Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
পুঁজিবাজারের সমস্যা সমাধানে সময় প্রয়োজন: বিএসইসি চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 October, 2024, 10:05 pm
Last modified: 20 October, 2024, 02:23 pm

Related News

  • তেল-গ্যাসের দাম চড়ছে, শেয়ারে পতন: ইরান যুদ্ধের ধাক্কায় অস্থির বাজার
  • মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারে তেলের দামে উল্লম্ফন, পুঁজিবাজারে ধস
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • ডিএসইতে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বিএনপি-সংশ্লিষ্ট শেয়ারে বড় উত্থান, জামায়াত-সংশ্লিষ্টদের পতন
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুঁজিবাজারের সমস্যা সমাধানে সময় প্রয়োজন: বিএসইসি চেয়ারম্যান

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হওয়া উচিত পুঁজিবাজার, কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট রয়েছে, যা দূর করতে হবে।’
টিবিএস রিপোর্ট
16 October, 2024, 10:05 pm
Last modified: 20 October, 2024, 02:23 pm
খন্দকার রাশেদ মাকসুদ। ছবি: সংগৃহীত

পুঁজিবাজারের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ – বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন যে, বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান সংকট এক দিনে সমাধান করা সম্ভব নয়। এর জন্য পর্যাপ্ত সময় ও পরিকল্পিত পদক্ষেপের প্রয়োজন। তিনি জানান, পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক কর্তৃপক্ষটি সবকিছু বিবেচনা করে কাজ করছে।

আজ বুধবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনের সময় ডিএসই পরিচালনা পর্ষদের সাথে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে বিএসইসির অন্যান্য কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, 'দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হওয়া উচিত পুঁজিবাজার, কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট রয়েছে, যা দূর করতে হবে।'

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুঁজিবাজারের সংস্কার। সংশ্লিষ্ট সকলেই একমত যে, সংস্কার এখন প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা বাজার উন্নয়নের মূল দায়িত্বে থাকবে। পাশাপাশি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটিও কাজ করছে। টাস্কফোর্সের কাজও হবে পুরোপুরি নিরপেক্ষ।

'বিএসইসি নীতিগত বিষয় ছাড়া ডিএসইর কার্যক্রমে হস্তক্ষেপ করতে চায় না, বরং ডিএসই ও বিএসইসির মধ্যে সম্পর্ক হবে অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত।'

তিনি আরও বলেন, আমরা কোনো নিয়ম ভেঙে বা একতরফাভাবে কাজ করতে চাই না। আমাদের লক্ষ্য নিয়মতান্ত্রিক উপায়ে কাজ করা, যাতে সবাই নিয়মের মধ্যে আসে এবং কমপ্ল্যায়েন্স ও গভার্ন্যান্সের মান বৃদ্ধি পায়। সঠিক পথে থাকলে পুঁজিবাজারের প্রতি আস্থা বাড়বে, এবং এর ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বৈঠকে বলেন, স্টক এক্সচেঞ্জ হলো পুঁজিবাজারের মূল চালিকাশক্তি। ডিএসই তার অভ্যন্তরীণ কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করবে। ডিএসই প্রধান রেগুলেটরের সহযোগিতায় একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে বদ্ধপরিকর।

বৈঠক শেষে বিএসইসির চেয়ারম্যান, কমিশনার ও অন্যান্য প্রতিনিধিরা ডিএসইর ডেটা সেন্টার, ডিবিএ, সিডিবিএল, সিসিবিএল-এর অফিস এবং ডিএসই টাওয়ার পরিদর্শন করেন।

Related Topics

টপ নিউজ

বিএসইসি / পুঁজিবাজার / বিএসইসি চেয়ারম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • তেল-গ্যাসের দাম চড়ছে, শেয়ারে পতন: ইরান যুদ্ধের ধাক্কায় অস্থির বাজার
  • মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারে তেলের দামে উল্লম্ফন, পুঁজিবাজারে ধস
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • ডিএসইতে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বিএনপি-সংশ্লিষ্ট শেয়ারে বড় উত্থান, জামায়াত-সংশ্লিষ্টদের পতন
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net