Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়, তাদের প্রতি ন্যায়বিচার করবেন: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 September, 2024, 05:20 pm
Last modified: 15 September, 2024, 06:13 pm

Related News

  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন: গভর্নরকে লেখা চিঠিতে কী বলেছেন অর্থ উপদেষ্টা?

করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়, তাদের প্রতি ন্যায়বিচার করবেন: অর্থ উপদেষ্টা

এই মুহূর্তে অর্থের প্রয়োজন উল্লেখ করে সরকারি অর্থের অপচয় কমানোরও আহ্বান জানান উপদেষ্টা।
টিবিএস রিপোর্ট
14 September, 2024, 05:20 pm
Last modified: 15 September, 2024, 06:13 pm
স্কেচ: টিবিএস

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এক মাস সময় পার হয়েছে। এই সময় বিভিন্ন খাতে সংস্কার নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'রিফর্ম (সংস্কার) বিষয়ে মানুষ অস্থির হয়ে গেছে। আর্থিক ব্যাংকিং খাত এবং শিক্ষা খাতে কিছু রিফর্ম হয়েছে, তবে কেউ কেউ বলছে অন্য ক্ষেত্রে তেমন একটা হয়নি।'

আজ শনিবার রাজধানীর রাজস্ব বোর্ডের হেডকোয়ার্টারে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, রাজস্ব খাতের সংস্কার ঠিকমতো না হলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে পারব না।

রোববার ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক আছে জানিয়ে তিনি বলেন, তাদেরকে আমাদের রাজস্ব খাতের সংস্কার বিষয়ে অবহিত করতে হবে।

বিদেশি তহবিলের ওপর নির্ভরশীলতা কমাতে হবে বলেও জানান তিনি।

কর কর্মকতাদের উদ্দেশে সালেহউদ্দিন আহমেদ বলেন, "করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়। তাদের প্রতি ন্যায়বিচার করবেন।"

এই মুহূর্তে অর্থের প্রয়োজন উল্লেখ করে সরকারি অর্থের অপচয় কমানোরও আহ্বান জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান রাজস্ব প্রশাসনের ভাবমূর্তি সংকট বলে স্বীকার করেন। এই পরিস্থিতি থেকে পরিত্রাণে তিনি কর কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

এনবিআরকে ব্যবসায়ীবান্ধব না করে ব্যবসাবান্ধব করার পরামর্শ দেন চেয়ারম্যান। 

তিনি বলেন, 'নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানকে টার্গেট করে অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে না । আমরা ব্যবসাবান্ধব হব ব্যবসায়ী বান্ধব নয়।'
 
Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / করদাতা / রাজস্ব প্রশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন: গভর্নরকে লেখা চিঠিতে কী বলেছেন অর্থ উপদেষ্টা?

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net