বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ (২৬ জুলাই) বিকেলে বঙ্গভবন ত্যাগ করেছেন।
তিনি এখন গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে উঠবেন।
শারীরিক ও মানসিক গুরুতর স্বাস্থ্যগত জটিলতার কারণে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির দায়িত্ব পালনে নিজেকে অক্ষম উল্লেখ করে সাহাবুদ্দিন ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।
এর মাধ্যমে তার পাঁচ বছরের নির্ধারিত মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্বে থাকার কথা থাকলেও সময়ের আগেই তা শেষ হয়ে যায়।
তিনি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে জমা দেন।
তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। একই সময়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব নেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ২৫ জুলাই জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় সংসদের নিয়মিত অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
