Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারে সহায়তা দেবে এডিবি, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 September, 2024, 05:35 pm
Last modified: 17 September, 2024, 01:08 pm

Related News

  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
  • পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি

গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারে সহায়তা দেবে এডিবি, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ 

এডিবির দক্ষিণ এশিয়ার মহাপরিচালক তাকেও কোনিশি বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা জোরালো করেছে, তাই বাংলাদেশকে আরো নীতি সুদহার ভিত্তিক ঋণ সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে। 
টিবিএস রিপোর্ট
15 September, 2024, 05:35 pm
Last modified: 17 September, 2024, 01:08 pm

গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ রোববার এডিবির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানিয়েছে। 

এডিবির প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সংস্থার দক্ষিণ এশিয়ার মহাপরিচালক তাকেও কোনিশি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে কোনিশি বলেন, বাংলাদেশে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে এডিবি এবং তারা গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারে সহায়তা দিতে চান। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা জোরালো করেছে, তাই বাংলাদেশকে আরো নীতি সুদহার ভিত্তিক ঋণ সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে। 

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে বলেন, ছাত্রদের নেতৃত্বে সংগঠিত বিপ্লব প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণের নতুন সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, 'আমরা এখন গ্রাউন্ড জিরো পরিস্থিতিতে আছি। সবকিছু যত দ্রুত সম্ভব গড়ে তুলতে হবে।' 

বৈঠকে বাংলাদেশ সরকারের আর্থিক খাত সংস্কারের উদ্যোগ, কর তথ্যের ডিজিটালাইজেশন, জ্বালানি, বেসরকারি খাত ও বিনিয়োগসহ মূল অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। 

বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, রিজার্ভ ও রেমিট্যান্সের সাথে বৈদেশিক মুদ্রা বাজারের সম্পর্কে এরমধ্যেই উন্নতি পরিলক্ষিত হচ্ছে। 'এক্ষেত্রে আস্থা ও বিশ্বাসযোগ্যতার লক্ষনীয় উন্নতি হয়েছে' - বলেন তিনি। 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, সিনিয়র অ্যাডভাইজর এডিমন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং।

Related Topics

টপ নিউজ

এডিবি / বিদেশি অর্থায়ন / প্রাতিষ্ঠানিক সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
  • পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net