্রবণতা দেখা গিয়েছে।

ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, "আমাদেরকে বাজার অকার্যকারিতা, প্রাইস গ্যাপ কতখানি হচ্ছে সেটা কিন্তু আসলে দেখা দরকার। চাহিদার তুলনায় সরবরাহ কতটা হচ্ছে সেটার উপরও অনেক সময় দাম নির্ভর করে। যে কারণে আমাদের এখন প্রডাকশনের লাইভ ফোরকাষ্ট দরকার।"
 
Related Topics

টপ নিউজ

চাল / ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) / ডিসিসিআই / পেঁয়াজ / নিত্যপ্রয়োজনীয় পণ্য / ভোক্তা / উৎপাদন খরচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • অভ্যুত্থান-পরবর্তী সময়ে কিছু এলাকায় চাঁদাবাজি বেড়েছে ২০–৫০ শতাংশ: ডিসিসিআই
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net