Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
20 August, 2024, 06:15 pm
Last modified: 20 August, 2024, 07:00 pm

Related News

  • বিশ্বকাপ ফুটবলের শেয়ার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা: ফিফা প্রধানের পদত্যাগ চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল
  • বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির

পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী

চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী কর্মকর্তা কর্মচারিদের কাছে মঙ্গলবার পর্যন্ত সময় চান। তিনি বলেন, মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আছে। সেই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু কর্মকর্তা কর্মচারিরা চেয়ারম্যানের মৌখিক আশ্বাষে ভরসা না করে তাকে তাৎক্ষনিক সিদ্ধান্তের জন্য চাপ দেন। 
টিবিএস রিপোর্ট 
20 August, 2024, 06:15 pm
Last modified: 20 August, 2024, 07:00 pm
সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী পদত্যাগ করেছেন। 

গতকাল সোমবার (১৯ আগস্ট) জিয়াউল হাসান সিদ্দিকী অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে তার পদত্যাগপত্র দেন। আজ মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে। 

গতকাল পদোন্নতি ও চাকরি স্থায়ী করার দাবিতে সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীকে ব্যাংকটির প্রধান কার্যালয়ে তার দপ্তরে ঘেরাও করে রাখেন। সোমবার দুপুর থেকে সন্ধ্যার পর পর্যন্ত কর্মকর্তা কর্মচারীরা চেয়ারম্যানের দপ্তরে গিয়ে অবস্থান নেন। 

চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী কর্মকর্তা কর্মচারিদের কাছে মঙ্গলবার পর্যন্ত সময় চান। তিনি বলেন, মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আছে। সেই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু কর্মকর্তা কর্মচারিরা চেয়ারম্যানের মৌখিক আশ্বাষে ভরসা না করে তাকে তাৎক্ষনিক সিদ্ধান্তের জন্য চাপ দেন। 

এরপর সেনাবাহিনীর সহায়তায় তিনি সন্ধ্যার পরে সোনালী ব্যাংক থেকে বের হয়ে আসেন। 

ব্যাংকটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এতদিন ধরে ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুর্নীতি করে সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের পদোন্নতি দিয়ে বৈষম্য সৃষ্টি করেছে। এমনভাবে পদোন্নতির নীতিমালা করা হয়েছে যেখানে পদোন্নতির জন্য প্রয়োজনীয় নম্বর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে রাখা হয়েছে। পদোন্নতির জন্য ভাইভা, কম্পিউটার টেষ্ট যুক্ত করা হয়েছে, যেটা অন্য কোনো ব্যাংকের নীতিমালায় নেই। ভাইভা ও কম্পিউটার টেষ্টের নম্বর দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ যোগ্যতার চেয়ে ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন।   

এখন পটপরিবর্তনের প্রেক্ষিতে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন। 

১৯ আগষ্ট চেয়ারম্যানের দপ্তর ঘেরাও করার আগে সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, পদোন্নতি বঞ্চিতদের তিন কর্মদিবসের মধ্যে পদোন্নতি দিতে হবে। একইসাথে অস্থায়ী কর্মীরাও তাদের স্থায়ীকরণের দাবি করেছেন।
 
Related Topics

টপ নিউজ

সোনালী ব্যংক / চেয়ারম্যান / পদত্যাগ / জিয়াউল হাসান সিদ্দিকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • বিশ্বকাপ ফুটবলের শেয়ার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা: ফিফা প্রধানের পদত্যাগ চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল
  • বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net